গোলাবাড়ি সীমান্ত দিয়ে ৭ জনকে পুশইন করেছে বিএসএফ
স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড়ের সদর উপজেলায় গোলাবাড়ি সীমান্ত দিয়ে নারী, পুরুষ, শিশু সহ ৭ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
আজ শুক্রবার ভোরে উপজেলার অমরখানা ইউনিয়নের গোলাবাড়ি সীমান্তের মেইন পিলার ৭৪৩ এর ১ নম্বর সাব পিলার এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ৪৬ ব্যাটালিয়নের বালাচান ক্যাম্পের সদস্যরা। এরমধ্যে তিনজন নারী দুজন পুরুষ ও দুইজন শিশু।
পরে তারা বাংলাদেশের ৫০০ গজ অভ্যন্তরে গোলাবাড়ি এলাকায় ঘোরাফেরা করলে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অমরখানা ক্যাম্পের টহল দল তাদের আটক করে। জিজ্ঞাসাবাদে জানা যায় তারা সকলেই বাংলাদেশী। বাংলাদেশের নড়াইল যশোর এলাকার বাসিন্দা তারা।
আটককৃতদের শুক্রবার সকাল ১০টায় পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়।
আটককৃতরা হলেন- নড়াইল জেলার কালিয়া উপজেলার পেরলি ইউনিয়নের জামরিল ডাঙ্গা গ্রামের আফসার শেখের ছেলে আরিফুল শেখ (৩১), তার বড় ছেলে ইমরান শেখ (১১), ছোট ছেলে রায়হান শেখ (৭), উপজেলার একই এলাকার মজিবুর রহমান মোল্লার মেয়ে রহিমা বেগম (৩০), সিদ্দিক মোল্লার মেয়ে খাদিজা বেগম (৩৬), উপজেলার বিস্টুপুর এলাকার আইনাল বিশ্বাসের ছেলে আল মামুন বিশ্বাস (৩০), যশোর জেলার অভয়নগর উপজেলার জয়েরা এলাকার তাহাজ্জুত খানের মেয়ে নাজমিন আক্তার (৪০)।
পরে সেখান থেকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের তত্বাবধানে পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদের একটি কক্ষে চেয়ারম্যানের হেফাজতে রাখা হবে। পরে পরিচয় নিশ্চিতের পরে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যরা কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।
বিজিবি ও আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে ভারতের রায়গড় এলাকায় অবৈধভাবে বসবাস করছিলেন এবং ভারতের অভ্যন্তরে বিভিন্ন এলাকায় তারা শ্রমিক হিসেবে কাজ করতেন। শুক্রবার ভোরে নীলফামারী ৫৬ বিজিবির আওতাধীন অমরখানা বিওপির সীমান্তের মেইন পিলার ৭৪৩ এর ১ নম্বর সাব পিলার এলাকার গোলাবাড়ি নামক স্থান দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ৪৬ ব্যাটালিয়নের বালাচান ক্যাম্পের সদস্যরা তাদের বাংলাদেশে পার করে দেন৷ ঘটনার পরপরই বিজিবির টহল দল অভিযান চালিয়ে ওই ৭ বাংলাদেশিকে আটক করে। তবে আটককৃত নারীদের স্বামী ও সন্তান গোলাবাড়ি সীমান্তের ভারতের অভ্যন্তরে রয়ে গেছে। তাদেরকেও যেকোনো সময় পুশইন করা হতে পারে।
নীলফামারীর ৫৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ বদরুদ্দোজা বলেন, আমাদের টহল দল সীমান্ত এলাকা থেকে ভারত থেকে পুশইন হওয়া সাতজন নাগরিককে আটক করেছে। তাদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা বাংলাদেশী নাগরিক বলে জানিয়েছে। দীর্ঘদিন ধরে তারা ভারতের অভ্যন্তরে বিভিন্ন এলাকায় শ্রমিকের কাজ করে আসছিলেন। আইনি প্রক্রিয়া শেষে থানায় হস্তান্তর করা হয়েছে। পুশইনে বিএসএফ কোন সীমান্ত আইন না মানায় বিজিবির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান জানান, বিজিবি পুশইন হওয়া ৭ জনকে থানায় হস্তান্তর করে। বর্তমানে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে চেয়ারম্যানের হেফাজতে থাকবেন। পরিচয় নিশ্চিত হলে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে পরিবারের স্বজনদের কাছে ফিরিয়ে দেয়া হবে তাদের।
পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, পুশইন হওয়া সাতজন নাগরিক বাংলাদেশের বলে আমরা জেনেছি। বর্তমানে তাদের ব্যাপারে আরও তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। আমরা তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পরে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করব। এর আগে তারা আমাদের হেফাজতেই থাকবে।
(আরএআর/এসপি/জুন ১৩, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘তাদের জন্য আমার দুঃখ হয়’
- ‘ভারতের ককরোচ জনতার আন্দোলনের কৃতিত্ব নিতে চায় জামায়াত’
- ‘২০২৫ সালে ৭৫৬ নারী খুন, নিরাপদ নয় শিশু থেকে বৃদ্ধাও’
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজে আরও হামলার হুমকি ইরানের
- টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্ত চেয়ে রিট
- দিনাজপুরে সামরিক শাসক রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ ঘোষণা করে
- কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে জেলে পাঠালো পুলিশ
- শ্যামনগর উপজেলা বিএনপির নতুন কমিটির অনুমোদন
- গোপালগঞ্জে আড়তদারকে ৬০ হাজার টাকা জরিমানা
- শিক্ষার্থীদের নিজের অধিকার জানালেন সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার
- ফরিদপুরে মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখায় মারধরের অভিযোগ, থানায় মামলা
- গোপালগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- ২৮ নাগরিককে ফাঁসানোর চেষ্টায় বিভিন্ন মহলের নিন্দা
- অণ্ডকোষ চেপে বাবাকে হত্যা, কিশোর ছেলে পুলিশ হেফাজতে
- গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কালুখালীর কালিকাপুর রেলব্রিজে ধাক্কা লেগে অজ্ঞাত যুবকের মৃত্যু
- সাতক্ষীরায় দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা
- দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি
- সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার
- ২০২৬ সালে ৯ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক বাণিজ্য লেনদেনের লক্ষ্যমাত্রা ব্র্যাক ব্যাংকের
- টুঙ্গিপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবার পেল ঢেউটিন ও চেক
- নড়াইলে চলন্ত নসিমন থেকে ছিটকে প্রাণ গেল গরু ব্যবসায়ীর
- ‘সাইলেন্ট এক্সপ্রেশনস’ নিয়ে প্রথম একক চিত্রপ্রদর্শনীতে ফারিনা সামহি নিথী
- ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- কালিগঞ্জে মব করে সুমাইয়াকে হত্যা, ৮ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- সেই মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন মন্ত্রী আবুল হাসানাত
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- চড়ুইভাতি
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- বাবর-শাহিনের নৈপুণ্যে সিরিজ জয়ের হাসি পাকিস্তানের
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
- জমি জবরদখলের পর সুনীল মণ্ডলের পরিবার অবরুদ্ধ, টাঙানো হলো সাইনবোর্ড
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- মেয়ের গাইড বই আনতে গিয়ে প্রাণ গেল সাংবাদিকের
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








