নড়াইলে উদ্ধার হওয়া অস্ত্রটি স্নাইপার রাইফেল না ‘এয়ারগান’!
রূপক মুখার্জি,, নড়াইল : গত রবিবার (৮ জুন) মধ্যরাতে নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই এলাকার সোহান মোল্যা (২৬) নামে একজন শিক্ষার্থীর বাড়িতে তল্লাশি চালিয়ে তার খাটের নীচ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়।
পরে সোমবার সকালে গণমাধ্যমে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠায় নড়াইল সেনা ক্যাম্প। তাতে সেনাবাহিনী দাবি করেন, উদ্ধার হওয়া অস্ত্রটি একটি ৪ দশমিক ৫ ক্যালিবারের 'স্নাইপার নাইট্রো রাইফেল'।
সোমবার দিনভর সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন মিডিয়াতে সংবাদ প্রচারিত হলে 'অস্ত্রটি' নিয়ে শুরু হয় নানা মন্তব্য। অনেকে উদ্ধার হওয়া অস্ত্রটির ছবি দিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন।
মন্তব্যের ঘরে অনেকেই দাবি করেন, 'এটি কোনো স্নাইপার রাইফেল নয়, বরং একটি উন্নতমানের এয়ারগান'। অনেকেই এটিকে এয়ারগান দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখালেখিও করেছেন। কেউ কেউ বলছেন এটি একটি 'শ্যুটিং রাইফেল।' আবার কেউ বলছেন জুলাই অভ্যুথ্যানে ব্যবহৃত অস্ত্র এটি।
এ ব্যাপারে আজ মঙ্গলবার সকালে চেষ্টা করেও নড়াইল সেনা ক্যাম্পের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায় নি।
তবে গত সোমবারের সংবাদ বিজ্ঞপ্তিতে তারা বলেছিলেন, কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামের সোহান মোল্যা নামের এক ব্যক্তি একটি অবৈধ স্নাইপার রাইফেল ব্যবহার করে স্থানীয় বাসিন্দাদের ওপর প্রভাব বিস্তার করছিলেন বলে খবর পায় সেনাবাহিনী। এরপর গত রবিবার রাতে সোহানের বাড়িতে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। এ সময় সোহানের বিছানায় নিচে লুকিয়ে রাখা একটি ৪ দশমিক ৫ ক্যালিবারের স্নাইপার নাইট্রো রাইফেল (টেলিস্কোপ ও সাইলেন্সার যুক্ত) উদ্ধার করা হয়। তবে সে সময় সোহান বাড়িতে না থাকায় তাকে গ্রেপ্তার করা যায়নি।
সরেজমিন গত সোমবার (৯ জুন) বিকেলে পুরুলিয়া এলাকায় সোহানের বাড়িতে গিয়ে দেখা যায়, সেখানে সোহান ও তার পরিবারের কেউ নেই। কথা হয় সোহানের আশেপাশে কয়েকজনের সঙ্গে। তারা জানায়, সোহান খুলনায় একটি কলেজে পড়াশোনা করে। কিন্তু কোন কলেজে পড়াশোনা করে তা তারা কেউ জানেন না। এলাকায় নানা ঝামেলা-ঝঞ্ঝাটের সঙ্গে জড়িত সোহান।
তবে সোহানের বাড়ি থেকে উদ্ধার হওয়া অস্ত্রটিকে এয়ারগান দাবি করেছেন এলাকার অনেকেই। নাম প্রকাশে অনিচ্ছুক দুই প্রতিবেশী বলেন, 'সোহানের বাড়ি থেকে সেনাবাহিনী যা উদ্ধার করেছে, তা একটি এয়ারগান। অনেক আগেও একবার সেনাবাহিনী এটি নিয়ে গিয়েছিল। তখন সোহানরা তাদের কাগজপত্র দেখিয়ে এটি ফেরত এনেছিল।'
তারা আরো জানান, 'প্রথমে এই ইয়ারগানটি পার্শ্ববর্তী এলাকার রাতুল নামে একটি ছেলের কাছে ছিল। পরবর্তীতে সোহান এটি কিনেছিল।'
তাদের কথা অনুযায়ী রাতুলের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরে পুরুলিয়া মোড়ে রাতুলের বাবা মো. জাকারিয়ার সঙ্গে কথা হয়। তিনি বলেন, তার ছেলে রাতুল ঢাকার একটি শ্যুটিং ক্লাবের সদস্য ছিল। রাতুল খুলনা থেকে একটি এয়ারগানও কিনেছিল। পরে যেখান থেকে কেনা সেখানেই আবার সেটি ফেরত দিয়েছিল। এরপর সেটি পাশের এলাকার সোহান কিনেছিল।
জাকারিয়া আরো বলেন, ওই এয়ারগান দিয়ে সোহান মানুষকে ভয়ভীতি দেখায় এমন অভিযোগের প্রেক্ষিতে অনেক আগে একবার সোহানের বাড়ি থেকে সেটি সেনাবাহিনী নিয়ে গিয়েছিল। সেবার আমাদের বাড়িতেও এসেছিল সেনাবাহিনী। পরে সোহানরা কাগজপত্র দেখিয়ে নিয়ে এসেছিল।
তবে গত রোববার রাতে সোহানের বাড়ি থেকে সেনাবাহিনীর উদ্ধার করা করা অস্ত্রটি সেই ইয়ারগান কি না তা নিশ্চিত করে বলতে পারেননি জাকারিয়া। এমনকি ছবি দেখালেও চিনতে পারেননি যে, এটিই সেটি কিনা।
রোববার রাতে উদ্ধারের পর সোমবার সকালে রাইফেলটি কালিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। মঙ্গলবার বেলা ১২ টার দিকে এ সংবাদ লেখা পর্যন্ত অস্ত্র উদ্ধারের ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।
কালিয়া থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, 'সেনাবাহিনী হস্তান্তরের পর সেটি আমাদরের হেফাজতে রয়েছে। আমরা আদালতের অনুমতি নিয়ে বিশেষজ্ঞদের দ্বারা পরীক্ষা-নিরীক্ষা করে দেখব যে, 'এটি ফায়ারিং আর্মস নাকি এয়ারগান।' এরপর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
(আরএম/এসপি/জুন ১০, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য নিরাপত্তা চ্যালেঞ্জ’
- ঐক্যবদ্ধ পাকিস্তান রক্ষা করাই মার্কিন সরকারের নীতি
- আশাশুনির সাবেক এসিল্যাণ্ড বিজয় জোয়ার্দার কারাগারে
- চাকরির প্রলোভনে টঙ্গীতে যুবক হত্যা, ড্রেন থেকে মরদেহ উদ্ধার
- ‘রামপাল-মোংলায় নদী ভাঙ্গ রোধে দেয়া হবে পাইলিং বাঁধ পাইলিং বাঁধ’
- পলাশবাড়ীতে আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনি সভা
- চাটমোহরে তরুণদের উদ্যোগে পুঁথি পাঠের আসর বসবে বৃহস্পতিবার
- পারমাণবিক নিয়ন্ত্রণ কাঠামো উন্নয়নে ইন্দোনেশিয়াকে রাশিয়ার বিশেষ সহযোগিতা
- জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা
- ঈশ্বরগঞ্জে একজনের কারাদণ্ড, দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা
- অপহরণ ধর্ষণ নির্যাতনের পৃথক মামলায় তিনজনের যাবজ্জীবন, তিনজনের বিভিন্ন মেয়াদে সাজা
- স্কুল ছাত্রী ফারজানা হত্যার আসামি মামুনের ডিএনএ পরীক্ষা সম্পন্ন
- ৪ জনের নাম উল্লেখ করে ছেলের মামলা, গ্রেপ্তার ১
- খুলনার জোড়া হত্যাকাণ্ডের দুই আসামি টুঙ্গিপাড়া থেকে গ্রেপ্তার
- সোনাতলায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা
- ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন
- স্কুল প্রতিষ্ঠায় জমি দান, অব্যবহৃত দেড় একর জমি ফেরত চান দত্ত পরিবার
- জহির খান’র কবিতা
- ব্যাঙছড়ি পাহাড়ে বিরল ‘ধনেশ’ পাখির সংসার
- সুবর্ণচরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
- নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটিতে তরুণ নেতৃত্বের সুযোগ সৃষ্টির আহ্বান
- বগুড়ায় সাবেক ইউপি সদস্য সাইফুলকে কুপিয়ে হত্যা
- পঁচা ডিমে জন্মদিনের কেক তৈরি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
- বিএনপির কমিটি নিয়ে ঈশ্বরদীতে উত্তেজনা: পাল্টাপাল্টি ঝাড়ু ও আনন্দ মিছিল
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- বরগুনায় সহকারী মৌলভীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- ‘বিএনপি-জামায়াতের আর কোন নাশকতা সহ্য করা হবেনা’
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা, সতর্ক করতে মাইকিং
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
-1.gif)








