রাজবাড়ীতে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই সাত গ্রামের মানুষের ভরসা
একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ক্যানেল ঘাট এলাকায় একটি বাঁশের সাঁকোই হয়ে উঠেছে সাত গ্রামের মানুষের একমাত্র চলাচলের পথ। প্রায় ১৫০ ফুট দৈর্ঘ্যের এই নড়বড়ে সাঁকো দিয়ে প্রতিদিন স্কুলগামী শিশু, গর্ভবতী নারী, বৃদ্ধসহ প্রায় দুই হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন।
সরেজমিনে দেখা যায়, সাঁকোটির অনেক বাঁশ পচে গেছে, কোথাও কোথাও খুঁটি দেবে গেছে, হেঁটে চলার সময় কাঁপে পুরো সাঁকো। বর্ষায় বৃষ্টির দিনে বাঁশ পিচ্ছিল হয়ে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়। ইতোমধ্যে অনেকেই পড়ে গিয়ে আহত হয়েছেন বলেও জানালেন স্থানীয়রা।
দৌলতদিয়া ইউনিয়নের ১ নম্বর বেপারী পাড়া, সাহাজদ্দিন বেপারী পাড়া, লালু মণ্ডল পাড়া, নতুন পাড়া, ইদ্রিস পাড়া, নাসির সরদার পাড়া ও দেবগ্রাম ইউনিয়নের মুন্সীবাজারসহ সাতটি গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষ প্রতিদিন পার হন এই বাঁশের সাঁকো দিয়েই। কৃষকরা কৃষিপণ্য বহনে সমস্যায় পড়ছেন, শ্রমজীবী মানুষ পড়ছেন চরম ভোগান্তিতে।
ইদ্রিস পাড়া গ্রামের কৃষক সহিদ শেখ বলেন, আমাদের দীর্ঘদিনের দাবি এখানে একটি পাকাবাঁধা সেতু নির্মাণ। বারবার দাবি জানালেও কার্যকর কোনো উদ্যোগ নেই। ভারী মালামাল নিয়ে চলাচল অসম্ভব। আমরা প্রতিদিন আতঙ্ক নিয়ে যাতায়াত করি।
স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ এই বাঁশের সাঁকো তাদের দুঃসহ জীবনের অংশ হয়ে গেছে। এবার তারা চান—একটি স্থায়ী সেতু—যা হবে নিরাপদ, টেকসই এবং সহস্রাধিক মানুষের জীবন রক্ষার ভরসা।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ফয়সাল জাহাঙ্গীর স্বপ্নীল বলেন, “খুব শিগগিরই আমরা সরজমিনে সাইটটি পরিদর্শন করব। ব্রিজ নির্মাণের প্রস্তাবনা ঢাকায় পাঠানো হবে। অনুমোদন পেলে দ্রুত নির্মাণে পদক্ষেপ নেওয়া হবে।”
(একে/এসপি/জুলাই ১৭, ২০২৫)
পাঠকের মতামত:
- ফুলপুরে আ.লীগ ও অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মী গ্রেফতার
- গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২
- শ্যামনগরে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, গ্রেফতার ২
- সুনামধন্য গরিবের ডাক্তার সামির হোসেন মিশু গ্রেপ্তার
- মৌলভীবাজারে পৌরকর ২০ গুণ বৃদ্ধি!
- টুঙ্গিপাড়ায় রাস্তা নির্মাণে বাধা, অবরুদ্ধ ২০ পরিবার
- ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সালথায় অবহিতকরণ সভা
- আমার বটবৃক্ষ
- নড়াইলে এনসিপির বিক্ষোভ মিছিল সমাবেশ
- প্রাথমিক শিক্ষার বিবর্তন ও এসডিজি ৪ অর্জন
- হরমুজ প্রণালী নিয়ে মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান
- সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল
- ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, ওসি প্রত্যাহার
- গোপালগঞ্জে নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল সমাবেশ
- ইতিহাস গড়ে গিনেস বুকে রোনালদো
- ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী
- ‘বিচার করুন, না হলে যাওয়ার পথ খুঁজুন’
- আবার একসঙ্গে তিন কিংবদন্তি
- সালমান শাহর লাশ তোলার আদেশ বাতিল চেয়ে আবেদন
- বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন ট্রাম্প
- সোনার দাম ভরিতে কমলো ৫৪৮২ টাকা
- ‘জাপানের অভিজ্ঞতা নিয়ে প্রাথমিক শিক্ষায় বড় সংস্কার আনা হবে’
- ‘২০২৭ সালের এসএসসি জানুয়ারিতে’
- ‘বিচার নিশ্চিত না করলে সরকার ৫ বছর টিকতে পারবে না’
- কুমিল্লার বিবিরবাজারে মুক্তিযোদ্ধাদের আক্রমণে ২১ জন পাকসেনা নিহত হয়
- মহেশখালীর রাজনীতিবিদ ও উদ্যোক্তা মুহিবুল্লাহর দাফন সম্পন্ন
- প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সুযোগ প্রদানের দাবি
- ‘আমরা সম্মিলিতভাবে মানুষের ভেতরের সুন্দর মনটা গড়ে তোলার চেষ্টা করছি’
- শ্রীমঙ্গলে যুবলীগ নেতার বিরুদ্ধে গ্রাম্য সালিশে দিনমজুর বৃদ্ধকে মারধরের অভিযোগ
- তারুণ্যের ঈদ ভাবনা
- ‘ফেনীর বন্যা সমাধানে সেনাবাহিনীর মাধ্যমে নদীর বেড়িবাঁধ নির্মাণ হবে’
- প্রেমের টানা কুষ্টিয়ায় চীনা যুবক, বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ
- শরীয়তপুরের দুই রুটে ফেরি চলাচল বন্ধ
- মাদারীপুরে বিষ প্রয়োগে ১৫ লাখ টাকার মাছ নিধন
- উত্তম ও অধম
- প্রতিষ্ঠাবার্ষিকী ও পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নীলফামারী জেলা আ.লীগের বর্ণিল আয়োজন
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- মরা নদের গল্প
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
২৪ জুন ২০২৬
- ফুলপুরে আ.লীগ ও অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মী গ্রেফতার
- গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২
- শ্যামনগরে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, গ্রেফতার ২
- সুনামধন্য গরিবের ডাক্তার সামির হোসেন মিশু গ্রেপ্তার
- টুঙ্গিপাড়ায় রাস্তা নির্মাণে বাধা, অবরুদ্ধ ২০ পরিবার
- ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সালথায় অবহিতকরণ সভা
- নড়াইলে এনসিপির বিক্ষোভ মিছিল সমাবেশ
- সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল
- ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, ওসি প্রত্যাহার
- গোপালগঞ্জে নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল সমাবেশ
-1.gif)







