কুষ্টিয়ায় ব্যবসায়ীকে অপহরণ, ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় নিজ প্রতিষ্ঠান থেকে এক ব্যবসায়ীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৫ জুন) দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার আব্দালপুর ইউনিয়নের পশ্চিম আব্দালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা একটি চিঠি পাওয়া গেছে। এরপরে অপহরণের বিষয়টি নিশ্চিত হয়েছে পুলিশ ও পরিবার।
চিঠিতে পাঁচ দিনের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় টাকা না পৌঁছালে লাশ গুম করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।
অপহরণের শিকার ওই ব্যবসায়ীর নাম মো. জাহাবক্স (৩৮)। তিনি একই এলাকার মৃত কুদ্দুস আলীর ছেলে। বাড়ির পাশেই প্রান্ত স্টোর নামের একটি পাইকারি মুদিদোকান রয়েছে। তিনি দোকানটি পরিচালনা করতেন।
এ ঘটনায় নিজ বাড়ির সামনে থেকে আব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার স্বপনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ।
চেয়ারম্যান আলী হায়দার স্বপন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।
উদ্ধার হওয়া চিঠিতে লেখা রয়েছে, আমরা দোকানদারকে তুলিয়ে নিয়ে গেলাম। ৫ দিন টাইমের ভেতরে ১৫ লাখ টাকা গুছিয়ে, আমরা এর ভিতরে ঠিকানা লিখে পাঠাবো, যেন ঠিকানায় একা যেয়ে টাকা দিবে ওকে, যেখান থেকে এনেছি সেখানে পৌঁছে দিব। আর যদি পুলিশ বা কোনো লোককে জানানো হয় বা বলা হয়, তাহলে টাকা দিয়েও কাজ হবে না, জীবনে খোঁজ পাবে না। তাই সাবধান জানাজানি করবে না। আমরা ভালোভাবে পৌঁছে দিব। কোনো চালাকি করলে লাশও পাবে না। ৫ দিন পার হয়ে গেলে আর খোঁজ পাবে না।
জাহাবক্সের স্ত্রী সাথী খাতুন বলেন, আমরা সবাই ঘুমাচ্ছিলাম। রাত ১টার দিকে অপরিচিত একজন ব্যক্তি স্যালাইন কেনার জন্য স্বামীকে ডাক দেন। তিনি দোকান খুলে স্যালাইন দেওয়ার জন্য বাইরে যান। বেশ কিছু সময় পার হলেও তিনি ফিরে না আসায় তাঁকে খুঁজতে ঘরের দরজা খুলতে গেলে বুঝতে পারি বাইরে থেকে ছিটকিনি আটকানো। এ সময় আমার চিৎকারে শাশুড়ি এসে ছিটকিনি খুলে দেন। সঙ্গে সঙ্গে দোকানে গিয়ে আমার স্বামীকে আর পাইনি। দোকানের তালা খোলা ছিল এবং ক্যাশবাক্সও খালি ছিল। এ সময় দোকানের বাইরে বেঞ্চের ওপর আঠা দিয়ে আটকানো খামের মধ্যে একটি চিঠি পাই। চিঠিতে পাঁচ দিনের মধ্যে ১৫ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে। টাকা না দিলে আর পুলিশকে বললে লাশ পাব না লিখেছে।
জাহাবক্সের ছেলে প্রান্ত বলেন, আমার ঘরের দরজাও বাইরে থেকে আটকানো ছিল। বাইরে বেড়িয়ে সঙ্গে সঙ্গে বাবার ফোনে কল দিয়ে বন্ধ পাই। আজ সোমবার দোকানে হালখাতা ছিল। অন্য দোকানিরা যাঁরা সপ্তাহে বাকি পরিশোধ করতেন, তাঁরাও টাকা দিয়ে গিয়েছিলেন। আনুমানিক চার থেকে পাঁচ লাখ টাকা ক্যাশবাক্সের নিচে রাখা ছিল। সে টাকাও পাওয়া যায়নি। আমরা পুলিশকে জানিয়েছে। পুলিশ বাবাকে খুঁজছে।
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপহৃত ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। তা ছাড়া উদ্ধার হওয়া চিঠি যাচাই-বাছাই করে ধারণা করা হচ্ছে, ওই ব্যবসায়ী অপহৃত হয়েছেন। তাঁকে উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
(এমএজে/এএস/জুন ১৬, ২০২৫)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








