পলাশবাড়ীতে জমিজমা সংক্রান্ত জেরে ঘরবাড়ীতে হামলা ভাঙচুর, থানায় মামলা
রবিউল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ীতে জমাজমি নিয়ে বিবাদে দোকান ও ঘরবাড়ীতে হামলা করে ব্যাপক ভাঙচুর চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। হামলাকারীদের হাত থেকে রক্ষা পায়নি কবুতর থাকার ঘরও। গতকাল রবিবার সকালের দিকে পলাশবাড়ী পৌরশহরের ছোট শিমুলতলা গ্রামে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে জোসনা বেগম বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন। দায়েরকৃত মামলা সুত্র ও সরেজমিনে জানা যায়, জোসনা বেগমের স্বামী পৌর শহরের ছোট শিমুলতলা গ্রামের জাহিদুল ইসলামের সাথে একই গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে আলমগীর, আসাদুল ও আলামিনের সাথে দীর্ঘদিন যাবৎ জমিজমা নিয়ে ঝগড়া বিবাদ ও মনোমালিন্য চলে আসছিল।
গত রবিবার সকালে আলমগীর ও তার অনুসারিরা দেশীয় অস্ত্রসস্ত্রসহ বাহিরে থেকে লোকজন নিয়ে এসে জাহিদুলের দোকান ও বাড়ীতে হামলা করে দোকানসহ বাড়ী ভেঙ্গে চুরমার করে। এ সময় জাহিদুল ও তার স্ত্রী জোসনা বেগম বাধা নিষেধ করলে তাদের মারপিট করে ঘরে থাকা আসবাবপত্র, টিভি, ফ্রিজ, স্বর্ণের চেইন, হাঁস, কবুতরসহ আনুমানিক ৬ লক্ষ ৩০ হাজার টাকার মুল্যের জিনিসপত্রসহ জাহিদুলের ছেলের শয়ন ঘর থেকে তার স্ত্রীর স্বর্ণের কানের দুল, হাতের চুরি নিয়ে যায় এবং ঘরবাড়ীতে ব্যাপক ভাঙচুর চালায়।
জোসনা বেগম তাৎক্ষণিক পলাশবাড়ী থানা ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের খবর দিলে থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে আলমগীরসহ অন্যান্যরা পালিয়ে গেলেও সাদুল্লাপুর উপজেলার ছোট সাতোরা গ্রামের বাবলু প্রমানিকের ছেলে ময়নুল ইসলাম, পলাশবাড়ী উপজেলার কিসামত চেরেঙ্গা গ্রামের মৃত জুয়েল রানার ছেলে জোবায়ের রহমান ও একই গ্রামের কালাম মিয়ার ছেলে মোস্তাফিজুর রহমানকে আটক করে থানায় নিয়ে আসে।
জোসনা ও তার পরিবারের লোকজন জানান, দীর্ঘদিন থেকেই আলমগীর ও তার লোকজন আমাদের সাথে ঝগড়া বিবাদ করে আসছিল। সকালে বাহির থেকে লোকজন নিয়ে এসে যেভাবে হামলা, ভাঙচুর, লুটপাট করেছে এতে আমাদের অনেক ক্ষতি হয়েছে। আমরা এর সঠিক বিচার চাই।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে, অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
(এসআই/এসপি/জুন ৩০, ২০২৫)
পাঠকের মতামত:
- সালথায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- টাকার অভাবে নিভতে চলেছে ১৮ মাসের মেশিংওয়াং’র জীবন প্রদীপ
- ঈশ্বরদী রেল পুলিশের সহায়তায় পরিবারের কাছে ফিরল হারিয়ে যাওয়া শিশু
- ফরিদপুরে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি সভা
- এলাকাবাসী পেলো কাঠের সেতু
- নড়াইলে জুয়েলারি দোকান থেকে ৩৫ ভরি স্বর্ণ, রুপা ও টাকা চুরি, দুই নারী আটক
- প্যারোলে মুক্তি পেয়েও বাবার জানাজায় অংশ নিতে পারেননি যুবলীগ কর্মী
- কর্মক্ষেত্রে এবং জনসমক্ষে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে
- কালিগঞ্জে বিকাশ এজেন্টকে মারধর করে ১০ লাখ টাকা ছিনতাই
- ঈশ্বরদীতে গভীর রাতে ব্যবসায়ীর বাড়িতে ছিনতাই, আগ্নেয়াস্ত্র উদ্ধার
- রাতে মোকামতলা-সোনাতলা সড়কে সিএনজি ভাড়ায় নৈরাজ্য, যাত্রীরা জিম্মি
- বড়াইগ্রামের মহুয়া নূর কচি আলোচনার শীর্ষে
- পড়ন্ত বিকেলে বিয়ে করলেও মহুয়া মৈত্রের একটি সন্তান দরকার
- নীলফামারীতে সারস্বতীপুর একাডেমির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
- রাজবাড়ীতে পাটের গোডাউনে আগুন, আহত ৩ ফায়ার ফাইটার
- নড়াইলে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক রাজার ইন্তেকাল
- নগরকান্দায় যুবতীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১
- বুধবার বসছে সরকারি দলের সংসদীয় সভা
- যুদ্ধের কারণে বিশ্বকাপ প্লে-অফ পিছিয়ে দেওয়ার অনুরোধ ইরাকের
- ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে মনিরুজ্জামান
- ‘ফয়সাল যেন বলির পাঁঠা না হয়, পুরো গ্যাং যেন সামনে আসে’
- সড়কের গাছ কাটতে নিতে হবে অনুমতি
- এবার ঈদে ইত্যাদির চমক বুবলীর গান
- মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা আইজিপির
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- এলাকাবাসী পেলো কাঠের সেতু
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
-1.gif)








