টাঙ্গাইলে পানিতে ডুবে শিক্ষার্থীসহ ২ জন নিহত
টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে নদী ও বিলে ডুবে শিক্ষার্থীসহ দুজন নিহত হয়েছেন। বুধবার (১১ জুন) দুপুরে বাসাইল ও গোপালপুর উপজেলায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দিঘুলিয়া ইউনিয়নের ভৌয়া গ্রামের জবু মিয়ার ছেলে জাহিদুল ইসলাম (১৭) এবং ঢাকার রামপুরা এলাকার আব্দুল লতিফের ছেলে নিহাল (২৩)।
স্থানীয়রা জানান, নিহত জাহিদুল ইসলামসহ তার বন্ধু ইমন, রাব্বি, সামিউল ও ফরিদসহ সাত জন মিলে তিনটি মোটরসাইকেল নিয়ে বাসুলিয়ায় ঘুরতে যান। পরে দুপুর দেড়টার দিকে তারা বাসুলিয়ায় একটি ইঞ্জিনচালিত নৌকা ভাড়া নিয়ে বিলের মাঝখানে গোসলে নামেন। গোসল শেষে তারা সড়কের দিকে ফেরার পথে জাহিদুল নৌকা থেকে লাফ দিলে ডুবে যান। এসময় তার সঙ্গে থাকা অপর বন্ধুরা তাকে খুঁজতে পানিতে নামেন। কিছুক্ষণ পর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাহিদ খান সোহাগ বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
বাসাইল থানার এসআই ফরিদ আহমেদ বলেন, নিহতের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের পরিবার এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অপরদিকে দুপুরে গোপালপুরে হাট বৈরান কুমারপাড়া এলাকায় বৈরান নদীতে গোসল করতে নেমে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহালের মৃত্যু হয়।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, নিহালসহ দুজন নদীতে গোসল করতে নামেন। এসময় তারা পানিতে ডুবে যান। এরমধ্যে একজন উঠতে পারলেও নিহাল উঠতে পারেননি। পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে নিহালকে উদ্ধারের চেষ্টা করেন। পরবর্তীতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে মরদেহ উদ্ধার করে।
(এস/এসপি/জুন ১১, ২০২৫)
পাঠকের মতামত:
- সোনার দাম আরও বাড়লো, ভরি ২৪৪৭১০ টাকা
- ‘সরকার দুর্নীতির বিরুদ্ধে অঙ্গীকারাবদ্ধ’
- ড. মুহাম্মদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
- ‘ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত, তবে জনগণের অধিকারে আপস নয়’
- কুষ্টিয়ায় মুক্তিবাহিনী ও পাকহানাদার বাহিনীর মধ্যে প্রচন্ড সংঘর্ষ হয়
- কৃষি ব্যাংকে রেমিট্যান্স এনে মোটরসাইকেল পেলেন শিবচরের এক প্রবাসীর স্ত্রী
- কৃষিকাজের সময় বজ্রপাতে প্রাণ গেল যুবকের
- সাতক্ষীরায় ধান বোঝাই ট্রলি উল্টে চালকের মৃত্যু
- বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলের মৃত্যু, বাঁচাতে গিয়ে আহত মা
- কবরাস্থানের পাশে খোলা আকাশে বাস করা নারীর পাশে ইউএনও
- বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ টার্মিনালের প্রবেশ রাস্তায় যানজট, বিশৃঙ্খলা, ভোগান্তি
- ধানক্ষেত থেকে অজ্ঞাত নারী মরদেহ উদ্ধার
- ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার
- লিবিয়ায় মাফিয়াদের হাতে জিম্মি আসাদুল, ৩০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে নির্যাতন
- ঠাকুরগাঁওয়ে বিএডিসি ভুট্টার ক্রপ কাটিং ও মাঠ দিবস অনুষ্ঠিত
- সৌর বিদ্যুৎ চালিত সেচ সিস্টেমের মাধ্যমে ফসল উৎপাদন প্রদর্শনীর মাঠ দিবস
- প্রশাসনের নিষেধ স্বত্ত্বেও ঠাকুরগাঁওয়ে ওয়াকফ স্টেটের গাছ চুরি
- পোড়ানো হলো বিপুল পরিমাণ নকল সিগারেট, জরিমানা ২০ হাজার
- নিষিদ্ধ ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার
- এক মাসে ব্র্যাক ব্যাংকের ১ বিলিয়ন ডলারের বৈদেশিক বাণিজ্যের রেকর্ড
- মামলা চলমান অবস্থায় সংখ্যালঘুর জমিতে জোরপূর্বক বসতবাড়ি নির্মাণের চেষ্টা, থানায় অভিযোগ
- দেশের গন্ডি পেরিয়ে দিনাজপুরের আলু এখন বিশ্ববাজারে
- দেশের সর্ববৃহৎ আইকনিক কর্পোরেট অফিস ভবন নির্মাণ করছে ওয়ালটন
- ইয়াবা সেবনের অপরাধে দুই যুবকের ১৫ দিনের জেল
- সুবর্ণচরে অলিউদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত
- কুয়াকাটায় এবার ভেসে এলো ১০ ফুট লম্বা মৃত ডলফিন
- জলবায়ু পরিবর্তনের ক্ষতি হ্রাস ও পরিবেশ সুরক্ষার দাবিতে কলাপাড়ায় সাইকেল র্যালি
- বদরুল হায়দার’র একগুচ্ছ কবিতা
- ‘শিল্পকে নোংরা রাজনীতির বাইরে রাখতে হবে’
- শরীয়তপুরে মিনি চিড়িয়াখানা থেকে দশ প্রজাতির ৩১ বন্যপ্রাণী উদ্ধার
- রাজশাহীতে আম সংগ্রহ শুরু
- সৌদির সঙ্গে মিল রেখে ঝালকাঠিতে ঈদ উদযাপন
- পটুয়াখালীতে ভূয়া সচিবসহ ৩ প্রতারক আটক
- সমৃদ্ধ আগামীর প্রত্যয়ে নীলফামারীতে স্বাধীনতা দিবস উদযাপন
- নাটোরে খ্রিস্টান ধর্মপল্লীগুলোতে ইস্টার সানডে পালিত
- সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ স্কুল শ্রেণি শিক্ষক শাহানাজ পারভীন
- চাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন
- কার্টুনিস্ট ওবায়দুর রহমানের ‘জিঙ্গার টুঞ্জ: ডার্ক এন' টুইস্টেড’
- ভৈরবে পাগলা কুকুরের কামড়ে আহত ৫০ জন
- ফুড ভিলেজ প্লাসে থামবে না আর কোনো গাড়ি
- সিরাজগঞ্জে অস্ত্র-গুলিসহ ডাকাত দলের পাঁচ সদস্য গ্রেফতার
- ঠাকুরগাঁওয়ে কাঁচামাল আড়তেই নেই পেঁয়াজ
- টাঙ্গাইলে পানিতে ডুবে শিক্ষার্থীসহ ২ জন নিহত
- নবীনগরে এবার জমির মালিককে গ্রেপ্তারের নির্দেশ বাদল এমপির
- ‘ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত, তবে জনগণের অধিকারে আপস নয়’
-1.gif)








