E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জনদুর্ভোগ চরমে

নড়াইলে ভারী বর্ষণে আঞ্চলিক সড়কে ধস, যানবাহন চলাচল বন্ধ

২০২৫ জুন ২০ ১৭:৪৫:৫২
নড়াইলে ভারী বর্ষণে আঞ্চলিক সড়কে ধস, যানবাহন চলাচল বন্ধ

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়ায় ভারী বর্ষণের কারণে লোহাগড়া-নহাটা আঞ্চলিক সড়কের জালালসী এলাকায় ধস দেখা দিয়েছে। এতে করে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সড়কটি ধসে যাওয়ায় মানুষজন বিকল্প সড়ক দিয়ে যাতায়াত করছে। 

স্থানীয় বাসিন্দারা জানান, বেশ কিছুদিন ধরেই লোহাগড়া-নহাটা সড়কের জালালসী এলাকায় মাটি ধসে যেতে থাকে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

গত কয়েক দিনের ভারি বৃষ্টিপাতের কারণে শুক্রবার সকালে সড়কটি সম্পূর্ণভাবে ধসে পড়ে। সড়কটি ধসে পড়ায় যানবাহন চলাচল ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। স্হানীয় মানুষজন বিকল্প পথে চলাচল করছে।

জালালসী গ্রামের বাসিন্দা হুমায়ুন সরদার বলেন, এই সড়কটি আমাদের যোগাযোগের একমাত্র মাধ্যম। স্কুল, কলেজ, বাজার, হাসপাতালসহ সব জায়গায় যাতায়াতের জন্য আমরা এই সড়কের ওপর নির্ভরশীল। এখন তা ভেঙে যাওয়ায় আমাদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

অন্য এক বাসিন্দা সালমা খাতুন বলেন, 'রোগী নিয়ে বের হতে পারি না, ভ্যান বা মোটরসাইকেল চলাচল বন্ধ। ছোট বাচ্চারা স্কুলে যেতে পারছে না। আমাদেরকে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে'।

এ বিষয়ে নড়াইল সড়ক ও জনপথের প্রকৌশলী মো: নজরুল ইসলাম বলেন, বৃষ্টির কারণে সড়কটি ধসে গেছে। খবর পেয়ে জালালসী এলাকায় ধস মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে।

(আরএম/এসপি/জুন ২০, ২০২৫)

পাঠকের মতামত:

১৬ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test