পঞ্চগড়ের সীমান্ত দিয়ে ১২ বাংলাদেশি ও ৪ ভারতীয় নাগরিককে পুশইন
স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড়ের মিস্ত্রিপাড়া ও পেদিয়াগছ সীমান্ত দিয়ে ১২ বাংলাদেশি ও ৪ ভারতীয় নাগরিক সহ ১৬ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
আজ শনিবার ভোরে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মিস্ত্রিপাড়া ও তেতুঁলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের পেদিয়াগছ সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করা হয়। এর মধ্যে ৬ জন পুরুষ, ৬ জন মহিলা এবং ৪ জন শিশু। পরে বিজিবির টহল দল স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করে মিস্ত্রি পাড়া ও পেদিয়াগছ ক্যাম্পে নিয়ে যায়। শনিবার দুপুরে তাদের সদর ও তেতুঁলিয়া থানায় জিডিমূলে হস্তান্তর করে বিজিবি। আটককৃতরা খুলনা, মেহেরপুর, নড়াইল ও যশোর জেলার বাসিন্দা।
এদিকে, সদর উপজেলার আটক হওয়া ১১ জনের মধ্যে ৭ জন বাংলাদেশী পরিচয় নিশ্চিতের পরে তাদের পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের হেফাজতে থানা পুলিশের পাহায় রাখা হয়েছে।
এছাড়া আটক ৪ ভারতীয় নাগরিককে মিস্ত্রিপাড়া বিজিবি ক্যাম্পে রাখা হয়েছে। তাদের পরিচয় নিশ্চিত করে বিএসএফের সাথে পতাকা বৈঠকের মাধ্যেমে ভারতে ফেরত পাঠানোর কাজ চলছে বলে জানিয়েছে বিজিবি। তাদের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে আইনী প্রক্রিয়া শেষে হস্তান্তরের কথা রয়েছে।
সদর উপজেলায় আটক হওয়া ৭ বাংলাদেশী হলেন, খুলনা সিটি কর্পোরেশনের ফতেবাজার মুধূপুুর এলাকার আয়েশা শেখ (৩৯), ছেলে নিশান শেখ (২২) ও মিরাজুল শেখ (২০), নড়াইল জেলার কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়নের শুক্তক গ্রামের নিলুফা আক্তার (৩৭), তার মেয়ে মরিয়ম বেগম (৮), মেয়ে রোহান শেখ (৩) এবং মেহেরপুর জেলার গাংনী উপজেলার আক্তার মোল্লার ছেলে আবু তালেব (২১)।
অপরদিকে, আটক হওয়া ৪ ভারতীয় হলেন, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া থানার বালিহাটি এলাকার আজিজুল আলী (৩১), স্ত্রী আজমিরা খাতুন (২৫), তার মেয়ে ফতেমা খাতুন (৭) ও ছেলে ইরানুর আলী (৪)।
এছাড়া, তেতুঁলিয়া উপজেলার পেদিয়াগছে আটক ৫ বাংলাদেশীকে তেতুঁলিয়া ডাকবাংলোতে উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে পুলিশি পাহাড়ায় রাখা হয়েছে। তাদের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে আইনী প্রক্রিয়া শেষে হস্তান্তরের কথা রয়েছে।
আটককৃতরা হলেন, নড়াইল জেলার সদর উপজেলার বিরগ্রাম এলাকার ইশ্বর গোপাল চন্দ্র বিশ্বাসের মেয়ে বন্দনা রানী বিশ্বাস (৩৭), যশোর জেলার অভয়নগর উপজেলার শ্যামনগর এলাকার তরিকুল শেখ (৪২), শারশা উপজেলার বড় কলোনী এলাকার কোরবান আলী গাজী (৩৩), তার স্ত্রী নাজমা বেগম (২৭), কোরবানের বোন ফারজানা মারফত আলী গাজী (২৩)।
বিজিবি জানায়, পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নে পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির মিস্ত্রিপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের মেইন পিলার ৪২১ এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ১৩২ ব্যাটালিয়নের ইশানগঞ্জ ক্যাম্পের সদস্যরা ১১ জনকে পুশইন করে। তাদের মধ্যে ৭ জন বাংলাদেশী ও ৪ জন ভারতীয় নাগরিক। এর মধ্যে পুরুষ ৪ জন, মহিলা ৩ জন, শিশু ৪ জন। পরে তাদের উপজেলার মাগুড়া ইউনিয়নের রজলী বাজার এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় আটক করে বিজিবি। পরে তাদের সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে, পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির অধিনস্থ পেদিয়াগছ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের মেইন পিলার ৪৩২ এর ১ নম্বর সাব পিলার এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ১৩২ ব্যাটালিয়নের পুরোহিতগছ ক্যাম্পের সদস্যরা ৫ বাংলাদেশীকে পুশইন করে। পরে তাদের ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ পেদিয়াগছ এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় ৫ জনকে আটক করে বিজিবি। পরে তাদের তেতুঁলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কাইয়ূম বলেন, পুশইন হওয়া ৭ বাংলাদেশীকে আমাদের কাছে জিডিমূলে হস্তান্তর করে বিজিবি। পরে তাদের পঞ্চগড় ইউনিয়ন পরিষদে উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে পুলিশ পাহারায় রাখা হয়েছ। পরিবারের সদস্যদের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। আইনী প্রক্রিয়া শেষে তাদের হস্তান্তর করা হবে।
তেতুঁলিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) নজির হোসেন বলেন, পুশইন হওয়া ৫ বাংলাদেশীকে জিডিমূলে আমাদের কাছে হস্তান্তরের পরে তাদের তেতুঁলিয়া ডাকবাংলোতে পুলিশ পাহারায় রয়েছে। পরিবারের সদস্যদের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। আইনী প্রক্রিয়া শেষে তাদের হস্তান্তর করা হবে।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম বলেন, সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশইন করা হয়েছে। এর মধ্যে ১২ জন বাংলাদেশী ও ৪ জন ভারতীয়। আমরা বাংলাদেশীদের পুলিশের কাছে হস্তান্তর করেছি। আর ভারতীয়দের বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যেমে ভারতে ফেরত পাঠানোর চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত ১৬ মে থেকে ১৪ জুন ভোর নাগাদ ভারতের সীমান্ত রক্ষীবাহিনীরা (বিএসএফ) পঞ্চগড় সীমান্ত দিয়ে মোট ৭৭ জন নাগরিককে বাংলাদেশে ঠেলে দিয়েছে। এর মধ্যে গত ১৬ মে ১১ জন, ২১ মে ২১ জন, ২ জুন ২৬ জন, ১৩ জুন ৭ জন ও ১৪ জুন ১৪ জন।
(আরএআর/এসপি/জুন ১৪, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘তাদের জন্য আমার দুঃখ হয়’
- ‘ভারতের ককরোচ জনতার আন্দোলনের কৃতিত্ব নিতে চায় জামায়াত’
- ‘২০২৫ সালে ৭৫৬ নারী খুন, নিরাপদ নয় শিশু থেকে বৃদ্ধাও’
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজে আরও হামলার হুমকি ইরানের
- টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্ত চেয়ে রিট
- দিনাজপুরে সামরিক শাসক রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ ঘোষণা করে
- কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে জেলে পাঠালো পুলিশ
- শ্যামনগর উপজেলা বিএনপির নতুন কমিটির অনুমোদন
- গোপালগঞ্জে আড়তদারকে ৬০ হাজার টাকা জরিমানা
- শিক্ষার্থীদের নিজের অধিকার জানালেন সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার
- ফরিদপুরে মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখায় মারধরের অভিযোগ, থানায় মামলা
- গোপালগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- ২৮ নাগরিককে ফাঁসানোর চেষ্টায় বিভিন্ন মহলের নিন্দা
- অণ্ডকোষ চেপে বাবাকে হত্যা, কিশোর ছেলে পুলিশ হেফাজতে
- গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কালুখালীর কালিকাপুর রেলব্রিজে ধাক্কা লেগে অজ্ঞাত যুবকের মৃত্যু
- সাতক্ষীরায় দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা
- দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি
- সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার
- ২০২৬ সালে ৯ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক বাণিজ্য লেনদেনের লক্ষ্যমাত্রা ব্র্যাক ব্যাংকের
- টুঙ্গিপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবার পেল ঢেউটিন ও চেক
- নড়াইলে চলন্ত নসিমন থেকে ছিটকে প্রাণ গেল গরু ব্যবসায়ীর
- ‘সাইলেন্ট এক্সপ্রেশনস’ নিয়ে প্রথম একক চিত্রপ্রদর্শনীতে ফারিনা সামহি নিথী
- ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- কালিগঞ্জে মব করে সুমাইয়াকে হত্যা, ৮ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- সেই মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন মন্ত্রী আবুল হাসানাত
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- চড়ুইভাতি
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- বাবর-শাহিনের নৈপুণ্যে সিরিজ জয়ের হাসি পাকিস্তানের
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
- জমি জবরদখলের পর সুনীল মণ্ডলের পরিবার অবরুদ্ধ, টাঙানো হলো সাইনবোর্ড
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- মেয়ের গাইড বই আনতে গিয়ে প্রাণ গেল সাংবাদিকের
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








