একই ব্যক্তি, একই সময়ে দুই শহরে গুলিবিদ্ধ, মামলা নথিভুক্ত! বিতর্কে খুলশী ওসি!
স্টাফ রিপোর্টার : একই দিন, একই সময়, দুই শহরে একই ব্যক্তির গুলিবিদ্ধ হওয়ার দাবি!—সাইফুদ্দীন মুহাম্মদ এমদাদ এর করা দুটি মামলা ঘিরে শুরু হয়েছে চাঞ্চল্য, উঠেছে বিশ্বাসযোগ্যতা ও উদ্দেশ্য নিয়ে বড় প্রশ্ন।
গত বছরের ৪ আগস্ট সকাল ১১টার দিকে ‘ছাত্র-জনতার অভ্যুত্থানে’ অংশ নিতে গিয়ে গুলিবিদ্ধ হন বলে দাবি করেছেন এমদাদ। তবে বিভ্রান্তির শুরু এখান থেকেই। ঢাকার শাহবাগ থানায় করা মামলায় বলা হয়েছে—ঘটনাটি ঘটেছে রাজধানীর পরীবাগে, আর খুলশী থানায় করা আরেক মামলায় বলা হয়েছে—ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায়!
চার মাস আগে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে করা মামলায় বাদী হয়েছেন বিএনপির অঙ্গসংগঠনের সাবেক নেতা এমএ হাশেম রাজু। সেখানে এমদাদের পক্ষে ২০১ জনকে আসামি করা হয়, যার মধ্যে রয়েছেন দেশত্যাগী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাও। ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার কথাই সেখানে বলা হয়েছে।
আর ১০ মাস পর নিজেই বাদী হয়ে চট্টগ্রামের খুলশী থানায় মামলা করেন এমদাদ। সেখানে আবার দাবি, তিনি চট্টগ্রামে গুলিবিদ্ধ হন। দুই মামলার এজাহারে দুটি ভিন্ন ঠিকানা ব্যবহার করা হয়েছে। এমনকি দুই ভাষ্যেই রয়েছে গুলির ধরন, আহত হওয়ার স্থান ও চিকিৎসার বর্ণনায় বিস্তর অসঙ্গতি।
ঢাকার মামলায় বলা হয়েছে, ৪ আগস্ট পরীবাগ মোড়ে মিছিলে গুলিবর্ষণের সময় এমদাদ ডান চোখে গুলিবিদ্ধ হন, পরে তাকে চট্টগ্রামে পাঠানো হয় এবং ৫ আগস্ট তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।
চট্টগ্রামের মামলায় আবার দাবি করা হয়, ৪ আগস্ট নিউ মার্কেটে এবং পরদিন ৫ আগস্ট ওয়াসা মোড়ে আন্দোলনে অংশ নিয়ে তিনি গুলিবিদ্ধ হন। তার ডান চোখে গুলি লাগে, বাম চোখও ক্ষতিগ্রস্ত হয়। একই ব্যক্তির একই সময়ে দুই স্থানে থাকা ও আহত হওয়ার দাবি আইনজীবীদের চোখে “অসামঞ্জস্যপূর্ণ ও নজিরবিহীন”।
খুলশী থানার ওসি মো. আফতাব হোসেন বলেন, “একই ঘটনায় একাধিক মামলা হতে পারে না। একই ব্যক্তি একই সময়ে ঢাকায় ও চট্টগ্রামে গুলিবিদ্ধ হওয়াও অসম্ভব। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
শাহবাগ থানার ওসি খালিদ মুনসুর বলেন, “মামলার তদন্ত শেষ করা যাচ্ছে না, কারণ ভিকটিমের পক্ষ থেকে মেডিক্যাল সনদ দেওয়া হয়নি। বহুবার যোগাযোগ করেও তা পাওয়া যায়নি।”
মামলা দুটি ঘিরে সবচেয়ে বিতর্কের জন্ম দিয়েছে এজাহারে স্থানীয় সাংবাদিক ও ব্যবসায়ীদের নাম অন্তর্ভুক্তি। চট্টগ্রামের মামলায় শেখ হাসিনাসহ ১৬৭ জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে রয়েছেন চারজন সাংবাদিকও। অথচ তাদের কেউই ঘটনাস্থলে ছিলেন না বলে জানা গেছে।
মানবাধিকার সংগঠন ‘বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন’-এর মহাসচিব জিয়া হাবিব আহসান বলেন, “ফৌজদারি আইনের ২১১ ধারায় মিথ্যা মামলা দায়ের করলে দুই থেকে সাত বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান আছে। একই সঙ্গে দণ্ডবিধির ১৮২ ধারায় সরকারি কর্মকর্তাকে মিথ্যা তথ্য দিলে তা অপরাধ।”
ঢাকার মামলার বাদী এমএ হাশেম রাজু বলেন, “৪ আগস্ট ঢাকাতেই গুলিবিদ্ধ হন এমদাদ। তিনিই আমাকে লিখিত ক্ষমতা দিয়ে মামলা করতে অনুরোধ করেন।” চট্টগ্রামের মামলার বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান। সাইফুদ্দীন মুহাম্মদ এমদাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
আইনজীবীরা বলছেন, মামলাগুলো শুধু অসামঞ্জস্যপূর্ণই নয়, বরং উদ্দেশ্যপ্রণোদিত কি না—তা খতিয়ে দেখা জরুরি। একই ঘটনায় দুই শহরে দুই ভাষ্যের মামলা করার পেছনে রাজনৈতিক প্রতিহিংসা, বিভ্রান্তি ছড়ানো কিংবা হয়রানিমূলক উদ্দেশ্য থাকতে পারে।
সরকারবিরোধী আন্দোলনের জের ধরে বর্তমানে বিচারিক ও প্রশাসনিক যন্ত্রকে ব্যবহারের অভিযোগ নতুন নয়। তবে একজন ব্যক্তি একই সময়ে দুই শহরে আহত হওয়ার দাবি সত্য হলে তা হবে দেশের ইতিহাসে এক বিস্ময়কর ঘটনা—আর যদি না হয়, তবে এটি হবে আরেকটি মামলার আড়ালে ‘মিথ্যার রাজনীতি’।
(জেজে/এএস/জুন ২৮, ২০২৫)
পাঠকের মতামত:
- প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ৪ জুন
- ঈশ্বরদীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- সংখ্যালঘু অধিকার ও ঐক্যের বার্তা নিয়ে বগুড়ায় ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- সামাজিক প্রতিহিংসার শিকার এক অসহায় নারীর ঘর ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা
- পদ্মার স্রোতে ভেসে গেল ঈদের আনন্দ, ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার
- আমেরিকা এটিকে ‘জোকস’ হিসাবে নিলে ভালো!
- ঈশ্বরদীর কালিকাপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- যৌতুকের টাকার দাবিতে স্ত্রীর মাথার চুল কেটে ন্যাড়া, স্বামী-ননদ গ্রেপ্তার
- কুড়িগ্রাম কারাগারে বন্দীদের বর্ণিল ঈদ উৎসব: খাবারে রাজকীয় মেন্যু
- শ্যামনগরে ঝড়ে গাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী আজ
- বাংলাদেশি শান্তিরক্ষীদের আত্মত্যাগের প্রশংসা জাতিসংঘের
- ক্রেতা না থাকায় নদীর পাড়ে ফেলা হচ্ছে কোরবানির পশুর চামড়া
- সাতক্ষীরায় গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
- দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন
- বাংলাদেশের ‘মহিষকাণ্ডে’ ট্রাম্পের গোস্বা, দিলেন না ঈদের শুভেচ্ছা
- যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যে ঈদুল আজহা উদযাপন
- বাংলাদেশ আর পাকিস্তানের জনগণ একই ছাদের নিচে বসবাস করতে পারে না
- মুক্তিযোদ্ধারা কুমিল্লার সিঙ্গারবিল এলাকায় পাকসেনাদের ওপর এ্যামবুশ করে
- ‘মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব’
- চিত্রনাট্য একই, ইসলাম অবমাননা, শুধু স্থান-কাল পাত্র ভিন্ন
- বায়তুল মোকাররমে মুসল্লির ঢল
- বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার প্রত্যাবর্তন, স্কোয়াড ঘোষণা
- ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
- ‘ঈদুল আজহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়’
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- কেন্দুয়া হানাদার মুক্ত হয়েছিল আজ
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
- মোহররম
- মধুখালীতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা
- বাংলাদেশি শান্তিরক্ষীদের আত্মত্যাগের প্রশংসা জাতিসংঘের
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বোদা টুস্টার
- কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার ওপর ছাত্রদলের হামলা
- শরীয়তপুরে জমিজমার দ্বন্দে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা
- সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ
- ছেংগারচর বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চারটি দোকান, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন
- ছেলের মাদককাণ্ড নিয়ে অবশেষে মুখ খুলছেন শাহরুখ খান
- রাজারহাটে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
- চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ তালিকাভুক্ত ৫ কিশোর গ্যাং সদস্য আটক
- শ্যামনগরে ঝড়ে গাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু
- আট বছর আগে একদিন
৩০ মে ২০২৬
- ঈশ্বরদীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- সংখ্যালঘু অধিকার ও ঐক্যের বার্তা নিয়ে বগুড়ায় ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- সামাজিক প্রতিহিংসার শিকার এক অসহায় নারীর ঘর ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা
- পদ্মার স্রোতে ভেসে গেল ঈদের আনন্দ, ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার
- ঈশ্বরদীর কালিকাপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- যৌতুকের টাকার দাবিতে স্ত্রীর মাথার চুল কেটে ন্যাড়া, স্বামী-ননদ গ্রেপ্তার
- শ্যামনগরে ঝড়ে গাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু
- সাতক্ষীরায় গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
-1.gif)








