‘নিজেদের মধ্যে কোন দলাদলি বা গ্রুপিং করা যাবে না’
সালথা (ফরিদপুর) প্রতিনিধি : বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, দেশে অন্তবর্তীকালীন সরকার রয়েছে, তারা সুন্দর একটি ভোটের ব্যবস্থা করছে। ইতিমধ্যে সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচনের রুপরেখা দিয়েছেন। তাই আমাদের দলের সকলকে ঐক্যবদ্ব হয়ে জনগনের পক্ষে কাজ করতে হবে। নিজেদের মধ্যে গন্ডগোল না করে জনগনের পক্ষে কাজ করেন। বিএনপির কোন নেতা বা কর্মী অন্যায় কাজের সাথে জড়িত থাকলে, তাকে কোন ছাড় দেওয়া হবে না। কোন অনৈতিক কাজ করলে তার দায়ভার তার নিজেকেই বহন করতে হবে। দল এর কোন দায়ভার নিবে না। অন্যায়কে আমার বাবা মরহুম কেএম ওবায়দুর প্রশ্রয় দেননি, আমিও কখনও প্রশ্রয় দেইনি, আমাদের নেতা তারেক রহমানও প্রশ্রয় দেন না। আমাদের দল বিএনপিও কখনও প্রশ্রয় দেয়নি ভবিষ্যতেও দিবে না। এতএব সকলে সাবধান হয়ে যান।
শুক্রবার (১১ জুলাই) বিকালে (ফরিদপুর-২) নিজ নির্বাচনী এলাকা সালথা উপজেলা সদরের সাহাপাড়া এলাকায় বিএনপি কর্মী সমীর সাহার মায়ের মৃত্যুতে, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সালথায় উন্নয়ন দরকার, সালথায় ভালো কলেজ নাই, ভালো কোন চিকিৎসা ব্যবস্থা নাই। কোন শিল্প প্রতিষ্ঠান নাই, এসব করতে হবে। দেশের উন্নয়ন করতে হবে। মানুষের উন্নয়নে কাজ করতে হবে। নিজেদের মধ্যে কোন দলাদলী বা গ্রুপিং করা যাবে না। এসব দলাদলি করলে যে দল দেশ থেকে পালিয়ে গেছে তারা লাভবান হবে। আমাদের কোন লাভ হবে না। তাই সকলের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কোন বিকল্প নাই।
এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান, বিএনপির সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ খন্দকার খায়রুল বাসার আজাদ, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক তৈয়বুর রহমান মাসুদ, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আবুল বাসার মাষ্টার সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
(এএনএইচ/এএস/জুলাই ১২, ২০২৫)
পাঠকের মতামত:
- ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে বিআরটিএর পৌনে ৩ কোটি টাকার চেক বিতরণ
- তালায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
- রাজৈরে পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু
- মহম্মদপুরে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু
- চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল
- দু’মুঠো খাবারের অনিশ্চয়তায় স্কুল ছাড়ার পর কেয়া-আয়শার পাশে সিনিয়র সাংবাদিক নিজাম নকিব
- ঈশ্বরদীতে শনপাপড়ির ডালায় গাঁজা, যুবক গ্রেপ্তার
- নারী উদ্যোক্তা ও কৃষি খাতের প্রসারে আইএফসি থেকে ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন সুবিধা পেলো ব্র্যাক ব্যাংক
- মহম্মদপুরে ওয়ালটন শোরুমের আড়ালে অনুমোদনহীন আইসক্রিম কারখানা, ৩০ হাজার টাকা জরিমানা
- কাশিয়ানীতে ১ হাজার ৫শ’ মিটার চায়না দুয়ারী জাল ধ্বংস
- বাগেরহাটে আইএমইআই পরিবর্তন করা ৫৯টি মোবাইলফোন উদ্ধার, প্রেপ্তার ৪
- স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে
- অনৈতিক সম্পর্কের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, হত্যাকারীর দায় স্বীকার
- লৌহজংয়ে অবৈধ বালু ভরাট বন্ধে মোবাইল কোর্ট, ৩ কিলোমিটার পাইপ ধ্বংস
- কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করল বাংলালিংক
- ‘রাজারহাটের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ’
- ২৪ কোটি টাকার প্রকল্পে এখনো মিলছে না সুফল, যন্ত্রপাতি নষ্ট হওয়ার আশঙ্কা
- ব্যাটারিচালিত গাড়ি বন্ধেই ফিরবে শৃঙ্খলা
- সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধাক্কায় গুড় ব্যবসায়ীর মৃত্যু
- নড়াইলে শিক্ষকের মারধরে হাসপাতালে ৭ম শ্রেণীর ছাত্র, তদন্ত কার্যক্রম শুরু
- সংসদ অধিবেশন : ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
- ‘পুরুষতন্ত্রের সমালোচনা মানেই পুরুষবিদ্বেষ নয়’
- ‘বাংলাদেশ অত্যন্ত সংবেদনশীল সময় পার করছে’
- বুধবার হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
- দুবাইয়ে নারী এশিয়া কাপে সেমিফাইনালের লক্ষ্য বাংলাদেশের
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- সিরাজগঞ্জে একই জমি চারজনের কাছে বিক্রি
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- মালদ্বীপে বিএনপির সভাপতি খলিলুর রহমানের জম্মদিন উপলক্ষে আলোচনা সভা
- শরীয়তপুরে দুইটিতে নৌকা ও পাঁচটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
- কুমিল্লায় নৌকার প্রচারণায় সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
- স্পেনসহ ৩ দেশ পেল বাংলাদেশের আম্রপালির স্বাদ
- পনেরই আগস্টের ধারাবাহিকতাই ৩ নভেম্বর
- বাগেরহাটে আইএমইআই পরিবর্তন করা ৫৯টি মোবাইলফোন উদ্ধার, প্রেপ্তার ৪
- অনৈতিক সম্পর্কের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, হত্যাকারীর দায় স্বীকার
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
-1.gif)








