E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নিখোঁজে দুইদিন পর জেলে নকুলের লাশ উদ্ধার

২০২৫ জুন ১১ ১৮:১৬:৪৮
নিখোঁজে দুইদিন পর জেলে নকুলের লাশ উদ্ধার

রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটির কাপ্তাইয়ের উপর দিয়ে বহে যাওয়া কর্ণফুলির নদীর কেপিএম কয়লার ডিপু এলাকায় মাছ ধরতে নেমে নকুল কুমার মল্লিক নামে এক জেলে গত সোমবার (৯ জুন) সন্ধ্যায় নিখোঁজ হয়েছিলেন।

অবশেষে নিখোঁজ এর দুই দিন পর বুধবার (১১ জুন) সকাল সারে ৯টায় চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার কদমতলী সুইস গেইট এলাকা সংলগ্ন কর্ণফুলী নদী হতে স্হানীয়রা তাঁর লাশ উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করে নিঁখোজ এর মামাত ভাই আশুতোষ মল্লিক জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা লাশটি সনাক্ত করি।

নিখোঁজ জেলের বয়স ৫০ এবং তারঁ বাড়ি কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন এর ৩ নং ওয়ার্ডের কেপিএম কয়লার ডিপু এলাকায় বলে জানান নিখোঁজ এর মামাতো ভাই আশুতোষ মল্লিক।

ওই ওয়ার্ডের ইউপি সদস্য নীলকান্ত মল্লিক জানান, নিখোঁজ জেলে নকুল কুমার মল্লিক গত সোমবার সন্ধ্যায় নৌকা নিয়ে কর্ণফুলি নদীতে মাছ ধরতে যান। কর্ণফুলি নদীর ডলুছড়ি ঘাট সংলগ্ন এলাকায় তাঁর ব্যবহৃত নৌকাটি পাওয়া গেলেও বুধবার (১১ জুন) সকালে রাঙ্গুনিয়া কদমতলী এলাকায় তাঁর লাশটি উদ্ধার করেন স্থানীয়রা।

রাঙ্গুনিয়া থানার এসআই সুমন কবির মৃধা জানান, এই বিষয়ে আমাদেরকে কেউ অবহিত করেন নাই, তবে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি।

(আরএম/এসপি/জুন ১১, ২০২৫)

পাঠকের মতামত:

১৬ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test