৪৮ কৃতী শিক্ষার্থীকে বৃত্তির চেক দিল জামালপুর জেলা পরিষদ
রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে ৪৮ জন কৃতী শিক্ষার্থীদের এককালীন শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেছে জেলা পরিষদ।
মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে জেলা পরিষদের হল রুমে ২০২৪-২৫ অর্থ বছরের এ শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবুর সভাপতিত্বে এ চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক হাছিনা বেগম।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসনুভা ইসলামের সঞ্চালনায় শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী রোজদিদ আহম্মেদ, সিভিল সার্জন ডা. আজিজুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ, জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম প্রমুখ।
জেলা প্রশাসক হাছিনা বেগম বলেন, এ বৃত্তি শুধুমাত্র একটি আর্থিক সহায়তা নয়, আমি মনে করি, এ চেকপ্রাপ্তি শিক্ষার্থীদের মনে আত্মবিশ্বাস বাড়াবে, প্রেরণা যুগাবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি আশাবাদী, এই কৃতী শিক্ষার্থীরা আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত করবে।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ২০২৪-২৫ অর্থ বছরে সরকারিভাবে এ শিক্ষাবৃত্তির চেক শিক্ষার্থীদের হাতে তুলে দিতে পেরে আমরা আনন্দিত। ৪৮ জন কৃতী শিক্ষার্থীদের মধ্যে আমরা আজ ৪ লাখ ৮০ হাজার টাকার চেক বিতরণ করলাম। এ শিক্ষাবৃত্তি প্রদানের জন্য দুবার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। যেসব আবেদন জমা পড়েছিল, যাচাই-বাছাই করে ৪৮ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হলো।
পুলিশ সুপার বলেন, শিক্ষার্থীদের হাতে যেন এন্ড্রয়েড মোবাইল ফোন না যায়। এক্ষেত্রে অভিভাবকদের কঠোর হতে হবে। যদি শিক্ষার জন্য মোবাইল প্রয়োজন হয় তবে যেন তারা সতর্ক থাকেন। মোবাইলের একান্ত প্রয়োজন হলে, যদি শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগের প্রয়োজন হয় তবে বাটন ফোন কিনে দেবেন। এই এন্ড্রয়েড মোবাইল ফোনই যেন আপনার সন্তানের ক্ষতির কারণ না হয়, সেদিকে সবারই দৃষ্টি দেওয়া প্রয়োজন।
শিক্ষাবৃত্তির চেক পেয়ে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য দেন অভিভাবক আজহার আলী, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের আহত ও নিহতদের সংগঠনের যুগ্ম মুখ্য সচিব অম্লাল সরকার, সরকারি আশেক মাহমুদ কলেজের অনার্স প্রথম বর্ষ রাষ্ট্র বিজ্ঞানের কৃতী শিক্ষার্থী সাদিয়া আক্তার, জামালপুর ট্রেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী মো. মিজানুর রহমান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া রহমান।
জেলা পরিষদ সূত্র জানায়, জেলার বিভিন্ন কলেজের ৪৮ জন কৃতী শিক্ষার্থীদের মধ্যে ৪ লাখ ৮০ হাজার টাকা শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়। প্রতিজনকে দেওয়া হয় ১০ হাজার টাকা।
(আরআর/এএস/জুলাই ০৯, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘বিচার নিশ্চিত না করলে সরকার ৫ বছর টিকতে পারবে না’
- পাকিস্তানের বিশেষ দূত হিসেবে মাহমুদ আলী বিদেশ সফর শুরু করেন
- ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, ওসি আলমগীর হোসেন প্রত্যাহার
- গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
- আ.লীগের ‘নৈরাজ্য ও ষড়যন্ত্রের’ প্রতিবাদে ঈশ্বরদীতে বিএনপির বিক্ষোভ মিছিল
- ফরিদপুরে মধ্যরাতে আ. লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে ছাত্রলীগ
- প্লাস্টিক দূষণ রোধে মাঠে নেমেছে ৪১ বিজিবি
- গোপালগঞ্জে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন
- নিষিদ্ধ একটি দলের কার্যক্রম চোখে পড়া জাতির ব্যর্থতা: সেতুমন্ত্রী
- শুধুমাত্র রাজাকারের উত্তরসূরিরা চৈতালির বিপক্ষে থাকবে
- লৌহজংয়ে স্বামী হত্যার দায়ে সাবেক স্বামী গ্রেপ্তার
- সুবর্ণচরে জব ফেয়ার অনুষ্ঠিত
- সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে ৪৭ লাখ টাকার চেক হস্তান্তর
- শ্যামনগরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ
- সোনাতলায় গরুভর্তি ভটভটি উল্টে প্রাণ গেল সাবেক ইউপি সদস্যের
- ব্র্যাকের প্রশিক্ষণ শেষে নারীরা পেলেন পেশাদার চালকের সনদ
- মেঘের ভেতর মৃত্যু, বজ্রপাতের অদৃশ্য যুদ্ধ
- ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার
- জমে উঠতে শুরু করেছে কাপাসিয়া ইউপি নির্বাচন
- ‘এখনই সাংবাদিক পেটাচ্ছে, ক্ষমতায় গেলে খুন করবে’
- ঈশ্বরদীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- কাপ্তাই জেটিঘাটে ডিপার্টমেন্টাল স্টোরে দুঃসাহসিক চুরি, ২ লক্ষ টাকার মালামাল লুট
- আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার
- সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা
- স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইফুর রহমানকে বিদায় সংবর্ধনা দিয়েছে নীলফামারী প্রেসক্লাব
- পালক কোচ রায়চাঁদ বর্মন রচিত কোচ ভাষা শিক্ষা বইয়ের মোড়ক উন্মোচন
- খুলনায় মাহিন্দ্রা-লরি সংঘর্ষে নিহত ৩
- মহেশখালীর রাজনীতিবিদ ও উদ্যোক্তা মুহিবুল্লাহর দাফন সম্পন্ন
- ‘আমরা সম্মিলিতভাবে মানুষের ভেতরের সুন্দর মনটা গড়ে তোলার চেষ্টা করছি’
- প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সুযোগ প্রদানের দাবি
- তারুণ্যের ঈদ ভাবনা
- শ্রীমঙ্গলে যুবলীগ নেতার বিরুদ্ধে গ্রাম্য সালিশে দিনমজুর বৃদ্ধকে মারধরের অভিযোগ
- ‘ফেনীর বন্যা সমাধানে সেনাবাহিনীর মাধ্যমে নদীর বেড়িবাঁধ নির্মাণ হবে’
- প্রেমের টানা কুষ্টিয়ায় চীনা যুবক, বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ
- উত্তম ও অধম
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- শরীয়তপুরের দুই রুটে ফেরি চলাচল বন্ধ
- মরা নদের গল্প
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







