ধামরাইয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু, এলাকায় আতংক
দীপক চন্দ্র পাল, ধামরাই : ঢাকার ধামরাইয়ে শ্বশুর বাড়ি থেকে মেয়ে নাসরিন আক্তার সকাল থেকেই মোবাইল ফোনে মা ও ভাইকে ১০-১২ বার কল করেও কোনো উত্তর না পেয়ে দুপুরের দিকে বাবার বাড়িতে এসে ঘরের দরজা ভেঙে খাটের ওপর দেখতে পান মা ও তার দুই ভাইয়ের লাশ।
সোমবার ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের রক্ষিত গ্রামে এ ঘটনা ঘটে। তবে তাদের কিভাবে মৃত্যু হয়েছে তা নিশ্চিত করে কেউই বলতে পারেনি। তবে আলামত হিসেবে ও পরীক্ষা করার জন্য ঘরের মধ্যে থাকা ভাত ও ভাজা ডিম জব্দ করেছে পুলিশ। রহস্যজনকভাবে একই পরিবারের তিনজনের মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় আতংক ও শোকের ছায়া নেমে এসেছে। বিকেল সাড়ে ৫টায় পুলিশ তিনটি মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।
এদিকে বছরখানেক আগে নিহতদের পরিবারের কর্তা ডেকোরেটর ব্যবসায়ী রাজা মিয়াও একইভাবে ঘরের ভেতর মারা গিয়েছিলেন। বছর না ঘুরতেই একইভাবে সেই কক্ষের ভেতরই সোমবার রহস্যজনকভাবে রাজা মিয়ার স্ত্রী নার্গিস বেগম (৪৫), দুই ছেলে শামীম হোসেন (১৭) ও সোলায়মান হোসেনের (৬) মৃত্যুর ঘটনা নিয়ে এলাকাবাসীর মধ্যে আতংকের সৃষ্টি হয়েছে।
পুলিশ, এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের রক্ষিত গ্রামের রাজা মিয়া ডেকোরেটরের ব্যবসা করতেন। বছরখানেক আগে তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রেখে মারা যান। মেয়ে নাসরিন আক্তারের আড়াই বছর আগে ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে রবিন হোসেনের সঙ্গে বিয়ে হয়। তাদের সংসারে একটি কন্যা সন্তান রয়েছে। রাজা মিয়া মারা যাওয়ার পর তার ডেকোরেটরের ব্যবসা চালিয়ে আসছিলেন মেয়ের জামাই রবিন ও শ^াশুড়ি নার্গিস বেগম। গত আড়াই মাস আগে ওই ডেকোরেটরের ব্যবসাও বিক্রি করে দেওয়া হয়। এলাকার অনেকের ধারণা, ডেকোরেটরের ব্যবসা ও বিক্রি করা নিয়ে পারিবারিক কলহও ছিল।
তবে মেয়ে নাসরিন আক্তার বলেন, তাদের পরিবারে তেমন কোন কলহ ছিল না। তবে কি কারণে তার মা ও দুই ভাই মারা গেছেন তা বলতে পারছেন না তিনি।
নাসরিন আক্তার আরও বলেন, রোববার রাতেও ফোনে তার মায়ের সঙ্গে কথা হয়েছে। মা ও দুই ভাই তাদের জন্য ঈদের উপহার নিয়ে সোমবার তার শ^শুর বাড়ি আসার কথাছিল। সোমবার সকালে আসতে দেরি করায় ১০-১২ বার ফোন করেও রিসিভ না করায় দুপুর ২টার দিকে তিনি বাবার বাড়িতে আসেন। এসময় ঘরের বাইরে লাইট জ্বলতেছে ও ঘরের ভেতর ফ্যান চলার শব্দ পাই। এরপর দরজা ভেঙে ঘরের ভিতর প্রবেশ করে দেখি মা ও দুই ভাই খাটের ওপর পড়ে আছেন। তবে কিভাবে তারা মারা গেছেন তা জানেন না বলে জানান তিনি।
নিহতের চাচাতো দেবর শহিদুল ইসলাম বলেন, কিছুদিন আগে ডেকোরেটরের মালামাল বিক্রি করে দেওয়া নিয়ে মেয়ের জামাই রবিনের সাথে তার স্ত্রী নাসরিনের প্রায়ই বিবাদ হতো। অপরদিকে নিহতরা যে জমিতে বাস করতেন তার মধ্যে আট শতাংশের মালিক নিহত রাজা মিয়ার সৎ মা রংমালার নামে। ওই জমি নিয়েও গত চার মাস আগে তাদের মধ্যে সালিশ হয়।
এ বিষয়ে ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, মা ও দুই সন্তানের মৃত্যুর কারণ জানা যায়নি। তাদের শরীরে কোন আঘাতের চিহ্নও পাওয়া যায়নি। তাদের মৃত্যু রহস্যজনক ও লোমহর্ষক। আলামত হিসেবে ও পরীক্ষা করার জন্য বাড়ির রান্না করা ভাত ও ভাজা ডিম জব্দ করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
(ডিসিপি/এএস/জুন ০৩, ২০২৫)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








