টুঙ্গিপাড়ায় প্রাইভেটকার-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে মোটরসাইকেল-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ফয়সাল শেখ (১৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
এ ঘটনায় মোটরসাইকেল আরোহী লাবিব শেখ (১২) ও রাকিব শেখ (২২) গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৯ জুন) রাত সাড়ে ১২ টাযর দিকে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের মল্লিকেরমাঠ নামক স্থানে গোপালগঞ্জ-পিরোজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এতথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম।
নিহত ফয়সাল শেখ বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের আলম শেখের ছেলে। এছাড়া আহত দুইজন লাবিব ও রাকিব টুঙ্গিপাড়া উপজেলার সরদারপাড়া গ্রামের চাঁন মিয়া শেখ ও মৃত খোকন শেখের ছেলে।
টুঙ্গিপাড়া থানার ওসি খোরশেদ আলম বলেন, ফয়সাল ঈদের ছুটিতে টুঙ্গিপাড়ার সরদারপাড়া গ্রামে তার মামাবাড়ি বেড়াতে এসেছিলেন। পরে সোমবার রাত সাড়ে ১২ টায় দুই মামাতো ভাইকে নিয়ে মোটরসাইকেলে করে তারা গোপালগঞ্জ ঘুরতে যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেলটি মল্লিকেরমাঠ পৌঁছালে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ফয়সাল নিহত হন। আর গুরুতর আহত দুজনকে গোপালগঞ্জ আড়াইশ’ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি খোরশেদ আরও বলেন, প্রাইভেট কারের চালক স্থানীয় লোকজন পৌঁছানোর পূর্বেই পালিয়ে যায়। আর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেল ও প্রাইভেটকার থানায় নিয়ে আসে। আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই ফয়সাল শেখের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
(টিবি/এসপি/জুন ১০, ২০২৫)
পাঠকের মতামত:
- ট্রেনে ঈদযাত্রার শুরুতেই শিডিউল বিপর্যয়ের ভোগান্তিতে হাজারো যাত্রী
- ‘বাজেটের আকার বাড়লেও জনগণের ভাগ্যের উন্নয়ন হয়নি’
- জাতীয় নাগরিক পার্টির নড়াইল জেলার ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
- প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সাক্ষাৎ
- যমুনা সেতু পার হলো ৪০ হাজার গাড়ি, টোল আদায় সোয়া ৩ কোটি
- ইতিহাস বদলাতে দেশ ছাড়লো নারী ক্রিকেট দল
- টাঙ্গাইলে ট্রাক উল্টে ১৫ জন নিহত
- জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
- শিশু ধর্ষণকারীর মৃত্যুদণ্ড, ২৯ কার্যদিবসের মধ্যে রায় ঘোষণা
- মেট্রোরেল ভ্রমণে ২৫% ছাড় পাবেন বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্নরা
- কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ
- পার্বত্য চট্টগ্রামের রাজা ত্রিদিব রায় পাকিস্তানের প্রতি আনুগত্য ঘোষণা করেন
- রাজধানী ছাড়ছেন পোশাক শ্রমিকরা, ছুটি ১০৮ কারখানার
- জলবায়ু পরিবর্তন অভিযোজনে প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষায় মতবিনিময় সভা
- নজরুল ও বঙ্গবন্ধু: এক অভিন্ন স্বপ্নের দুই রূপকার
- জুলিও-কুরি শান্তি পদক ও বঙ্গবন্ধুর দর্শন: সমকালীন সংকটে কতটা প্রাসঙ্গিক?
- খোড়া হয়েছে সারিবদ্ধ ৪ কবর, এক ভাইয়ের উঠা হলো না নতুন ঘরে
- সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলাম
- ঈশ্বরদীতে প্রতিবেশী ভাইয়ের লাঠির আঘাতে মিষ্টি ব্যবসায়ী নিহত
- নড়াইলে ভূমিদস্যু, দুর্নীতিবাজ ও অবৈধ সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে মানববন্ধন
- দৌলতদিয়ায় ঝুঁকি নিয়ে যাত্রীসহ ফেরিতে উঠছে বাস
- দুর্ঘটনা এড়াতে চন্দ্রঘোনা ফেরিঘাটে সওজ’র সতর্কবার্তা, মাইকিং ও বিলবোর্ড স্থাপন
- এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারসহ ৪ দফা দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন
- দেশে না থেকেও নাশকতা মামলার আসামি হলেন সাংবাদিক বিদ্যুৎ শেখ
- সোনাতলায় মা-মেয়েকে মারধর করে গরু বিক্রির টাকা ছিনতাই, তদন্তে পুলিশ
- কলাপাড়ায় দুর্যোগের পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রম বিষয়ক সভা
- মফস্বল সাংবাদিকতার দিকপাল রতন সরকার তাঁর কর্মের মধ্য দিয়ে আমাদের মাঝে বেঁচে থাকবেন
- তজুমদ্দিনে নৌপথে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাত, আহত ৬
- সাভারে আদিবাসী কল্যাণ সমিতির কার্য়করী কমিটির পরিচিতি সভা
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- টাঙ্গাইলে ট্রাক উল্টে ১৫ জন নিহত
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- মুক্তিযুদ্ধের স্মৃতি কথা
- রাণীশংকৈলে রাজা টংনাথ জমিদারী বাড়ী সংস্কার কাজের উদ্বোধন
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- মোহররম
-1.gif)








