সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ
চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : ছয় জেলার সাঁতারুদের নিয়ে ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ-২০২৫’ প্রতিযোগিতা চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে। এতে ইয়েস কার্ড পেয়েছে ৪০ জন সাঁতারু।
আজ শনিবার সকালে শহরের মুক্তিযোদ্ধা সড়কে ‘অঙ্গীকার’ সংলগ্ন লেকে এই প্রতিযোগিতায় অংশ নেয় ৬ জেলার ১৭০ জন প্রতিযোগি। বেলা ২টায় প্রতিযোগিতা সম্পন্ন হয়।
ইয়েস কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসিন উদ্দিন।
তিনি বক্তব্যে বলেন, চাঁদপুরের চারদিকেই নদী। এই জেলা থেকেই সেরা সাঁতারু বের হয়ে আসার কথা। এখানে প্রতিটি গ্রামেই এমন তরুণ-তরুণি রয়েছে, যারা ছোটবেলা থেকেই পানির সঙ্গে বেড়ে ওঠেছে। তারা প্রাকৃতিকভাবে সাঁতারে দক্ষ। আমরা চাই প্রাকৃতিক প্রতিভাগুলোকে সঠিকভাবে প্রশিক্ষণ ও সুযোগ দিয়ে দেশসেরা সাঁতারু হিসেবে গড়ে তোলা হোক।
ডিসি বলেন, এই প্রতিযোগিতা শুধুই একটি আয়োজন নয়, বরং একটি সম্ভাবনার দ্বার উন্মোচন। এখান থেকেই একদিন জাতীয় পর্যায়ে চাঁদপুরের নাম উজ্জ্বল করবে। প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা প্রতিভারা যেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করতে পারে সেই প্রত্যাশা করছি।
তিনি আরো বলেন, সাঁতার শুধু একটি খেলা নয়, এটি জীবনের জন্যও একটি গুরুত্বপূর্ণ দক্ষতা। বিশেষ করে আমাদের নদী উপকূলীয় এলাকার মানুষদের জন্য সাঁতার জানা অত্যন্ত জরুরি। তাই এই প্রতিযোগিতা শুধু প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ না থেকে জনসচেতনতার অংশ হিসেবেও বিবেচনা করা উচিত।
বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, নৌবাহীনীর লেফটেন্যান্ট কমান্ডার ফাহিম আহমেদ।
সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহিন। তিনি বলেন, উৎসব মুখর পরিবেশে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এখান থেকে যারা উত্তীর্ণ হয়েছেন, তাদেরকে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের মাধ্যমে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। বাংলাদেশ থেকে যেন সেরা সাতারু সৃষ্টি হয় এটিই আমাদের মূল লক্ষ্য।
প্রতিযোগিতায় চাঁদপুরের প্রবীণ ও নবীন সাঁতারু, সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদকের সহধর্মীনি মিসেস সাজিয়া আফরিনসহ স্থানীয় দর্শকরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানিয়েছেন, সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ- ২০২৫ এ ৯ থেকে ১১ বছর বালক ৩০ জন, ৯ থেকে ১১ বছর বালিকা-৬ জন, ১২ থেকে ১৫ বছর বালক ১০৯ জন ও ১২ থেকে ৫ বছর বালিকা ২৩ জন।
‘ইয়েস কার্ড’ প্রাপ্ত সাঁতারুদের পরিসংখ্যানে প্রাপ্ত ৯ থেকে ১১ বছর বালক ৪ জন, ৯ থেকে ১১ বছর বালিকা ৩ জন, ১২ থেকে ১৫ বছর বালক ২০ জন ও ১২ থেকে ১৫ বছর বালিকা ১৩ জন। এতে বালক ২৪ জন ও বালিকা ১৬ জন রয়েছে।
বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজন প্রথম পর্বের শেষ আয়োজন ছিল চাঁদপুরে।
(ইউএইচ/এসপি/জুলাই ০৫, ২০২৫)
পাঠকের মতামত:
- ৫৩ বছরেও অনন্যা ঐশ্বরিয়া
- ‘বগুড়ায় তিন নদীর খনন শুরু চলতি মাসেই’
- তাইজুলের বোলিং নয়, বাংলাদেশের ব্যাটিংয়েই দোষ দেখছেন শান্ত
- পোশাকশ্রমিকদের বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন
- পাংশায় জাতীয় যুব দিবস উদযাপন
- ‘আগামী গ্রীষ্মে কিছুটা হলেও লোডশেডিং কম দিতে পারবো’
- ‘শ্রমিক অসন্তোষের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে’
- মুক্তিবাহিনী নোয়াপাড়ায় পাকবাহিনীর একদল সৈন্যকে এ্যামবুশ করে
- বগুড়ায় জিপিএ-৫ কমলেও পাসের হারে শীর্ষে স্বনামধন্যরা
- পুলিশের হাত থেকে কেড়ে নিয়ে মব সৃষ্টির মাধ্যমে সুমাইয়া হত্যা, গ্রেপ্তার আরো ৩
- নবকাম পল্লী কলেজের শিক্ষার্থী কৃষ্ণার জিপিএ-৫ অর্জন
- পাংশায় মরহুম আঃ আজিজ সরদারের ২৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা
- ‘গণভোটে রায় মানতে হবে, গাদ্দারি বরদাশত করা হবে না’
- আশা’র চাপে মিনুর পরিবারে চরম দশা
- এইচএসসি ফলাফলে জামালপুর জেলায় প্রথম ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ
- বাগেরহাট ষাটগম্ভুজ ইউপি চেয়ারম্যান বাচ্চু আর নেই
- দিনাজপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- রংপুরে হয়ে গেলো বিভাগীয় পাঠক সম্মেলন
- ঈশ্বরদীতে এইচএসসির ফলে ধস, ৮ কলেজের ৭ টিতেই পাসের হার ৩০ শতাংশের নিচে
- ‘বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণই জামায়াতের লক্ষ্য’
- টুঙ্গিপাড়ায় চুরির অভিযোগে পদ হারালেন কলেজ ছাত্রদলের সভাপতি
- জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা
- সাতক্ষীরায় 'জলবায়ু বাস্তুচ্যুত মানুষের অধিকার ও উন্নয়ন ফোরাম' গঠন
- তীর্থস্থান থেকে ফেরার পথে প্রাণ গেল শিক্ষিকার, ট্রাকচাপায় স্বামী আহত
- জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন বিএনপি নেতা তরিকুল ইসলাম
- চাঁদপুর লঞ্চঘাটে যাত্রী হয়রানি, আটক ৬
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ধামরাইয়ে যশোমাধবের রথযাত্রা উৎসব ও মেলার উদ্বোধন
- কেএনএফের আরও ২ সদস্য গ্রেপ্তার, অস্ত্র-গুলি জব্দ
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়েছে শতাধিক ঘরবাড়ি
- মহম্মদপুরে নৌকাবাইচ প্রতিযোগিতায় লাখো মানুষের ঢল
- লোহাগড়া পৌরসভায় মেয়র পদে লড়াই হবে দ্বিমুখী
- প্রকৃতির চেনা অতিথি দোয়েল পাখি অস্তিত্ব সংকটে
- ঈদযাত্রায় ঢাকা-বরিশাল মহাসড়কে ৫ দুর্ঘটনায় নিহত ৪
- বিএনপি প্রার্থী মেজর অবঃ হাফিজ উদ্দিন বীরবিক্রমের মনোনয়ন পত্র দাখিল
- হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
- পঞ্চগড়ে অবরুদ্ধ আওয়ামী লীগ অফিস অবমুক্ত করলো বিএনপি
- কলাপাড়ায় ৩০ বছর পর বিএনপির বিজয়ে আনন্দ মিছিল
- হেভীওয়েট বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর দ্বিমুখী লড়াই
- বৃষ্টির সময় নিরাপদে থাকতে যা করবেন
- ‘চাঁদাবাজদের হাতেও সম্মানের কাজ তুলে দেবো’
- কলাপাড়ায় জাল ভোট ও গোপন কক্ষে ছবি তোলার অভিযোগে আটক ৩
- নেত্রকোনা-৩ আসনে দ্বিমুখী তুমুল লড়াই, কঠিন চাপের মুখে ভোটারগণ
- স্বাধীনতার পর জামায়াতের কুষ্টিয়া জয়
-1.gif)








