বাগেরহাটে দিনভর বৃষ্টিতে বিপর্যন্ত জনজীবন, প্লাবিত শহরের নিম্নাঞ্চল
সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের দিনভর বৃষ্টিপাতে বিপর্যন্ত হয়ে পড়েছে জনজীবন। টানা বৃষ্টিতে কাজ করতে না পেপরে সব থেকে বেশি অসুবিধায় পড়েছে রিক্সাচালক, দিনমজুরসহ খেটেখাওয়া নিম্ন আিয়ের মানুষ। গত ২৪ ঘণ্টায় ৫১৩ মিলিমিটার বৃষ্টিপাতের ফলে জেলা শহরের রাহাতের মোড়, সাধনার মোড়, পোস্ট অফিসের মোড়, শালতলাসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
অবিরাম বৃষ্টি ও জোয়ারের পানিতে হাটু পানিতে তলিয়ে গেছে মোরেলগঞ্জ পৌর শহর। বাগেরহাট ও মোংলা শহরতলীর বিভিন্ন এলাকায় বৃষ্টির পানিতে তলিয়ে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বৃষ্টির সাথে দমকা হাওয়ায় ফকিরহাট উপজেলায় বিদ্যুৎ লাইনের উপর গাছ পড়ে তার ছিলে পড়ায় ৫টি গ্রামে ৬ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। এদিকে বৈরী আবহাওয়ায় সাগরে বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ায় ফিশিং ট্রলারগুলো সুন্দরবনসহ উপকূলের মৎস্য বন্দর নিরাপদ আশ্রয়ে রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া চলতে থাকায় ব্যাহত হয়েছে মোংলা বন্দরে অবস্থান করা ৪টি জাহাজের চাল ও সার খালাসের কাজ। মোংলা সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করেছে আবহাওয়া বিভাগ।
মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ পরিচালক মো. মাকরুজ্জামান বুধবার বিকালে এতথ্য নিশ্চিত করে জানান, সকাল থেকে থেমে থেমে ভারি বৃষ্টিপাতের কারনে মোংলা বন্দরে অবস্থানরত দুটি চাল বোঝাই এমভি হোয়াং-৯ ও এমভি এমভি ট্রাংক-৮ এবং দুটি সার বোঝাই এমভি টিবিএস প্রিন্সেস ও এমভি ডিপ ব্লু জাহাজ থেকে সার খালাস ব্যাহত হয়েছে। তবে বন্দরে অবস্থানরত অন্য ৭টি জাহাজে কয়লা, ক্লিংকার ও মেশিনারি পণ্যের খালাস কাজ পুরোদমে চলেছে।
এদিকে, টানা বৃষ্টিতে পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বাগেরহাট সদর, মোংলা শহর শহরতলির নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকায় বৃষ্টির পানিতে তলিয়ে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। জেলাব্যাপী দিনভর বৃষ্টিপাতের ফলে কাজ করতে না পেরে বিপাকে পড়েছে বেশি অসুবিধায় পড়েছে রিক্সাচালক, দিনমজুরসহ খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ।
বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মো. মোতাহার হোসেন জানান, বাগেরহাট জেলায় গত ২৪ ঘন্টায় ৫১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বুধবার পর্যন্ত বৃষ্টিতে বাগেরহাটে কৃষিতে কোন ক্ষয়ক্ষতি হয়নি। অবিরাম বৃষ্টিপাত আরো কয়েকদিন ধরে চললে ও জলাবদ্ধতার সৃষ্টি হলে সবজির ক্ষতির সম্ভাবনা রয়েছে।
মোংলা আবহাওয়া অফিস প্রধান মো. হারুন অর রশিদ জানান, উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট বজ্রমেঘ ও সক্রিয় মৌসুমি বায়ুর তারতম্যের আধিক্যের কারণে মোংলা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করা হয়েছে। এর প্রভাবে বাগেরহাট উপকূলজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। টানা বৃষ্টিতে এখানকার স্বাভাবিক কাজকর্ম ব্যাহত ও জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে। এমন আবহাওয়া ও বৃষ্টিপাত আরও কয়েকদিন ধরে অব্যাহত থাকবে। উপকূলীয় এলাকায় বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বয়ে যাবে।
(এস/এসপি/জুন ১৮, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে’
- ‘ঢাকা-বেইজিং সম্পর্ক এখন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বের’
- ‘কাউকে কোন ছাড় নয়’
- ‘গুমের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না’
- এয়ার মার্শাল আসগর খান করাচী থেকে ঢাকায় আসেন
- গোপালগঞ্জে বন্ধুর বাড়ি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের উদ্বোধন
- চাটমোহরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮
- গোপালগঞ্জে মাদক বিরোধী র্যালী ও আলোচনা সভা
- কুড়িগ্রাম সীমান্তের ঘেরাটোপে আটকে আছে তিন যুবকের ভাগ্য
- মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন
- তিস্তার তীব্র ভাঙনে ৩০ বাড়ি বিলীন, দিশেহারা তীরবর্তী মানুষ
- শহীদ জননী জাহানারা ইমাম: যুদ্ধাপরাধী বিচারের অগ্রদূত ও অকুতোভয় চেতনার বাতিঘর
- ফরিদপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত
- ধূমকেতু এক্সপ্রেসে ১০ লাখ টাকার হেরোইনসহ দম্পতি গ্রেফতার
- অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রসার ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলা
- চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- তিয়েনআনমেন স্কয়ারে চীনের বিপ্লবী বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তিতে ১১ দলের ৩৬ দিনের কর্মসূচি
- বিশ্বজয় করতে ফিরছে নতুন ‘বাহুবলী’
- জিম্বাবুয়ে সফরের ওয়ানডে দল ঘোষণা
- ‘বাজেটে শ্রমজীবী মানুষের প্রত্যাশা ও প্রাপ্তির বড় ব্যবধান রয়েছে’
- ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে কানাডা
- সোনার দাম বিশ্ববাজারে আরও কমলো
- পবিত্র আশুরা আজ
- সিদ্ধ ডিম পুনরায় গরম করার আগে যেসব বিষয় জানা জরুরি
- এক কিশোর মুক্তিযোদ্ধার বীরত্ব গাথা
- উত্তম ও অধম
- ‘বুড়িগঙ্গার পানি যেন খাওয়া যায় সে ব্যবস্থা করবো’
- শাহজাদপুরে মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেফতার
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- কুয়াকাটায় ১৩ জেলে আটক, জাল ও ট্রলার জব্দ
- মরা নদের গল্প
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







