ভুয়া মুক্তিযোদ্ধা ভূমিদস্যু সন্ত্রাসী বাহিনী কর্তৃক হামলা জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মো: মাহবুবুর রহমান, ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরে ভূমিদস্যু সন্ত্রাসী বাহিনী ও ভূয়া মুক্তিযোদ্ধা ইউনুস আলী ও তার অনুসারী কর্তৃক সন্ত্রাসী হামলা জমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন একই উপজেলার শুক্তাঘড় গ্রামের আলহাজ্ব জাফর আলী হাওলাদারের পুত্র আজাদ হাওলাদার।
সোমবার (৯ জুন) রাত ৮টায় ঝালকাঠি প্রেসক্লাব হলরুমে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি লিখিত বক্তব্যে উল্লেখ করেন, “আমি রাজাপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির ৩নং সদস্য, স্বেচ্ছাসেবক দলের উপজেলা কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং আমাদের গোটা পরিবার বিএনপি সমর্থক। বিগত প্রায় ১৬ বছর আওয়ামী ফ্যাসিবাদীদের জুলুম নির্যাতনের শিকার হয়ে ৪টি রাজনৈতিক মামলায় দীর্ঘদিন কারাভোগ করা সহ আরো কয়েকটি মামলার আসামী ছিলাম।
ভুয়া মুক্তিযোদ্ধা ইউনুস আলী ডাকুয়ার ২ পুত্র শফিউল বাসার বাদল ও মাসুম বিল্লাহ মুক্তিযোদ্ধা কোটায় জালিয়াতী করে চাকুরী নেয়। এ ব্যাপারে আমার পিতা বিভিন্ন দপ্তরে অভিযোগ দিলে তারা ক্ষিপ্ত হয়ে আমাদের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত হয়। বর্তমানে বিএনপির পদ স্থগিত রাজাপুরের সাবেক সাধারণ সম্পাদক নাসিম আকনের মদদে তারা আমাদের পৈত্রিক সম্পত্তি জবর দখল করে নেয়ার পায়তারা চালাচ্ছে। তারই ধারাবাহিকতায় ৯ জুন সকাল ৯টায় কাঠিপাড়া সাকিনের পতিত আওয়ামীলীগ থেকে নব্য বিএনপি দাবীদার ভুয়া মুক্তিযোদ্ধা ইউনুস আলী ডাকুয়া ও তার ৩ পুত্র শফিউল বাসার বাদল, মাসুম বিল্লাহ ও মামুনের নেতৃত্বে আওয়ামীলীগের দোসর মো: আলমগীর তলুকদার, যুবলীগ নেতা মধু তালুকদার, মিরাজ তালুকদার, জেনারুল, সারোয়ার হোসেন সরো, রাজাপুর মুজিব বাহিনী প্রধান, আ'লীগ নেতা মো: নুর হোসেন, মো: জুয়েল, মতলেব বিডিআর, আব্দুল হাই, রুহুল আমিন, খাইরুল, বাদশা, ইমাম হোসেন, দেলোয়ার মোল্লা, কাওসার মোল্লা, আব্দুল হাই মোল্লা, শাহ আলী মোল্লা, আমীরসহ শতাধিক সন্ত্রাসী বাহিনী নিয়ে মানব বন্ধনের নামে ট্রাক্টর মেশিন দিয়ে আমাদের জমিতে হাল চাষ করে দখল করার চেষ্টা চালায়।
সাংবাদিক ও পুলিশ ঘটনাস্থলে গেলে ওই সন্ত্রাসী বাহিনী লেজ গুটিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে আবার আমাদেরকে দেশীয় অস্ত্রশস্ত্র দেখিয়ে ভয়ভীতি ও হত্যার হুমকি দেয়। আমাদের বাড়ির সামনে গিয়ে নানা রকম সন্ত্রাসী কার্যক্রম চালানোর চেষ্টা করে, কিন্তু এলাকাবসীর প্রতিরোধের মুখে তারা ব্যর্থ হয়ে চলে যায়। এরপর ঘটনাস্থলে সেনাবাহিনী আসলে পরিস্থিতি শান্ত হয়।
গত বছরের ১৩ ডিসেম্বর ভুয়া মুক্তিযোদ্ধা ইউনুস আলী ডাকুয়ার বিষয়ে তদন্তকালে আমরা স্বাক্ষী দিলে আমাদের উপর তিনি ও তার পুত্ররা হামলা চালায়। এতে আমাদের ৭/৮ জন গুরুতর আহত হয়, যা যমুনা টেলিভিশনসহ বিভিন্ন মিডিয়ায় খবর প্রকাশিত হয়। গত বুধবার আমার ছোট ভাই মো: রাকিবের উপরও হামলা চালিয়ে গুরুতর আহত করে। আমি যুবদলের একজন সক্রিয় কর্মী হিসাবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে এ ঘটনার সুবিচার প্রার্থনা করছি, বর্তমানে আমাদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগতেছে, তাই প্রশাসন সহ উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট আমি এ ঘটনার সুবিচার দাবি করছি।
(এমআর/এসপি/জুন ১০, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘১৮ বছরে রেলে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা ব্যয় হলেও দৃশ্যমান উন্নয়ন নেই’
- মুক্তিবাহিনী পাকবাহিনীর পরশুরাম ঘাঁটি আক্রমণ করে
- দিনাজপুর শিক্ষা বোর্ডে পাঁচ ঘণ্টাব্যাপী দুদকের অভিযান
- সাফ চ্যাম্পিয়নশিপ সরাসরি দেখাবে টফি
- প্রযুক্তিনির্ভর বিশ্বে বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও আধুনিক করে তোলা জরুরি
- চাটমোহরে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
- ‘বাল্য বিয়ে বর্তমানে সমাজে একটি ব্যাধিতে পরিনত হয়েছে’
- কাপ্তাইয়ে প্রাথমিকে ১০ শিক্ষক ও ১ কর্মচারীর আবেগঘন বিদায় সংবর্ধনা
- চাটমোহরে জমি দখল চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি
- পূজা উপলক্ষে আকর্ষণীয় অফার নিয়ে এলো শাওমি
- হাসপাতালে ভর্তি করাতে ও মামলা না করতে নানা ধরণের চাপ
- তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে হবিগঞ্জ ও ফেনীতে ব্র্যাক ব্যাংকের মতবিনিময়
- ‘অনুষ্ঠান আসলেই একটা গোষ্ঠী বিশৃঙ্খলা ঘটাতে চেষ্টা করে’
- রাজবাড়ীর পাংশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস উপলক্ষে শোভাযাত্রা মহড়া ও আলোচনা
- সাতক্ষীরায় ট্রান্সফর্মার চুরি করতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চোরের মৃত্যু
- সোনাতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- পাংশায় ২০ সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ
- স্বাভাবিক জীবনে ফেরার আকুতি ভ্যানচালক আনোয়ারের
- ডিবি সোর্সের ভুয়া পরিচয়ে কলেজছাত্রীকে হেনস্থা, গোয়ালীমান্দ্রায় তীব্রক্ষোভ ও অসন্তোষ
- কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি ঘর নির্মাণ
- কাপাসিয়ায় এসিল্যান্ডের বিদায়ে সাধারণ জনগনের মধ্যে আক্ষেপ
- রূপপুর পারমাণবিকের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন সম্পন্ন
- শ্যামনগরে শিশু ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ দুই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
- ঈশ্বরদীতে পদবঞ্চিত বিএনপি নেতাদের পাল্টা কমিটি ঘোষণা
- কাপ্তাইয়ে পালিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- ফানুস উৎসব থেকে বলছি
- তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে হবিগঞ্জ ও ফেনীতে ব্র্যাক ব্যাংকের মতবিনিময়
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত অর্ধশতাধিক
- মান্দায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭
- ঝালকাঠির মিরাজুলের কৃতিত্ব
- ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে তিন বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি
- সুপ্রীম কোর্ট’র আপিল বিভাগের এডভোকেট আরিফ মন্ডলকে সংবর্ধনা
- ‘সিনেমা হল বাঁচাতে সরকার আন্তরিক’
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ভৈরব পৌরসভার আয়োজনে নাগরিক সুবিধার্থে এই প্রথম ভিন্নধর্মী মেলা
- চুয়াডাঙ্গার গাছে গাছে আমের মুকুল, কাঙ্খিত উৎপাদন নিয়ে শঙ্কা
- রাজবাড়ীর পাংশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস উপলক্ষে শোভাযাত্রা মহড়া ও আলোচনা
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- যশোরে জুলাইযোদ্ধা, যুবদল নেতাসহ আটক ৪, অস্ত্র ও মাদক উদ্ধার
- ব্যারিস্টার সোলায়মান তুষারের বই ‘বাংলাদেশ আফটার এ গোরি ডন’ প্রকাশিত
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
- ৭১’র যুদ্ধদিনে আমার বাবা গুলিবিদ্ধ
-1.gif)








