গাড়িতে যাত্রী সেজে বন্ধুত্ব গড়ে তুলে প্রতারণা, সাতক্ষীরার জাহাঙ্গীর কবীর বেপরোয়া
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : যাত্রী হিসেবে গাড়িতে সাক্ষাৎ। তারপর পরিচয়ের সূত্র ধরে কারো ভাই, কারো বোন বা কাউকে মা ডেকে স্বার্থ হাসিল করে থাকেন প্রতারক জাহাঙ্গীর কবীর। অথচ তার পরিচয় কেউ জানে না। জানে না তার পেশার কথা। গত আট মাসে জাহাঙ্গীরের হাতে প্রতারিত হওয়া কমপক্ষে ছয়জন নারী ও পুরুষকে রাখা হয়েছে হুমকির মধ্যে। দ্বিতীয়বার দেখা না করতে চাওয়ায় স্বামীর কাছে বা পরিবারের কাছে ভিডিও এডিট করে পাঠিয়ে সংসার ভেঙে দেওয়া হবে বলে হুমকি দিয়েছে ওই জাহাঙ্গীর কবীর। সম্প্রতি সাতক্ষীরার কালিগঞ্জের ফতেপুর, জিরেনগাছা, তালার জালালপুর, যশোরের শার্শা উপজেলার সাত মাইল ঘুরে এসব তথ্য জানা গেছে।
কালিগঞ্জের ফতেপুর গ্রামের আলফাজ হোসেনের ছেলে নয়ন ইসলাম বলেন, প্রায় নয় মাস আগে একদিন বিকেল চারটার দিকে তারা পাঁচজন দুটি মটর সাইকেলে দেবহাটায় যাচ্ছিলেন। ভদ্রখালি মোড়ে রাস্তা পার হওয়ার সময় এক বৃদ্ধকে ধাক্কা দেয় তার বন্ধু রাকিবুল। সেখানে তার মটর সাইকেল আটকে দেয় স্থানীয়রা। তিন দিন পর ওই বৃদ্ধ মারা গেলে ৭০ হাজার টাকা ক্ষতিপূরণ দিয়ে তাদের মটর সাইকেল ছাড়িয়ে আনতে হয়। কিন্তু দুর্ঘটনার পরদিন ওই বৃদ্ধকে অ্যম্বুলেন্সে খুলনা মেডিকেলে পাঠানো হলেও বাসে যাওয়ার সময় রাকিবুলের মা ও ফুফুর সাথে পরিচয় হয় জাহাঙ্গীর কবীরের। সে চলে যায় হাসপাতালেও । গড়ে তোলে সখ্যতা। রাকিবুলকে ভাই ও মাকে মা ডাকতে শুরু করে জাহাঙ্গীর। আসতো তাদের বাড়িতে। ১০ হাজার টাকাসহ বায়োডাটা, জাতীয় পরিচয়পত্র, স্ট্যাম্প সাইজের রঙিন ছবি নিয়ে তার ও রাকিবুলকে সাতক্ষীরা কোর্টের আইনজীবী সহকারিতে জাকুরি পাইয়ে দেওয়ার নাম করে সাতক্ষীরা জজ কোর্ট এলাকার প্যারাডাইস হোটেলে রেখে দেয় কয়েকদিন। এর আগে রাকিবুলের বোনের খির খাওয়া অনুষ্ঠানে ওঠা আড়াই হাজার টাকা ও রাকিবুলের মায়ের কাছ থেকে এক হাজার টাকা নিয়ে পরে দেওয়ার কথা বলে জাহাঙ্গীর। একপর্যায়ে হোটেলে খাবারের সাথে চেতনানাশক খাওয়াতো জাহাঙ্গীর। পরে তাদেরকে চেতনানাশক খাইয়ে ঘুমিয়ে পড়া অবস্থায় কাছে থাকা আটশত টাকা ও দুটি মোবাইলসহ জামা কাপড় নিয়ে সটকে পড়ে জাহাঙ্গীর। এক ব্যক্তির কাছ থেকে ১০০ টাকা চেয়ে বাসে মুহষকুড় আসেন রাকিবুল ও নয়ন। সেখান থেকে পায়ে হেঁটে তারা বাড়িতে পৌঁছায়।এরপরও বিভিন্ন সময়ে তাদেরকে মোবাইল ফোনে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে জাহাঙ্গীর কবীর। সে তার নিজের বাড়ি আশাশুনি উপজেলার আটুলিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে বললেও চেষ্টা করে তার সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। তবে রাকিবুলের ছোট চাচার কাছ থেকে ১৬ হাজার টাকা নিয়েছে বলে জানা গেছে।
একইভাবে তালা উপজেলার জালালপুরের তুহিন ঘোষ ও শার্শার তুফান নামের এক যুবকের সাথে যথাক্রমে বাসে ও ইজিবাইকে পরিচয় সূত্রে তাদের পরিবারের সাথে সখ্যতা রেখে চাকুরি দেওয়ার কথা বলে চার মাস আগে ৩০ হাজার টাকা হাতিয়ে নেয় জাহাঙ্গীর কবীর। একইভাবে তাদেরকে পৃথকভাবে প্যারাডাইস হোটেলের ১১ নং রুমে রেখে ভাতের সাথে চেতনানাশক খাইয়ে মোবাইল ও টাকা পয়সা হাতিয়ে নেয় জাহাঙ্গীর কবীর। এখনও জাহাঙ্গীর কবীর বিভিন্ন সময়ে নয়ন ও রাবিকুলকে সাতক্ষীরায় তার সাথে দেখা করার জন্য ও পূর্বের ঘটনা কাউকে না বলার জন্য ভয় দেখাচ্ছে।
কালিগঞ্জের জিরেনগাছার হিন্দু সম্প্রদায়ের এক সন্তানের জননী জানান, তার শ্বশুরবাড়ি তালা উপজেলার ফতেপুর এলাকায়। স্বামী বিদেশে স্কলারশিপ নিয়ে পড়তে যাওয়ায় মাঝে মাঝে বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি যেতেন তিনি। তালা মুক্তিযোদ্ধা কলেজ থেকে তার এবার এইচ্সসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। গত বছরের ১২ সেপ্টেম্বর বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার পথে কালিগঞ্জ থেকে বাস ছাড়ার কিছুক্ষণ পরই জাহাঙ্গীর কবীরের সঙ্গে তার পরিচয় হয়। জাহাঙ্গীর নিজেকে বিবাহিত ও এক সন্তানের জনক বলে পরিচয় দেয়। নিজের ফোনে টাকা না থাকায় কল করতে পারছেন না বলায় জাহাঙ্গীর নাম্বার চেয়ে তাকে ২০ টাকা ভরে দেয়। এরপর থেকে জাহাঙ্গীর তার সাথে নিয়মিত কথা বলতো। এক মাস আগে সে তার বাচ্চাকে নিয়ে এইচএসসি পরীক্ষার ব্যাপারে তালা মুক্তিযোদ্ধা কলেজে যাওয়ার সময় বাসে নলতা পৌঁছানোর পরপরই তাকে ফোন দেয় জাহাঙ্গীর।
মেয়ের জন্মদিন বলে তাকে শহরের খুলনা রোডের মোড়ে বাস থেকে নামতে বলে জাহাঙ্গীর। ভ্যানে করে সন্তানসহ তাকে সার্কিট হাউজ মোড় এলাকার একটি বাসায় নিয়ে যায় জাহাঙ্গীর। সেখানে কেউ না থাকায় চলে আসতে গেলে তাকে দুপুরের খাওয়ার জিসেবে এক প্যাকেট বিরিয়ানি খেতে দেয়। কিছুক্ষণ পর ওই নারী সন্তানকে নিয়ে বাড়ি ফিরে আসে। এরপর থেকে তাকে আবারো বাসায় দেখা করার কথা বলে জাহাঙ্গীর। রাজী না হওয়ায় তার মায়ের নাম্বার ও স্বামীর নাম্বার জোগাড় করে বিভিন্ন সময়ে হুমকি দেয় জাহাঙ্গীর। তাকে বিয়ে করা হয়েছে এমন ভুয়া কাগজপত্র তৈরি করে স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটানার হুমকিও দেওয়া হয়। তার সঙ্গে সম্পর্ক না রাখলে এইচএসসি পরীক্ষা শেষে অপহরণের হুমকি দেয় জাহাঙ্গীর কবীর। ভয়ে ওই নারী পরীক্ষায় বসেনি। এরপরও হুমকি অব্যহত আছে।
এ ব্যাপারে জাহাঙ্গীর কবীরের ব্যবহৃত ০১৫৪০-৫৪৮১৩৮,০১৬১০-৪৪৩৪১৫ ও ০১৯১৩-৫৪৫৫৬৯ নং মুঠোফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।
(আরকে/এএস/জুলাই ০৬, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘১৭ বছরে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি’
- রসাটমের ‘ইমপ্যাক্ট টিম ২০৫০’-এ বাংলাদেশের প্রমোদ চন্দ্র বৈদ্য
- লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
- পদ্মা নদীতে গোসল করতে নেমে সলিস সমাধি, আধা কিলোমিটার দূরে মিলল দেহ
- সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী
- গোপালগঞ্জের বিলে মৎস্য অবমুক্ত ও বৃক্ষরোপণ উদ্বোধন করেছেন এমপি বাবর
- সালথায় ২৬ হাজার মেট্রিক টন পাট উৎপাদণের লক্ষ্যমাত্রা
- গোপালগঞ্জে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা
- নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার
- বগুড়া সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির প্রার্থী গ্রেপ্তার, ছুরি উদ্ধার
- ‘যাত্রীবেশে’ অস্ত্রের মুখে ইজিবাইক ছিনতাইকালে আটক ৩
- তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
- ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
- ঈশ্বরদীর সাত রেলস্টেশনের উন্নয়ন ও নিরাপত্তা জোরদারের দাবি
- চতুর্থ দিনেও এমপি গাজী নজরুলের অপসারণের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
- চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাড. ইকবাল হোসেন শেখ
- ‘দেশের মানুষ এমন একটি বাংলাদেশ চায়, যেখানে খুন, ধর্ষণ, চাঁদাবাজি থাকবে না’
- ‘নারীদের ইভটিজিং ও হয়রানি রোধে নগরকান্দা-সালথায় লিগ্যাল এইড কমিটি গঠন হবে’
- ‘জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলন সক্রিয় ভূমিকা রেখেছে’
- ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
- কাউন্সিলর একরামুল হত্যা, হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে পরোয়ানা
- এবারের ‘ইত্যাদি’ লক্ষ্মীপুরে
- ‘আর্জেন্টিনাবিরোধী ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ, শীর্ষে মিশরের কোচ
- রাসায়নিক খাতের সক্ষমতা বাড়াতে কর্মপরিকল্পনা চায় ডিসিসিআই
- ‘রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যোগ্যদের পদোন্নতি দিন’
- কুষ্টিয়ায় কিশোর ভ্যান চালকের গলাকাটা মরদেহ উদ্ধার
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- ঘরপালানো এক শিশুর কাহিনী
- নবীনগর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- বগুড়া সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির প্রার্থী গ্রেপ্তার, ছুরি উদ্ধার
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- চড়ুইভাতি
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- সেই মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন মন্ত্রী আবুল হাসানাত
- গোপালগঞ্জের বিলে মৎস্য অবমুক্ত ও বৃক্ষরোপণ উদ্বোধন করেছেন এমপি বাবর
- নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
২৬ জুলাই ২০২৬
- ‘১৭ বছরে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি’
- রসাটমের ‘ইমপ্যাক্ট টিম ২০৫০’-এ বাংলাদেশের প্রমোদ চন্দ্র বৈদ্য
- পদ্মা নদীতে গোসল করতে নেমে সলিস সমাধি, আধা কিলোমিটার দূরে মিলল দেহ
- সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী
- গোপালগঞ্জের বিলে মৎস্য অবমুক্ত ও বৃক্ষরোপণ উদ্বোধন করেছেন এমপি বাবর
- গোপালগঞ্জে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা
- নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার
- বগুড়া সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির প্রার্থী গ্রেপ্তার, ছুরি উদ্ধার
- ‘যাত্রীবেশে’ অস্ত্রের মুখে ইজিবাইক ছিনতাইকালে আটক ৩
- তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
- ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
- ঈশ্বরদীর সাত রেলস্টেশনের উন্নয়ন ও নিরাপত্তা জোরদারের দাবি
- চতুর্থ দিনেও এমপি গাজী নজরুলের অপসারণের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
- চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাড. ইকবাল হোসেন শেখ
- ‘দেশের মানুষ এমন একটি বাংলাদেশ চায়, যেখানে খুন, ধর্ষণ, চাঁদাবাজি থাকবে না’
- ‘নারীদের ইভটিজিং ও হয়রানি রোধে নগরকান্দা-সালথায় লিগ্যাল এইড কমিটি গঠন হবে’
- নড়াইলে ইউপি সদস্য মনি মিয়া হত্যা, জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
- গুদামের পরিবর্তে ডিলারের বাড়িতে টিসিবি’র পণ্য, প্রশাসনের অভিযানে ধরা
- পাংশায় যাত্রী হয়রানির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক ও সেচ্ছাসেবক আহত
- মারামারি মামলায় হাইকোর্টে জামিন পেলেন পাংশা বনিক সমিতির সেক্রেটারি দেলোয়ার সরদার
-1.gif)








