E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নির্বাচন অফিসের নারী পরিচ্ছন্নতা কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০২৫ জুন ১১ ২৩:১৮:৩৮
নির্বাচন অফিসের নারী পরিচ্ছন্নতা কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলা উপজেলা নির্বাচন অফিসে আউটসোর্সিং পরিচ্ছন্নতা কর্মী বিথী আক্তারের (২৪) বসত ঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে উপজেলার কদমতলা গ্রামর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিথী আক্তার বাগেরহাট জেলা সদরের পাঁচলী গ্রামের হান্নান শেখের মেয়ে। আজ বুধবার দুপুরে মরদেহটি ময়না তদন্ত বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে।

শরণখোলা থানার ওসি মো. শহীদুল্লাহ জানান, বিথী আক্তার স্বামী পরিত্যক্তা ছিলেন। তিনি চাকুরির কারনে সাত মাস ধরে শরণখোলা উপজেলার কদমতলা গ্রামের হেলাল পহলানের বাড়িতে একাই ভাড়া থাকতেন। বাড়ীর মালিকের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার বসত ঘরের দরজা ভেঙে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেচানো ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের শরীরে অন্য কোনো আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

(এস/এসপি/জুন ১১, ২০২৫)

পাঠকের মতামত:

১৬ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test