ঝিনাইদহে শিশুদের কীটনাশক পানের প্রবণতা বাড়ছে
শেখ ইমন, ঝিনাইদহ : কেউ শুয়ে আছে হাসপাতালের শিশু ওয়ার্ডের ফ্লোরে,কেউ অভিভাবকের কোলে, কারো চলছে স্যালাইন। পাশে স্বজনদের উৎকন্ঠা। খেলার সময় ঘাস মারা কীটনাশক বোতল থেকে নলকূপের পানিতে মিশিয়ে খেয়ে গুরুতর অসুস্থ্য হয়ে পড়ে ৩ থেকে ৯ বছর বয়সী ছয় শিশু।
চলতি বছরের এপ্রিল মাসের ২২ তারিখ বিকালে ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার কাচারীতলা গ্রামে ঘটে এ ঘটনা। কয়েকদিন পর মে মাসের ৪ তারিখ বিকালে সদর উপজেলার মুরারীদহ গ্রামে তারপীন খেয়ে অসুস্থ্য হয়ে পড়ে তিন বছর বয়সী দুই শিশু। এভাবে প্রতিমাসে ২৫ থেকে ৩০ জন শিশু বিষক্রিয়াই আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে হাসপাতালে।
ঝিনাইদহে সাম্প্রতিক বছরগুলোতে আশংকাজনক হারে বাড়ছে শিশুদের শরীরে বিষক্রিয়ার প্রবণতা। যত্রতত্র কীটনাশক ও বিষাক্ত দ্রব্য রাখা,অভিভাবকদের অসচেতনতাকে দায়ী করে চিকিৎসকরা বলছেন,এখই সচেতন না হলে তা দীর্ঘমেয়াদী শারীরিক জটিলতা বৃদ্ধি সহ শিশু মৃত্যুর কারনও হতে পারে। প্রতিমাসে সদর হাসপাতালেই গড়ে ২৫ থেকে ৩০ জন বিষক্রিয়াই আক্রান্ত শিশু চিকিৎসা নিচ্ছে।
বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়,ঘরের দরজার পাশে,শিশুদের নাগালের মধ্যে রাখা হচ্ছে কীটনাশক,তারপীন,কেরোসিন সহ বিষাক্ত দ্রব্য। রাস্তার পাশে ও ক্ষেতের ধারে,নলকুপের পাশে যত্রতত্র ফেলে রাখা হচ্ছে কীটনাশকের বোতল। আর কোমল পানীয় ভেবে, বোতলের গায়ের বিভিন্ন রঙে আকৃষ্ট হয়ে শিশুরা খেলার ছলে কিংবা তৃষ্ণার্ত হয়ে তা খাচ্ছে। ফলে শিশুদের স্বল্প ও দীর্ঘমেয়াদী জটিলতা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে গরমের মৌসুমে শিশুদের এমন প্রবণতা থাকে বেশী।
কৃষক ও স্থানীয়রা বলছেন,বোতল পাশে রেখে কাজ করার সময় হঠাৎই শিশুরা তারপীন জুস ভেবে খেয়ে ফেলে।
স্থানীয় অনেকেই বলছেন,মাঠের আশপাশে ও রাস্তার ধারে কীটনাশকের বোতল ও প্যাকেট বেশী থাকে। ফলে শিশুরা ঔষধ খেয়ে ফেলতেই পারে অসাবধানতাবশত।
ঝিনাইদহ সদর হাসপাতালের শিশু বিভাগ থেকে পাওয়া তথ্য মতে,২০২৪ সালে হাসপাতালটিতে বিষক্রিয়াই আক্রান্ত হয়ে ২ শ’ ৮৯ জন শিশু এবং ২০২৫ সালের মে মাস পর্যন্ত ১ শ’ ২৩ জন শিশু চিকিৎসা নিয়েছে। তবে বিষক্রিয়াই কোন শিশুর মৃত্যু হয়নি এখনও।
মেহেদী হাসান সবুজ নামে এক শিশুর অভিভাবক বলেন,'শিশুদের বাঁচাতে বাড়িতে কোনো ধরনের বিষাক্ত জিনিসের নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করতে হবে। এমন দুর্ঘটনা আর যেন না ঘটে,সেটাই আমাদের চাওয়া।'
সংগঠক ও গবেষক সুজন বিপ্লব বলেন,'গ্রামে কীটনাশক প্রায়ই খোলা জায়গায় রাখা হয়। এই অসতর্কতার কারণে শিশুরা সহজেই ভুল করে এগুলো খেয়ে ফেলতে পারে। আমাদের সবার উচিত নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা। আমরা অভিভাবকদের আরও সচেতন হওয়ার অনুরোধ করছি। একইসাথে সরকারিভাবে জনসচেতনতা সৃষ্টিতে ক্যাম্পেইন করা উচিত।
ঝিনাইদহ সদর হাসপাতালের সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ আনোয়ারুল ইসলাম বলেন,'কোমল পানীয়’র বোতল, বিভিন্ন কালারের লেখার কারনে বোতলগুলোর প্রতি শিশুরা আকৃষ্ঠ হচ্ছে। বাচ্চাদের কৌতুহল বেশী থাকে এবং গরমকালে তৃষ্ণার্ত থাকে। ফলে তারা পানী ভেবে বিষাক্ত এসব জিনিস খেয়ে ফেলে। তাই যত্রতত্র না রেখে শিশুদের নাগারে বাইরে এসব রাখতে হবে। কারন বিষক্রিয়া বেশী হলে শিশুর মৃত্যূও হতে পারে বাড়তে পারে শারীরিক জটিলতা।
ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ-নবী বলেন, 'কৃষি কাজে ব্যবহারের পর কীটনাশক যেন সংরক্ষিত স্থানে, শিশুদের নাগালের বাইরে রাখা হয় সে ব্যাপারে কৃষকদের সচেতন করার চেষ্টা চলছে। মাঠ দিবসে এবিষয়ে কৃষকরা সচেতন করা হচ্ছে।
(এসই/এএস/জুলাই ০৬, ২০২৫)
পাঠকের মতামত:
- জুলাই হত্যা মামলায় ৩ দিনের রিমান্ডে সাবেক ডিজিএফআই পরিচালক
- ট্রাম্পের সব দাবিই ‘মিথ্যা’
- ‘আইএমএফের কিস্তি নিয়ে হ্যাঁ বা না বলার সুযোগ নেই’
- ‘মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম’
- দর্শকদের স্বাধীনতা পদক উৎসর্গ করলেন হানিফ সংকেত
- রাঙ্গামাটিতে জলকেলিতে মাতলেন মারমা তরুণ-তরুণীরা সম্প্রীতির বন্ধনে রঙিন পাহাড়
- নড়াইলে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই, দর্শকের ঢল
- বিশ্বকাপের আগে কোচ রেনার্ডকে ছাঁটাই করল সৌদি আরব
- সিআইইউ পরিদর্শনে আসছেন ড. সুসান ভাইজ
- ‘গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় বিএনপি কাজ করছে’
- সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
- হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন
- হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত ঘোষণা
- ‘পাঁচ হাজারের বেশী বাঙালি লন্ডনে এক বিক্ষোভ সভায় মিলিত হয়’
- সালথায় মাদকবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত
- গোপালগঞ্জের জলবায়ু সহনশীল গ্রামীণ সড়ক অবকাঠামো বিষয়ক কর্মশালা
- চাটমোহর থানায় নবাগত ওসি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়
- সীমান্তে উদ্ধার হল কোটালীপাড়ার রতিকান্তের গুলিবিদ্ধ লাশ
- চিলাহাটি স্থলবন্দর: উত্তরবঙ্গের ভাগ্য বদলের প্রধান চাবিকাঠি
- খালের উপর বাঁধ নির্মাণে জলাবদ্ধতা, আগৈলঝাড়ায় সচেতনতা বৃদ্ধিতে সভা
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- গৌরনদী প্রেসক্লাবের সভাপতিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন
- মহম্মদপুরে জুয়ার আসরে পুলিশের অভিযান, ৬ জুয়াড়ি আটক
- শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতেই হবে: শিক্ষামন্ত্রী
- রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র ও টুল বক্স বিতরণ
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বইমেলা স্থগিত
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- ভৈরবে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ১৫
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- শরীয়তপুরের ৩টি আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- পলাশবাড়ীতে ইউপি চেয়ারম্যান কর্তৃক রাস্তার গাছ কর্তনের অভিযোগের তদন্ত
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- ‘বিশ্বাসই হলো অর্থনীতির আসল মুদ্রা’
১৮ এপ্রিল ২০২৬
- রাঙ্গামাটিতে জলকেলিতে মাতলেন মারমা তরুণ-তরুণীরা সম্প্রীতির বন্ধনে রঙিন পাহাড়
- নড়াইলে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই, দর্শকের ঢল
-1.gif)








