প্রস্তুত কোরবানির পশু, ভালো দাম পেতে আশাবাদী নীলফামারীর খামারিরা
ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : চারপাশে বৃষ্টি আর কাদা মাখা মেঠোপথ। সকাল থেকে অঝোর বৃষ্টি আর থেমে থেমে গুঁড়িগুঁড়ি ঝরার মাঝে খামার থেকে গরু নিয়ে হাটের দিকে রওনা দিয়েছেন গৃহস্থরা। গরুর গায়ে কাদা ছিটে পড়লেও তাদের থামানোর উপায় নেই—গরুর শিংয়ে, গলায় বাঁধা দড়ির ঝোলানো ঘণ্টির মতো বাজতে থাকে পায়ের ছন্দের শব্দ। রাস্তার ধারে ঝোপঝাড় ভিজে টসটস করছে, কোথাও আবার নালার জল উপচে পড়ছে।
কেউ বৃষ্টির ফাঁকে ফাঁকে গরুর গায়ে হাত বুলিয়ে দিচ্ছে, কেউ বা নিজের কাঁধে চাদর টেনে বৃষ্টির ধারা ঠেকানোর চেষ্টা করছে। কাদা পিচ্ছিল রাস্তায় গরু যেন পা ফসকে না পড়ে, তাই সঙ্গে থাকা কিশোর বা বৃদ্ধা খামারি সাবধানে পথ দেখাচ্ছে। কিছু জায়গায় হাঁটুসমান পানি জমে গেছে, তবু হাটের টান বড় বেশি।
একা নয়, গ্রামের আরও অনেকে একই সময়ে বের হয়েছে। কাদা ছাপিয়ে এগিয়ে চলেছে সবাই—মুখে হাসি, মনে উত্তেজনা। পথের ধারে শিশুরা ভিজে গায়ে কাপড় না ভেবেই দাঁড়িয়ে দেখে কার গরু কত বড়, কার রঙিন ঘণ্টি সবচেয়ে সুন্দর।
হাটে গিয়ে পৌঁছালে কাদা মাখা গরুগুলোকে আবারও ঝাড়ামোছা করা হচ্ছে। কেউ চটের ব্যাগ বা কাপড় দিয়ে গরুর গা মুছে দিচ্ছে, কেউ খাঁচায় বা দড়িতে গরু বেঁধে রাখছে। বৃষ্টির ফাঁকে ভেজা মাটির গন্ধে ভর করে আসে হাটের ডাক—কেউ দরদাম করছে, কেউ বা গরুর স্বাস্থ্য দেখে যাচাই করছে।
বর্ষার এই ভিজে সকালেও যেন গরু হাটের উচ্ছ্বাস কমে না। প্রকৃতির সান্নিধ্যে, গৃহস্থের খামার থেকে হাট পর্যন্ত এই যাত্রায় ধরা পড়ে বাংলাদেশের জীবন্ত গ্রামীণ ছবি—বৃষ্টির সুরে, কাদা মাটির গন্ধে মিশে যায় মানুষের পরিশ্রম আর জীবিকার গল্প।
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে নীলফামারীর খামারি ও গৃহস্থরা গরু-ছাগল প্রস্তুতের কাজ প্রায় শেষ করে এনেছেন। এখন ক্রেতা-বেপারীরা খামারে গিয়ে দরদাম শুরু করলেও জেলার হাটবাজারগুলোতে পশুর বেচাকেনা জমে উঠেছে।। এদিকে, স্বাস্থ্যসম্মত এবং প্রাকৃতিক উপায়ে মোটাতাজা করা পশু নিয়েই এবারের বাজারে বেচাকেনা হবে বলে আশা করা হচ্ছে।
জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, এবছর নীলফামারীতে ৩৪ হাজার ৩৮৩টি বাণিজ্যিক ও পারিবারিক খামার রয়েছে, যেখানে গরু-ছাগল মিলিয়ে ২ লাখ ৮৯ হাজার ১৫৭টি পশু রয়েছে। জেলার চাহিদা ২ লাখ ২৩ হাজার ১৬৬টি পশু। ফলে চাহিদার চেয়ে প্রায় ৬৬ হাজার পশু বেশি থাকছে, যা পাশের জেলায় সরবরাহ করা হবে। এসব পশুর মধ্যে ষাঁড় ৫২ হাজার ১০টি, বলদ ৪ হাজার ২৩১টি, গাভী ২৫ হাজার ৭৯৮টি, মহিষ ৮৯টি, ছাগল ১ লাখ ৯১ হাজার ৯৫৭টি এবং ভেড়া ১৪ হাজার ৯৭২টি।
নীলফামারী শহরের পুরাতন গরুর হাট এলাকার রায়হান আনসারী জানান, প্রতিবছর ঈদকে সামনে রেখে তিনি কিছু গরু পালন করেন। এ বছর ২৩টি গরু পালন করেছেন। ক্রেতারা খামারে এসে দরদাম করছেন এবং কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে ভালো দামে গরু বিক্রি হবে বলে আশা করছেন তিনি।
জেলা শহরের আরেক খামারি গোলাম মোস্তফা কামাল জানান, দেশি পদ্ধতিতে প্রতিবার ১০-১২টি ষাঁড় লালন-পালন করেন। এবার বাজারে দেশি গরুর চাহিদা বেশি থাকায় ভালো লাভের আশা করছেন তিনি। একইভাবে, সদর উপজেলার সিংদই এলাকার আদিল এগ্রো ফার্মের স্বত্বাধিকারী আজমাইন আদিল সাকিব বলেন, শখের বশে খামার শুরু করলেও এখন বাণিজ্যিকভাবে পশু পালন করছেন। গত বছর ১৫০টি দেশি ষাঁড় বিক্রি করেছেন, এবার প্রস্তুত ২০০টি ষাঁড়। ইতিমধ্যেই বিভিন্ন এলাকার ব্যাপারীরা গরু বুকিং দিচ্ছেন, ভালো দাম পাওয়ার আশাও করছেন তিনি।
তবে খামারিরা জানাচ্ছেন, পশুখাদ্যের দাম অনেক বেড়ে গেছে, যার প্রভাব পড়ছে পশু লালন-পালনের খরচে। খামারে প্রতিদিন প্রাকৃতিক খাদ্য—যেমন ভুট্টার খৈল, সরিষার খৈল, ব্র্যান্ড, কাঁচা ঘাস, গমের ভুসি, চালের কুঁড়া ও খড়—খাওয়ানো হচ্ছে। দিনে দুই-তিনবার গোসল করানো, পশুর থাকার জায়গা পরিষ্কার রাখা এবং সার্বক্ষণিক ফ্যান চালিয়ে ঠাণ্ডা রাখা হচ্ছে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সিরাজুল হক জানান, খামারিদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে প্রাকৃতিক উপায়ে পশু মোটাতাজাকরণের জন্য। জেলার চাহিদা পূরণ করে বাইরেও সরবরাহ সম্ভব হবে। হাটে নিরাপদ বেচাকেনার জন্য প্রশাসন ও পুলিশ প্রস্তুত রয়েছে। পাশাপাশি পশু অসুস্থ হলে তাৎক্ষণিক চিকিৎসার জন্য পশু চিকিৎসক দল নিয়োজিত থাকবে।
সৈয়দপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম ফরহাদ নোমান বলেন, খামারিদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে দানাদার খাদ্য ও কাঁচা ঘাস খাওয়ানোর জন্য। ভিটামিনের ব্যবহারের পরামর্শও দেওয়া হচ্ছে। তবে কোনো ধরনের নিষিদ্ধ রাসায়নিক বা হরমোন ব্যবহার থেকে বিরত থাকতে বলা হচ্ছে। তিনি জানান, নীলফামারীর গৃহস্থ ও খামারিরা প্রাকৃতিক খাবারেই পশু মোটাতাজা করায় এ জেলার গরু-ছাগলের চাহিদা রয়েছে সারাদেশে। এবছর ভারত থেকে গরু না এলে দেশি পশুই কোরবানির হাটের চাহিদা মেটাতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।
(ওকে/এসপি/জুন ০২, ২০২৫)
পাঠকের মতামত:
- সোনাতলায় রাস্তার ধারে আবর্জনার স্তুপ, দুর্গন্ধে অতিষ্ঠ হাসপাতাল-মাদ্রাসা ও রেলযাত্রীরা
- কাপাসিয়ায় স্থানীয় মেম্বারের বিরুদ্ধে বিস্তর অভিযোগ বিক্ষোভ
- শিক্ষক সংকটে সাড়ে ৩ হাজার শিক্ষার্থীর পাঠদান ব্যাহত
- পাংশায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
- গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই মাঠে সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নাহিদ
- ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত
- কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, রাতে খুলছে স্পিলওয়ের ১৬ গেট
- উজানের ঝুঁকি ও পথের নির্ভরতা সামলে বঙ্গোপসাগরীয় অবস্থানকে স্থিতিস্থাপকতা, দর-কষাকষির শক্তি ও দেশীয় মূল্যসৃষ্টিতে রূপ দিতে হবে
- গোপালগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডরেশনের কার্মী সমাবেশ
- ওয়ালটনের ৪০ ইঞ্চি টিভি কিনে ১০০ ইঞ্চি টিভি উপহার পেলেন জেসমিন
- কাশিয়ানীতে ‘শিশুদের আনন্দ উৎসব’
- ‘ধর্মের নামে বিভেদ নয়, মানবতার চর্চা চাই’
- রূপপুর প্রকল্পে খোলা লিফট থেকে পড়ে শ্রমিক নিহত
- শেখ পরশ ও তার স্ত্রীসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- কাপ্তাইয়ের চিৎমরম সীতা পাহাড়ে আটকা পড়া ৪ পর্যটক উদ্ধার
- মাছের আঁশ বিক্রি করে জেলে পরিবারের সদস্যদের বাড়তি আয়-রোজগার
- গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী
- দেশে ফিরে নেপালে আটকে থাকার অভিজ্ঞতা জানালেন অপু বিশ্বাস
- ‘অবৈধ অস্ত্রের সন্ধান দিলে ২ লাখ টাকা পুরস্কার’
- ‘আ.লীগ ফেরার পথ তৈরি করছে জামায়াত-এনসিপি’
- ফিফার নিষেধাজ্ঞা মুক্ত বসুন্ধরা কিংস
- চীন যাচ্ছেন বাংলাদেশের ৫৪ হকি খেলোয়াড়
- ‘সংকট কাটাতে ধৈর্য ধরতে হবে’
- নেপালের বন্যায় নিহত বেড়ে ৬১৬, এখনো নিখোঁজ ১৯২৪
- স্বর্ণের দাম ভরিতে কমল ৭১১৫ টাকা
- নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন
- কার্ড ছাড়াই ইএমআইতে ফোন কেনার সুবিধা আনল টপপে
- নীলফামারী প্রেসক্লাব নির্বাচনে সিয়াম-আলম নেতৃত্বাধীন প্যানেলের জয়জয়কার
- সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর জন্মদিনে কেক কাটা, প্রার্থনা ও শিরনি বিতরণ
- ২৭ জুন থেকে শুরু হচ্ছে ধামরাইয়ের রথযাত্রা উৎসব ও তার মাসব্যাপী মেলা
- সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আহত ১
- পৌর শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদে মাঠে নামলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
- গরুবোঝাই পিকআপে ট্রাকের ধাক্কা, নিহত ৪
- কুমিল্লায় প্রবীণ আওয়ামী লীগ নেতাদের বিশেষ সম্মাননা
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে বিজয়ী টু-স্টার বোদা
- ৫৪ তম জাতীয় সমবায় দিবসে র্যালি আলোচনা সভা
- শরীয়তপুরে কলেজছাত্রীকে ধর্ষণ মামলায় সাবেক মেয়রপুত্রের যাবজ্জীবন
- গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই মাঠে সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নাহিদ
- যশোরে ২৫ কোটি টাকার শীতকালীন সবজির চারা বিক্রির লক্ষ্য
- সুন্দরবনে ভালো নেই বনজীবী জেলে মৌয়াল বাওয়ালীরা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- আগুন নেভাতে গিয়ে অগ্নিদ্বগ্ধ ফায়ার সার্ভিস কর্মকর্তার মৃত্যু
- টাকার অভাবে নিভতে চলেছে ১৮ মাসের মেশিংওয়াং’র জীবন প্রদীপ
- প্লাস্টিক দূষণ প্রতিরোধে নীলফামারীতে সচেতনতামূলক মানববন্ধন
- প্রস্তুত কোরবানির পশু, ভালো দাম পেতে আশাবাদী নীলফামারীর খামারিরা
২৯ আগস্ট ২০২৬
- সোনাতলায় রাস্তার ধারে আবর্জনার স্তুপ, দুর্গন্ধে অতিষ্ঠ হাসপাতাল-মাদ্রাসা ও রেলযাত্রীরা
- কাপাসিয়ায় স্থানীয় মেম্বারের বিরুদ্ধে বিস্তর অভিযোগ বিক্ষোভ
- শিক্ষক সংকটে সাড়ে ৩ হাজার শিক্ষার্থীর পাঠদান ব্যাহত
- পাংশায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
- গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই মাঠে সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নাহিদ
- ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত
- কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, রাতে খুলছে স্পিলওয়ের ১৬ গেট
- গোপালগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডরেশনের কার্মী সমাবেশ
- কাশিয়ানীতে ‘শিশুদের আনন্দ উৎসব’
- ‘ধর্মের নামে বিভেদ নয়, মানবতার চর্চা চাই’
- রূপপুর প্রকল্পে খোলা লিফট থেকে পড়ে শ্রমিক নিহত
- কাপ্তাইয়ের চিৎমরম সীতা পাহাড়ে আটকা পড়া ৪ পর্যটক উদ্ধার
-1.gif)








