সোনারগাঁয়ে পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার জন্য ডাম্পিং জোনের দাবি
নির্মল কুমার সাহা, সোনারগাঁ : দেশের প্রাচীন রাজধানী ও ঐতিহ্যবাহী পর্যটন এলাকা নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার ঘাটতি চরম আকার ধারণ করেছে। হাট-বাজার, গৃহস্থালি, শিল্পকারখানা ও হাসপাতাল থেকে প্রতিদিন বিপুল পরিমাণ বর্জ্য উৎপন্ন হলেও নেই কোনো নির্দিষ্ট ডাম্পিং জোন। এতে করে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে এবং জনস্বাস্থ্যের ওপর সৃষ্টি হচ্ছে গুরুতর হুমকি।
আজ বুধবার সকালে ‘পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি’র আয়োজনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন সংগঠনটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন।
তিনি বলেন, সোনারগাঁয়ে প্রতিদিন যেভাবে বর্জ্য যত্রতত্র ফেলা হচ্ছে, তা শুধু পরিবেশ নয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যও ভয়ঙ্কর পরিণতি ডেকে আনছে। খাল, ড্রেন, খোলা মাঠ, এমনকি বসতি এলাকাও এখন বর্জ্যের ভাগাড়ে পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, একদিকে সোনারগাঁয়ে গড়ে উঠেছে বহু শিল্পপ্রতিষ্ঠান, মিল-ফ্যাক্টরি, হাসপাতাল ও শপিংমল, অন্যদিকে নেই কোনো পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা। এতে করে পর্যটকদের কাছেও সোনারগাঁর ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্থানীয় পরিবেশবাদী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।
তাঁরা বলেন, শিল্পের উন্নয়ন প্রয়োজন,কিন্তু তা হতে হবে পরিবেশবান্ধব। পরিবেশ ধ্বংস করে টিকে থাকা উন্নয়ন কখনোই টেকসই হতে পারে না। সংগঠনের পক্ষ থেকে দ্রুত কিছু গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়। যেমন, সোনারগাঁয়ের পৌরসভা ও ১০টি ইউনিয়নের জন্য একটি বা একাধিক নির্দিষ্ট স্থান ডাম্পিং জোন হিসেবে নির্ধারণ করা, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রযুক্তি চালু করা, জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকার ও গণমাধ্যমের উদ্যোগ গ্রহণ, পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনা।
বক্তারা আরও বলেন, পরিবেশ সুরক্ষার দায়িত্ব আমাদের সবার। এখনই উদ্যোগ না নিলে ভবিষ্যতে এর ভয়াবহ পরিণতি থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে না।
(এনকেএস/এসপি/জুন ১৮, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘বিএনপি প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে’
- অভিনেতা শামস সুমন আর নেই
- 'আমার দেশের মাটিতে যা কিছু ঘটছে তার সব খবরই আমি রাখি'
- সরকারের বড় চ্যালেঞ্জ জামায়াত-এনসিপির ষড়যন্ত্র : মোমিন মেহেদী
- কাপাসিয়ায় নদীতে গোসল করতে নেমে সেলুন কর্মচারী নিখোঁজ
- দেশের সর্ববৃহৎ ওড়াকান্দির স্নানোৎসব সমাপ্ত
- ভিজিএফ চাউল কম দেওয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা
- পুণ্যস্নানে মেতেছে কাপ্তাই, ভক্তি আর শ্রদ্ধায় শেষ হলো ঐতিহাসিক সীতামেলা
- ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের তিনজন নিহত
- সুবর্ণচরে উপহার বিতরণ করলেন মৎসজীবী দল নেতা
- নড়াইলে মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার
- পদ্মা সেতুর নতুন বাস বে-তে মোবাইল কোর্টে যাত্রীদের অতিরিক্ত ভাড়া ফেরত
- হতদরিদ্র মানুষকে ঈদ উপহার বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী তারেক
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘরমুখো মানুষের চাপ কিছুটা বেড়েছে
- ‘আঙুলে কালির দাগ মুছেনি, প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন’
- ঈদে উপকারভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া অর্থ বিতরণ
- ওড়াকান্দিতে লাখো কণ্ঠে শ্রীশ্রীহরিলীলামৃত পাঠ
- এবারের ঈদে ঈশ্বরদীর বেনারসী পল্লীতে নেই কর্মচাঞ্চল্য
- গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত
- কারখানায় ইফতার খেয়ে অসুস্থ শ্রমিকরা হাসপাতালে চিকিৎসাধীন
- মাগুরায় অস্বচ্ছলদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
- চারা পেঁয়াজে আগাম ফুল, দুশ্চিন্তায় কৃষকরা
- সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল গ্রেপ্তার
- আনকাট সেন্সর পেল ’দম’, দেখতে পারবেন সব বয়সীরা
- ‘সরকার সংস্কারের বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে’
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- পাথরঘাটা শিংড়াবুনিয়া গণহত্যা দিবস পালন
-1.gif)








