ধামরাইয়ে উল্টো রথযাত্রায় নিহত ১, তিনটি মোবাইল উদ্ধার, আহত ১০
দীপক চন্দ্র পাল, ধামরাই : ঢাকার ধামরাইয়ে শ্রী শ্রী যশোমাধবের উল্টো রথযাত্রায় একজন নিহত ও ১০ জন আহত হয়েছে। নিহত ব্যক্তি হলেন পিরোজপুর জেলার মঠবাড়িয়ার মজিবর রহমান (৬০)। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তারা হলেন কালিয়াকৈরের কনা রানী ও মুন্সিগঞ্জের রিতা রানী সরকার।
ঘটনাটি ঘটেছে শনিবার বিকেল সাড়ে ছয়টায়। জানা গেছে, লাখো ভক্তের উপস্থিতিতে যশোমাধবের উল্টো রথযাত্রায় রথটি টেনে রথখোলায় নিয়ে যাওয়ার সময় একদিকে চেপে যায়। এসময় ভক্তদের মধ্যে চাপাচাপি শুরু হয় এবং একটি দোকানের দুটি খুটি ভেঙে পড়ে। এতে কমপক্ষে ১০ আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে। তবে কনা রানীর হাত ও রিতা রানীর পাজর ভেঙে গেছে বলে জানা গেছে।
এদিকে প্রচন্ড ভীড়ে মধ্যবয়সী এক ব্যক্তি সড়কে লুটে পড়ে। এসময় তাকে একটি দোকানে নেওয়া হয়। সেখানেই তিনি মারা যান। তিনি পিরোজপুরের মঠবাড়িয়ার বলে জানান ধামরাই থানার এসআই সুবোধ চন্দ্র বর্মন। এসময় মৃত মজিবর রহমানের ছেলে সুমন জানান মৃত ব্যক্তি তার বাবা।সে স্ট্রোকে মারা গেছে বলে। নিহতের কাছে তিনটি মোবাইল পাওয়া গেছে। এরমধ্যে সূচনা নামের এক নারীর মোবাইলও তার কাছে পাওয়া গেছে। মোবাইলটি সূচনাকে ফেরত দেওয়া হয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। সুচনা জানান তার মোবাইলটি উল্টো রথের সময় বিকেল পাচটায় খোয়া যায় বলে জানান।পুলিশ রাতে আরেক জনের মোবাইল বুঝিয়ে দিয়ে স্বাক্ষর ও ছবি তুলে রাখেন।
যশোমাধব মন্দির ও রথ পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন বলেন, রথযাত্রায় কয়েকজন আহত হয়েছে বলে শুনেছি।
ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আহমেদুল হক তিতাস জানান,শিশুসহ তিনজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এরমধ্যে একজনের পা ভেঙে গেছে তাকে পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, উল্টো রথযাত্রায় কয়েকজন আহত হয়েছে এবং একজন নিহত হয়েছে। তবে তিনি পদপিষ্ঠ হয়ে না অন্য কোন কারণে মারা গেছেন তার সঠিক কারণ জানা যায়নি। থানা পুলিশ বিষয়টি তদন্ত করছেন।
(এমএজে/এএস/জুলাই ০৫, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘সিইআইজেডে অবকাঠামোসহ ১ বিলিয়ন ডলারের ওপরে বিনিয়োগ হবে’
- ভরিতে সোনার দাম বাড়লো ২২১৬ টাকা
- ‘মিথ্যা বলবেন না’
- সংঘাত কমায় বিশ্ববাজারে কমল তেলের দাম
- ৩০ জুলাই দিনব্যাপী সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি প্রত্যাহার
- ‘সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন’
- বিরামপুরে মুক্তিবাহিনী ও পাকবাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষ হয়
- ‘১৭ বছরে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি’
- রসাটমের ‘ইমপ্যাক্ট টিম ২০৫০’-এ বাংলাদেশের প্রমোদ চন্দ্র বৈদ্য
- লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
- পদ্মা নদীতে গোসল করতে নেমে সলিস সমাধি, আধা কিলোমিটার দূরে মিলল দেহ
- সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী
- গোপালগঞ্জের বিলে মৎস্য অবমুক্ত ও বৃক্ষরোপণ উদ্বোধন করেছেন এমপি বাবর
- সালথায় ২৬ হাজার মেট্রিক টন পাট উৎপাদণের লক্ষ্যমাত্রা
- গোপালগঞ্জে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা
- নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার
- বগুড়া সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির প্রার্থী গ্রেপ্তার, ছুরি উদ্ধার
- ‘যাত্রীবেশে’ অস্ত্রের মুখে ইজিবাইক ছিনতাইকালে আটক ৩
- তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
- ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
- ঈশ্বরদীর সাত রেলস্টেশনের উন্নয়ন ও নিরাপত্তা জোরদারের দাবি
- চতুর্থ দিনেও এমপি গাজী নজরুলের অপসারণের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
- চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাড. ইকবাল হোসেন শেখ
- ‘দেশের মানুষ এমন একটি বাংলাদেশ চায়, যেখানে খুন, ধর্ষণ, চাঁদাবাজি থাকবে না’
- ‘নারীদের ইভটিজিং ও হয়রানি রোধে নগরকান্দা-সালথায় লিগ্যাল এইড কমিটি গঠন হবে’
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- নবীনগর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- সেই মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন মন্ত্রী আবুল হাসানাত
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- ‘সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন’
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- চড়ুইভাতি
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- বাবর-শাহিনের নৈপুণ্যে সিরিজ জয়ের হাসি পাকিস্তানের
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








