আগামী নির্বাচনে পাবনা-৩ এলাকার গ্রহণযোগ্য ত্যাগী নেতাকে মনোনয়নের দাবি রাজা'র
শামীম হাসান মিলন, চাটমোহর : বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও পাবনা-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হাসানুল ইসলাম রাজা বলেছেন, এখন পর্যন্ত নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়নি। নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন দেয়া অনেক দেরী। তফসিল ঘোষণার পর দলীয় মনোনয়ন বোর্ড মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে থেকে দলীয় প্রার্থী চূড়ান্ত ঘোষণা করা হবে। আমি সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। দলীয় নীতি নির্ধারকগণ আমাদের চেয়ে অনেক জ্ঞানী প্রজ্ঞাবান দায়িত্বশীল। তারা মাঠ পর্যায়ে জরিপ করবেন। সাধারণ মানুষ কি চায় সেটি গুরুত্বের সাথে পর্যালোচনা করবেন৷ পাবনা-৩ আসনে অনেক ত্যাগী মনোনয়ন প্রত্যাশী নেতা আছেন। তাদের মধ্য থেকে সবচেয়ে গ্রহণযোগ্য নেতাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের কান্ডারী হিসেবে চূড়ান্ত করবেন এবং সেই হিসেবে পাবনা-৩ এলাকার প্রার্থীদেরকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন বলে বিশ্বাস করি।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে পাবনার ফরিদপুরে মোটরসাইকেল শোডাউন ও পথসভা শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।
এর আগে ঢাকা থেকে সড়কপথে সিরাজগঞ্জের বাড়াবাড়ি এলাকায় এসে পৌঁছান এই বিএনপি নেতা৷ এ সময় পাঁচ শতাধিক মোটরসাইকেল বহরে নিয়ে নেতাকর্মী সমর্থকরা তাকে গ্রহন করেন। সেখান থেকে মোটরসাইকেল শোডাউন নিয়ে ডেমরা, ফরিদপুর, ভেড়ামারা, ভাঙ্গুড়া, জারদিস মোড় ও চাটমোহরে মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং পথসভায় বক্তব্য দেন।
হাসানুল ইসলাম রাজা সাংবাদিকদের বলেন, পাবনা-৩ এলাকা আমার অস্তিত্ব, এই এলাকার মানুষ আমার অস্তিত্ব। তাদের এই অস্তিত্বের স্বার্থে আমি ৩০ দফা তুলে ধরেছি। যার মাধ্যমে সমাজের অসহায় অবহেলিত মেহনতি সুবিধা বঞ্ছিত মানুষের সকল সুবিধা ও উন্নয়নের চিত্র তুলে ধরা হয়েছে৷ আমি ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হিসেবে পাবনা-৩ এলাকার মানুষের জন্য কাজ করে যাচ্ছি। আগামীতেও তাদের পাশে থাকবো।
পাবনা-৩ আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটের উপজেলা চাটমোহরের শতকরা ৯০ জনেরও বেশি মানুষ আমার পক্ষে কথা বলছেন দাবি করে এই নেতা বলেন, কে মনোনয়ন পাবেন সেটি দলের নীতি নির্ধারকরা সিদ্ধান্ত নেবেন৷ সামনে এখনও অনেক সময়। এটা নিয়ে এখনই ভাবার কোনো প্রশ্ন আসে না।
বিভিন্ন পথসভায় রাজা বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও পাবনা-৩ এলাকায় কাঙ্খিত উন্নয়ন হয় নাই। কারণ ইতিপূর্বে যেসব এমপিরা ছিলেন তাদের অধিকাংশই বাইরের এমপি। পাবনা-৩ এর মাটি মানুষের সঙ্গে তাদের কোনো কমিটমেন্ট ছিলনা, বিধায় এই এলাকায় ন্যুনতম উন্নয়ন অগ্রগতি হয়নি। তাই আপনারা ঘরে ঘরে আওয়াজ তুলুন আমাদের স্বার্থে আমরা পাবনা-৩ এলাকা থেকে এই এলাকার নেতাকে এমপি হিসেবে দেখতে চাই। আমরা বহিরাগত কাউকে এমপি হিসেবে মানবো না।
রাজা বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যেমন একশ্রেণীর মানুষ দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে নিজেদের ব্যক্তি স্বার্থে পাকিস্তানীদের সাথে হাত মিলিয়েছিল। ঠিক তেমনি ২০২৫ সালে এসে আমি পাবনা-৩ আসনে আরেক মুক্তিযুদ্ধের সম্সুখীন হয়েছি। যেখানে পাবনা-৩ এলাকার অসংখ্য নেতাকর্মী তাদের কমিটমেন্ট থেকে সরে গিয়ে এই এলাকার মানুষের কথা না ভেবে তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার চিন্তা করছে। তাই যেহেতু আমি এই এলাকার সন্তান। তাই এখানকার মানুষের কল্যানের স্বার্থে আমি আমৃত্যু কাজ করে যাবো ইনশাআল্লাহ।
শোডাউন ও পথসভায় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, চাটমোহর পৌর বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক জহুরুল ইসলাম মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল করিম, বিএনপি নেতা আব্দুল কুদ্দুস মোল্লা, মথুরাপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি রেজাউল করিম বাবু, ফৈলজানা ইউনিয়ন বিএনপি নেতা সাইফুল ইসলাম মাস্টার, বিএনপি নেতা মোবারক হোসেন, যুবদল নেতা আলামিন তালুকদার৷ ডিবিগ্রাম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম সহ অনেকে।
(এসএইচ/এসপি/জুলাই ১১, ২০২৫)
পাঠকের মতামত:
- কুমিল্লার সিঙ্গারবিলে মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকবাহিনীর ১৩ জন সৈন্য নিহত হয়
- মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলো ৩০০ অসহায় ও দুস্থ রোগী
- জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফরিদপুরে ছাত্রদলের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
- শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে নগরকান্দায় বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল
- নারায়ণগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালন
- মব সৃষ্টি করে বসতবাড়ির উঠান কেটে চলাচলের রাস্তা নির্মাণ
- ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- মুন্সীগঞ্জের মহাসড়কে নারীর ছিন্নভিন্ন মরদেহ, পদ্মা নদীতে যুবকের গলিত লাশ
- রক্তদান ও আলোচনা সভার মধ্য দিয়ে ঈশ্বরদীতে জিয়াউর রহমানকে স্মরণ
- জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান জানালেন বিএনপি নেতা জাকারিয়া পিন্টু
- সালথায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
- গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা
- ৮ বছরের শিশুকে বলৎকারের অভিযোগ, কিশোর গ্রেপ্তার
- সাতক্ষীরায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
- জীবন তো বহমান স্রোত
- প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ৪ জুন
- ঈশ্বরদীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- সংখ্যালঘু অধিকার ও ঐক্যের বার্তা নিয়ে বগুড়ায় ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- সামাজিক প্রতিহিংসার শিকার এক অসহায় নারীর ঘর ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা
- পদ্মার স্রোতে ভেসে গেল ঈদের আনন্দ, ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার
- আমেরিকা এটিকে ‘জোকস’ হিসাবে নিলে ভালো!
- ঈশ্বরদীর কালিকাপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- যৌতুকের টাকার দাবিতে স্ত্রীর মাথার চুল কেটে ন্যাড়া, স্বামী-ননদ গ্রেপ্তার
- কুড়িগ্রাম কারাগারে বন্দীদের বর্ণিল ঈদ উৎসব: খাবারে রাজকীয় মেন্যু
- শ্যামনগরে ঝড়ে গাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু
- কেন্দুয়া হানাদার মুক্ত হয়েছিল আজ
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
- মধুখালীতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা
- মোহররম
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বোদা টুস্টার
- কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার ওপর ছাত্রদলের হামলা
- শরীয়তপুরে জমিজমার দ্বন্দে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা
- সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ
- ছেংগারচর বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চারটি দোকান, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন
- ছেলের মাদককাণ্ড নিয়ে অবশেষে মুখ খুলছেন শাহরুখ খান
- মব সৃষ্টি করে বসতবাড়ির উঠান কেটে চলাচলের রাস্তা নির্মাণ
- রাজারহাটে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
- বেলকুচি উপজেলা যুবলীগের কক্ষে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও শেখ মনির সাথে একই সারিতে পৌর মেয়র রেজার ছবি, সমালোচনার ঝড়
- চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ তালিকাভুক্ত ৫ কিশোর গ্যাং সদস্য আটক
- আট বছর আগে একদিন
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
-1.gif)








