বিয়ের প্রলোভনে যুবতীকে অপহরণের পর ধর্ষণ, স্ত্রীর মর্যাদার দাবিতে অনশন ব্যর্থ
কেন্দুয়া প্রতিনিধি : মোবাইল ফোনে সম্পর্ক স্থাপন করে বিয়ের প্রলোভন দেখিলে এক যুবতীকে অপহরণের পর একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ ওই যুবতী প্রেমিকের বাড়িতে দুই দিন অনশন করার পর ব্যর্থ হয়ে প্রেমিক ও প্রেমিকের মা-বাবাসহ তিন জনের বিরুদ্ধে কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গত ৩০ জুন নারী ও শিশু নির্যাতন আইনে ওই মামলাটি দায়ের করেন গার্মেন্টস কর্মী কতিগ্রস্থ যুবতীর মা।
জানা যায়, যুবতীর প্রেমিক তমজিদ আহম্মেদের বাড়ি কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের চন্দলারা গ্রামে। চন্দলারা গ্রামের তমজিদ আহম্মেদ ওই যুবতীর বাবার সাথে বিদেশে চাকুরী করতেন। সেই সুবাধে ঘনিষ্ঠ সম্পর্ক হয় যুবতীর বাবার সাথে। কয়েক বছর চাকুরী করার পর যুবতীর বাবা বিদেশ থেকে চলে আসেন বাড়িতে। তমজিদ বিদেশেই থেকে যান। কিন্তু মোবাইল ফোনে ওই যুবতীর বাবার প্রায়ই খোঁজ খবর নিতেন তমজিদ। একদিন তমজিদ বিদেশ থেকে ওই যুবতীর বাবার কাছে ফোন করলে ওই ফোনটি রিসিভ করেন যুবতী। যুবতীর মা দাবি করেন সেদিন থেকেই তার কন্যার সাথে কন্যার মোবাইল ফোন নাম্বারে নিয়মিত কথা বলা শুরু করেন তমজিদ। গড়ে তোলেন প্রেমের সম্পর্ক। যুবতীকে আশ্বস্থ করেন বিদেশ থেকে এসে তাকে নিয়ে বিয়ের পিরিতে বসবেন। চলতি বছরের গত ৪ জুন বাড়িতে আসেন তমজিদ।
যুবতীর মা বলেন, তমজিদ বিদেশ থেকে এসেই তাদের বাড়িতে আসেন। কিন্তু যেহেতু বিদেশ থেকে বিয়ের প্রলোভন দিয়ে আমার কন্যার সাথে কথাবার্তা বলতো সেজন্য বাড়িতে আসার পর তমজিদের সাথে কন্যাকে কথা বলতে মানা করেনি। কিন্তু তমজিদ তাকে কৌশলে তাদের বাড়ি থেকে যুবতীকে ওই দিনেই তাদের বাড়িতে নিয়ে গিয়ে পরিত্যাক্ত একটি ঘরে ধর্ষন করে। এরপর বাড়িতে না রেখে ভৈরবে একটি হোটেলসহ বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে ওই যুবতীকে একাধিকবার ধর্ষণ করে। সেখান থেকে বাড়িতে আসার পর যুবতীর বাবার সাথে বিয়ের আলাপ আলোচনার দিন তারিখ ঠিক করতে বলা হলে তমজিদ সটকে পড়েন। একপর্যায়ে তমজিদ তাকে বিয়ে করতে অসম্মতি জানান। অসহায় যুবতী সবকিছু হারিয়ে গত সপ্তাহে বিয়ের দাবিতে অনশনে বসেন তমজিদের বাড়িতে। পরে গ্রাম্য মাতাব্বরদের হস্ত্যক্ষেপে একটি সালিশ বৈঠক হয়।
যুবতীর মা অভিযোগ করে বলেন, ওই সালিশ বৈঠকের মাধ্যমে বিয়ের ব্যবস্থা না করে তমজিদের কাছ থেকে কিছু টাকা নিয়ে দিতে চেয়েছিল সালিশদারগণ। কিন্তু এতে আমার মেয়ে রাজি হয়নি। আমার মেয়ের দাবি বিয়ের প্রলোভন দেখিয়ে তমজিদ তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছে। করেছে একাধিকবার ধর্ষন। সমাজে তার ইজ্জত সম্মান নষ্ট হয়েছে। তার সম্মান বাঁচাতে হলে তমজিদ তাকে বিয়ে করতে হবে।
তিনি বলেন, বিয়েতে রাজি না হওয়ায় গত ৩০ জুন আমি বাদী হয়ে আমার কন্যাকে অপহরণের পর ধর্ষণ ও এই কাজে সহায়তার জন্য তমজিদ ও তার মা-বাবাসহ তিন জনকে আসামী করে কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করেছি। ক্ষতিগ্রস্থ ওই যুবতীর দাবি তমজিদ আমার সরলতার সুযোগে আমাকে তার বাড়িতে এবং তার বাড়ি থেকে ভৈরবে হোটেলে নিয়ে একাধিকবার ধর্ষণ করেছে। আমাকে বিয়ে করবে সেজন্য আমি তার কাছে ইজ্জত বিলিয়ে দিয়েছি। হয় সে আমাকে বিয়ে করবে না হয় আমি তার ফাসি চাই। এ ব্যাপারে তমজিদ আহম্মেদের সাথে যোগাযোগের চেষ্ঠা করা হলে তাকে পাওয়া যায়নি। পুলিশি গ্রেফতার এড়াতে গা ঢাকা দিয়েছেন তমজিদ। বাড়িতে নেই তমজিদের মা-বাবাও।
সরজমিন গেলে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বলেন, তমজিদ সম্পর্কের কথা স্বীকার করেছে কিন্তু বিয়ে করতে রাজি হয়নি। আমরা তো জোর করে বিয়ে দিতে পারবো না। তাই ক্ষতিগ্রস্ত মেয়েটিকে দুই লাখ টাকা তমজিদের কাছ থেকে নিয়ে দিতে চেয়েছিলাম। কিন্তু যুবতী ও তার পরিবারের সদস্যরা এতে রাজি হয়নি। এখন থানায় মামলা হয়েছে। তদন্তে যা সত্য প্রমাণিত হবে আমরা সেই ঘটনার বিচার চাই।
কেন্দুয়া থানা পুলিশের উপ-পরিদর্শক এসআই জাহিদুল হাসানিআজ বুধবার বিকেলে জানান, এ ঘটনায় তমজিদ সহ তিনজনের বিরুদ্ধে অপহরণের পর ধর্ষনের অভিযোগ নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। মামলাটি করেছেন ক্ষতিগ্রস্থ ওই যুবতীর মা। তদন্ত চলছে। তবে এখনও কেউ গ্রেফতার হয়নি।
(এসবি/এসপি/জুলাই ০২, ২০২৫)
পাঠকের মতামত:
- শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উত্তোলন করায় একজনের কারাদণ্ড
- রাণীশংকৈলে কীটনাশক কোম্পানির বিক্রয় প্রতিনিধির মৃত্যু
- গাঁজাসহ মাদক চক্রের তিন সক্রিয় সদস্য গ্রেপ্তার
- স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন
- পরিচালকের স্বেচ্ছাচারিতায় শনিবারেও অফিস করতে হয় এনজিও কর্মীদের
- সুবর্ণচরে মেধাবৃত্তি পরিক্ষা সনদ ও পুরস্কার বিতরণ
- বিশ্বের শতাধিক দেশে ওয়ালটন পণ্য রপ্তানির লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রত্যয়
- লৌহজংয়ে শিক্ষার মান উন্নয়নে অভিজাত রেস্টুরেন্টে অতিথি হলেন ২৫০ শিক্ষার্থী
- সাতক্ষীরায় নারী ব্যবসায়ী বীথিকা সাধু হত্যায় আরো একজন গ্রেপ্তার
- নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার ৩ শতাংশ, খালাস ৭০ শতাংশ
- সোনাতলায় বোরো ধানে বৃষ্টির থাবা, ক্ষতির মুখে কৃষক
- স্মার্ট কৃষি ব্যবস্থাপনায় কৃষক কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে
- মহান মে দিবসে গোপালগঞ্জ জেলা ট্রাক ড্রইভারস ইউনিয়নের আলোচনা সভা
- ফরিদপুরে বেপরোয়া গতিতে ট্রাকের তাণ্ডব, গণপিটুনিতে চালক নিহত
- কোটালীপাড়ায় ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন
- সিসিকের উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় ক্রিস্টাল মেথ আইসসহ ভারতীয় মালামাল আটক
- জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
- মহান মে দিবসে শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা
- হাইব্রিড-ইভি গাড়িতে শুল্ক কমানোর দাবি বারভিডার
- যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ ‘সম্ভবত’ আবার শুরু হবে
- বিএনপিপন্থী আইনজীবীদের পূর্ণ প্যানেলে জয়ী
- ‘সংগীতের শক্তিতে এক হয় মানুষ’
- জরুরি ভিত্তিতে ইসরায়েলসহ কোন কোন দেশে অস্ত্র বিক্রি করছেন ট্রাম্প
- ‘শ্রমিকদের উপেক্ষা করে কোনো সমাজ টেকসই হতে পারে না’
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- ড. ইউনূসকে হয়রানী করা হচ্ছে: যুক্তরাষ্ট্র
- নভেম্বরের শেষেও ঠাকুরগাঁওয়ে শীত নেই!
- নীলফামারীতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত
- উপহারের মুরগি থেকে জাহাঙ্গীরের লাখপতি হওয়ার গল্প
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নবীনগরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
- মেহেরপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার ভূমিকা শীর্ষক আলোচনা
- তজুমদ্দিন উপজেলা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- যুবদল নেতার বাড়িতে এলোপাথাড়ি গুলি, বাবা নিহত
- শরীয়তপুরে গণপিটুনিতে তিন ডাকাতের মৃত্যু, থানায় দুই মামলা
- শীতে পায়ের যত্ন
- ফিরে দেখা, ঘুরে দেখা
- ‘বিএনপি নৈতিকভাবে বিজয়ী, সরকারের পতন অনিবার্য’
- সৈয়দপুরে শুক্রবার আওয়ামী লীগের রংপুর বিভাগীয় বর্ধিত সভা
০২ মে ২০২৬
- শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উত্তোলন করায় একজনের কারাদণ্ড
- রাণীশংকৈলে কীটনাশক কোম্পানির বিক্রয় প্রতিনিধির মৃত্যু
- গাঁজাসহ মাদক চক্রের তিন সক্রিয় সদস্য গ্রেপ্তার
- স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন
- পরিচালকের স্বেচ্ছাচারিতায় শনিবারেও অফিস করতে হয় এনজিও কর্মীদের
- সুবর্ণচরে মেধাবৃত্তি পরিক্ষা সনদ ও পুরস্কার বিতরণ
- লৌহজংয়ে শিক্ষার মান উন্নয়নে অভিজাত রেস্টুরেন্টে অতিথি হলেন ২৫০ শিক্ষার্থী
- সাতক্ষীরায় নারী ব্যবসায়ী বীথিকা সাধু হত্যায় আরো একজন গ্রেপ্তার
- মহান মে দিবসে গোপালগঞ্জ জেলা ট্রাক ড্রইভারস ইউনিয়নের আলোচনা সভা
- ফরিদপুরে বেপরোয়া গতিতে ট্রাকের তাণ্ডব, গণপিটুনিতে চালক নিহত
- কোটালীপাড়ায় ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন
- সাতক্ষীরায় ক্রিস্টাল মেথ আইসসহ ভারতীয় মালামাল আটক
- জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
- মহান মে দিবসে শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা
- হাতিয়া রুটে দুই দিন ধরে ফেরি চলাচল বন্ধ
-1.gif)








