নাটোরে ‘এনসিপি’র মঞ্চে আ’লীগ নেতা’ প্রচারের প্রতিবাদ জানালেন মামুন চৌধুরী
অমর ডি কস্তা, নাটোর : নাটোরের বড়াইগ্রামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর জুলাই পদযাত্রা কর্মসূচীর অংশ হিসেবে আয়োজিত পথসভার মঞ্চে ব্যবস্থাপনার দায়িত্বে ব্যস্ত থাকতে দেখা যায় মামুন চৌধুরী নামের এক নেতাকে। তিনি ওই মঞ্চে বক্তব্যও প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, এনসিপি’র আহ্বায়ক নাহিদুল ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, নাটোর জেলা যুগ্ম সমন্বয়কারী আব্দুল মান্নাফসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। পথসভা শেষ হওয়ার পর উপস্থিত ওই নেতাকে আওয়ামীলীগের নেতা উল্লেখ করে ফেসবুকে কয়েকটি পোস্ট বেশ ভাইরাল হয়। বিভিন্ন মানুষ এই নিয়ে বিভিন্ন মন্তব্য প্রকাশ করেন। ভাইরাল ওই প্রচার আদৌ সঠিক নয় এবং বিভান্তিকর বলে উল্লেখ করে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন এনসিপি নেতা মামুন চৌধুরী।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বনপাড়াস্থ ইউনিটি প্রেসক্লাবে এনসিপি’র অঙ্গ সংগঠন শ্রমিক উইং এর সাংগঠনিক সম্পাদক ও জেলা সহ-সাংগঠনিক সম্পাদক (প্রস্তাবিত) মামুন চৌধুরী এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে এনসিপি নেতা মামুন চৌধুরী বলেন, আমি ১৮ বছর দেশের বাইরে কাটিয়েছি। করোনা পরবর্তী বৈশ্বিক সংকটের সময় দেশে ফিরে এসেছি এবং চৌধুরী প্রাইভেট লিমিটেড প্রতিষ্ঠা করেছি। আমার পরিবারের অনেকেই আওয়ামীলীগের নেতা-কর্মী ছিলো এটা ঠিক। কিন্তু আমি কখনোই আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম না। রংপুর মেডিকেল কলেজে পড়ুয়া আমার মেয়ে জুলাই আন্দোলনে অংশ নিয়েছে। আমার ছেলে ঢাকাতেও অংশ নিয়েছে। আমিও স্পষ্টভাবে ছাত্রদের পক্ষ নিয়েছিলাম। আমি আওয়ামীলীগ করতাম এমন প্রমাণ কেউই দিতে পারবে না। আমাকে নিয়ে এই মিথ্যাচার একধরণের ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না। আমার নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে এলাকার বিশেষ এক দালাল গোষ্ঠী অবৈধ সুবিধা থেকে বঞ্চিত হবে এমন আশঙ্কায় তারা এই অপপ্রচার চালিয়েছে। আমি এর প্রতিবাদ করে সকলকে জানিয়ে দিতে চাই, আমি বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছি, বারবার হুমকি ও অপমানের মুখোমুখি হয়েছি —তবুও মাথা নত করিনি, করবোও না ইনশাআল্লাহ্। আমি সত্য ও ন্যায়ের পক্ষে আছি বলেই নতুন প্রজম্মের স্বচ্ছ ও সময়ের বলিষ্ঠ রাজনৈতিক দল এনসিপি’র সাথে যুক্ত হয়েছি। ইনকিলাব জিন্দাবাদ।
সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন, এনসিপি’র স্থানীয় নেতা এ্যাড. আব্দুর রশিদ ও মতিবুর রহমান।
উল্লেখ্য, গত ৮ জুলাই উপজেলার বনপাড়া বাইপাসে বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে জুলাই পদযাত্রার অংশ হিসেবে এনসিপি’র পথসভা অনুষ্ঠিত হয়।
(এডিকে/এসপি/জুলাই ১০, ২০২৫)
পাঠকের মতামত:
- নড়াইলে আদালত এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ১১ জন আটক
- বিচারক দম্পতির বাসায় চুরির ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তার ১০, স্বর্ণালংকার উদ্ধার
- ৪৬ বছর ধরে সবুজ ভবিষ্যৎ গড়ে তোলার পথচলা
- গাজীপুরে বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা
- সাতক্ষীরায় সাড়ে ৯ মাসে পানিতে ডুবে ২০ জনের মৃত্যু
- বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ
- ফুলপুরে মহিলা পরিষদের নতুন কমিটি গঠন
- ‘আতঙ্ক সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণ’
- ‘আইফোনের জন্যেই অপ্রতিমকে হত্যা’
- ফরিদপুরে কালী মন্দিরের তালা কেটে কষ্টিপাথরের মূর্তি ও স্বর্ণালঙ্কার চুরি
- ২৪ ঘণ্টায় দেশে গ্যাস উৎপাদন ২ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুট
- ‘অস্ট্রেলিয়াকে হারানোর নেশা আমারও আছে’
- কিয়েভে রুশ ড্রোন হামলায় ৩ শিশুসহ চারজন নিহত
- জামালপুরে এবারের ‘ইত্যাদি’, থাকছে যেসব চমক
- মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন
- ‘রামিসার মতো অপ্রতিম হত্যারও দ্রুত বিচার হবে’
- চিরনিদ্রায় শায়িত অপ্রতিম, শোকে স্তব্ধ এলাকাবাসী
- জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান
- একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী
- পঞ্চগড় শিশু কিশোর টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে বিজয়ী গলেহা ফুটবল একাডেমি
- মুক্তিবাহিনী পাকবাহিনীর চম্পকনগর বিওপি আক্রমণ করে
- গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু
- পাংশায় একরাতের আগুনে নিঃস্ব ৩ পরিবার, পুড়ল ৬ বসতঘর
- শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব গ্রেফতার
- বাসের শ্রমিক সেজে ইয়াবা পাচার, অবশেষে আটক
- কয়লা সংকটে উৎপাদন বন্ধ ৩০০ কোটি টাকার বিদ্যুৎকেন্দ্রে
- ‘৭-৮ বছরে বাংলাদেশ হবে ক্যাশলেস ইকোনমির বড় কেন্দ্র’
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ফাল্গুন
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
২০ সেপ্টেম্বর ২০২৬
- নড়াইলে আদালত এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ১১ জন আটক
- বিচারক দম্পতির বাসায় চুরির ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তার ১০, স্বর্ণালংকার উদ্ধার
- গাজীপুরে বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা
- সাতক্ষীরায় সাড়ে ৯ মাসে পানিতে ডুবে ২০ জনের মৃত্যু
- ফুলপুরে মহিলা পরিষদের নতুন কমিটি গঠন
- ফরিদপুরে কালী মন্দিরের তালা কেটে কষ্টিপাথরের মূর্তি ও স্বর্ণালঙ্কার চুরি
- পঞ্চগড় শিশু কিশোর টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে বিজয়ী গলেহা ফুটবল একাডেমি
-1.gif)








