সততার উজ্জ্বল দৃষ্টান্ত, গৃহবধূর হারানো ভ্যানিটি ব্যাগ ফিরিয়ে দিলেন অটোচালক সবুজ
দিলীপ চন্দ, ফরিদপুর : মানুষের মধ্যে এখনও যে সততা ও মানবতা বেঁচে আছে, তার জীবন্ত প্রমাণ রাখলেন ফরিদপুর শহরের এক অটোরিকশা চালক সবুজ। হারিয়ে যাওয়া ভ্যানিটি ব্যাগে থাকা প্রায় দুই লক্ষ টাকার স্বর্ণালঙ্কার, নগদ অর্থ এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র ফিরিয়ে দিয়ে তিনি হয়ে উঠেছেন সততার অনন্য দৃষ্টান্ত।
গত শনিবার (৫ জুলাই) ফরিদপুরের ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে কৃষ্ণারডাঙ্গি গ্রামের গৃহবধূ আছিয়া বেগম তাঁর অসুস্থ মেয়েকে চিকিৎসা করাতে আসেন। হাসপাতাল থেকে ফেরার পথে ক্লান্ত আছিয়া বেগম একটি অটোরিকশায় চড়ে বাড়ির উদ্দেশে রওনা দেন। কিন্তু অসতর্কতাবশত একটি ভ্যানিটি ব্যাগ রিকশাতেই ফেলে যান।
ব্যাগটিতে ছিল প্রায় দুই লক্ষ টাকার স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র। অটোরিকশা চালক সবুজ ব্যাগটি দেখতে পেয়ে নিজ উদ্যোগে মালিককে খুঁজে বের করার চেষ্টা করেন। কিছুক্ষণ পর ব্যাগে থাকা মোবাইল ফোনে কল আসলে তিনি জানতে পারেন এটি আছিয়া বেগমের।
পরে অনেক খোঁজাখুঁজির পর নগরকান্দার কৃষ্ণারডাঙ্গি গ্রামের আছিয়া বেগমের সঙ্গে যোগাযোগ করে তিনি রাতেই ব্যাগটি সঠিকভাবে তাঁর হাতে তুলে দেন। ব্যাগ ফেরতের সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং সবুজের সততা ও মানবিকতার ভূয়সী প্রশংসা করেন।
সবুজ বর্তমানে ফরিদপুর শহরের মাওলানা আব্দুল আলী সড়কে একটি ভাড়া বাসায় থাকেন এবং অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন।
এ বিষয়ে ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন পিয়াল বলেন, "একদিকে যখন প্রতারণা আর অনৈতিকতার খবর প্রতিদিনই শোনা যায়, তখন সবুজের মতো মানুষের সততা সমাজের জন্য আশার আলো হয়ে আসে। তাঁর মতো মানুষরা মনে করিয়ে দেন—মানবতা এখনো নিঃশেষ হয়ে যায়নি।"
আছিয়া বেগম স্বর্ণালঙ্কার ও অর্থ ফেরত পেয়ে আনন্দে আপ্লুত হয়ে অশ্রুসিক্ত চোখে বলেন, “আল্লাহ এমন সৎ মানুষকে রক্ষা করুন। সবুজের মতো মানুষ আমাদের সমাজে সত্যিকারের নায়ক।”
সততার এই উজ্জ্বল দৃষ্টান্ত সমাজে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করবে—এমনটিই প্রত্যাশা করছেন ফরিদপুরবাসী।
(ডিসি/এএস/জুলাই ০৭, ২০২৫)
পাঠকের মতামত:
- নবাগত ইউএনও’র সঙ্গে নগরকান্দার সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা
- ব্যাংক খাত সংস্কারে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
- ২০২৬ বিশ্বকাপকেই সবচেয়ে সফল বললেন ফিফা সভাপতি
- চিকিৎসা কষ্টে থাকা কাঙালিনী সুফিয়ার দায়িত্ব নিলো বসুন্ধরা ফাউন্ডেশন
- ভালুকায় একটানা বিয়াল্লিশ ঘন্টা যুদ্ধে পাকবাহিনীর ১২৫ জন সেনা নিহত হয়
- সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি
- সাতক্ষীরাবাসীকে ‘ধর্মান্ধ’ বলায় ডিসির বিরুদ্ধে মানববন্ধন
- প্রতিকার চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ সাতক্ষীরার আমজাদ হোসেনের
- ফরিদপুরে ‘এসকাফ’ সিরাপসহ নারী গ্রেফতার, মামলা দায়ের
- এখতিয়ার বহির্ভূত বিচারে বিবাহ বিচ্ছেদের রায়!
- ঈশ্বরদীতে ৭৬ বোতল কোডিন সিরাপসহ নারী গ্রেফতার
- দিনাজপুর সীমান্তে ভারত থেকে চারজনের অনুপ্রবেশ, জিজ্ঞাসাবাদ করছে বিজিবি
- ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি
- দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান
- প্রবাসীদের সংগঠন ‘নয় বাড়ীয়া ফোরাম’র নতুন কমিটি ঘোষণা
- ফুলপুরে আ.লীগ ও অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মী গ্রেফতার
- গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২
- শ্যামনগরে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, গ্রেফতার ২
- সুনামধন্য গরিবের ডাক্তার সামির হোসেন মিশু গ্রেপ্তার
- মৌলভীবাজারে পৌরকর ২০ গুণ বৃদ্ধি!
- টুঙ্গিপাড়ায় রাস্তা নির্মাণে বাধা, অবরুদ্ধ ২০ পরিবার
- ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সালথায় অবহিতকরণ সভা
- আমার বটবৃক্ষ
- নড়াইলে এনসিপির বিক্ষোভ মিছিল সমাবেশ
- প্রাথমিক শিক্ষার বিবর্তন ও এসডিজি ৪ অর্জন
- তারুণ্যের ঈদ ভাবনা
- প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সুযোগ প্রদানের দাবি
- শ্রীমঙ্গলে যুবলীগ নেতার বিরুদ্ধে গ্রাম্য সালিশে দিনমজুর বৃদ্ধকে মারধরের অভিযোগ
- প্রেমের টানা কুষ্টিয়ায় চীনা যুবক, বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ
- ‘ফেনীর বন্যা সমাধানে সেনাবাহিনীর মাধ্যমে নদীর বেড়িবাঁধ নির্মাণ হবে’
- প্রতিষ্ঠাবার্ষিকী ও পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নীলফামারী জেলা আ.লীগের বর্ণিল আয়োজন
- শরীয়তপুরের দুই রুটে ফেরি চলাচল বন্ধ
- মাদারীপুরে বিষ প্রয়োগে ১৫ লাখ টাকার মাছ নিধন
- উত্তম ও অধম
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- মরা নদের গল্প
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- এক কিশোর মুক্তিযোদ্ধার বীরত্ব গাথা
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
২৫ জুন ২০২৬
- নবাগত ইউএনও’র সঙ্গে নগরকান্দার সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা
- চিকিৎসা কষ্টে থাকা কাঙালিনী সুফিয়ার দায়িত্ব নিলো বসুন্ধরা ফাউন্ডেশন
-1.gif)







