চাটমোহরে অভিভাকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ
চাটমোহর প্রতিনিধি : ‘নিরাপদ চাটমোহর গড়ি, দূর্ঘটনা-মাদক-ইভটিজিং-কিশোর গ্যাং মুক্ত জীবন গড়ি’ এই শ্লোগানে পাবনার চাটমোহরে অভিভাকদের মাঝে সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়েছে।
বুধবার (০৪ জুন) সকালে চাটমোহর পৌর সদরের বিভিন্ন এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়।
চাটমোহর পৌর বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুলের উদ্যোগে ও তার নেতৃত্বে চাটমোহর বাসস্ট্যান্ড, শাহী মসজিদ মোড়, উপজেলা গেট, জিরো পয়েন্ট, থানা বাজার, স্টার মোড় সহ বিভিন্ন এলাকার ব্যবসায়ী, পথচারী অভিভাবকদের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়। লিফলেটের মাধ্যমে সচেতনতামূলক বিভিন্ন বার্তা পৌঁছে দেয়া হয়।
এ সময় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমরান, চাটমোহর ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মাসুম আকাশ, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এজাজুল, পৌর ছাত্রদল নেতা সাজেদুর রহমান সেজান প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে তৌহিদুল ইসলাম তাইজুল বলেন, ‘ঈদ আসলেই চাটমোহরে কিশোর তরুণদের মাঝে দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর প্রবণতা বাড়ে। ফলে প্রায়ই দুর্ঘটনায় ঝরে পড়ে অনেক প্রাণ। বাবা-মাও সন্তানদের আব্দার রাখতে মোটরসাইকেল কিনে দেন। কিন্তু তারা কার সাথে কোথায় যায়, কিভাবে মোটরসাইকেল চালায় তার খোঁজ অভিভাবকরা রাখেন না।’
‘এছাড়া মাদক ও ইভটিজিং এ জড়িয়ে পড়ছে কিশোর তরুণরা। উদ্বেগ তৈরী হয়েছে কিশোর গ্যাং। খেলার মাঠ থেকে দূরে সরে যাচ্ছে তারা। যাদের কারণে সমাজে বিভিন্ন অপরাধ প্রবণতাও বাড়ছে। তাই আমরা এই লিফলেট বিতরণের মাধ্যমে অভিভাবকদের সচেতন করার চেষ্টা করছি।'
তাইজুল আরো বলেন, 'অভিভাবক সচেতন না হলে এসকল দূর্ঘটনা আর অপরাধ প্রবণতা কমবে না। বন্ধুসুলভ আচরণের মাধ্যমে সন্তানদের ধর্মীয় ও পারিবারিক শিক্ষায় গড়ে তুলতে হবে। সন্তানদের খেলাধুলা ও সামাজিক কর্মকান্ডে উৎসাহিত করতে হবে। এই সচেতনতার বার্তা আমরা চাটমোহরবাসীর মধ্যে ছড়িয়ে দিতে চাই। একজন অভিভাবকও যদি এর মাধ্যমে সচেতন হয় তাহলে আমাদের প্রচেষ্টা স্বার্থক হবে বলে মনে করি।’
(এসএইচ/এসপি/জুন ০৪, ২০২৫)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








