জেলা যুবদল নেতার হাতে পৌর যুবদল নেতা আক্রান্ত
আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : যুবদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে আলাদাভাবে নেতাকর্মীদের নিয়ে অংশগ্রহণ করায় নিজ দলের নেতাদের বিরুদ্ধে হামলার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে। হামলায় চারজন আহত হয়েছেন।
আহতরা হলেন, জেলার মেহেন্দিগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ পোদ্দার, যুবদল কর্মী আকের ফরাজী, নান্নু বেপারী ও সহিদ দেওয়ান। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আহত আমজাদ পোদ্দার জানান, তিনি বরিশাল-৪ আসনের সাবেক সংসদ সদস্য মেজবাহউদ্দিন ফরহাদের অনুসারী। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় যুবদলের ঘোষিত কর্মসূচি অনুযায়ী বরিশাল মহানগর ও জেলা যুবদলের আয়োজনে নগরীর অশ্বিনী কুমার টাউন হলে আয়োজিত প্রতিবাদ সভায় তারা অংশগ্রহণ করেন।
তিনি আরও জানান, সভায় আলাদাভাবে নেতাকর্মীদের নিয়ে অংশগ্রহণ করায় বরিশাল জেলা উত্তর যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলুর নেতৃত্বে মেহেন্দীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক নাঈম উদ্দিন তুহিন, সদস্য সচিব মাজারুল ইসলাম পারভেজ, যুবদলের সদস্য মনির হোসেন, ফয়সাল, বাকের, ফরিদ, রিয়াজ, ইলিয়াস পাঠানসহ ৩০/৪০ জনে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় এলোপাথারি মারধরে তিনিসহ চারজন আহত হয়েছেন।
আহত আকের ফরাজী বলেন, দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করতে আমরা মেহেন্দিগঞ্জ থেকে আমজাদ পোদ্দারের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী আলাদাভাবে এসেছি। এ কারণে আমাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে। তিনি আরও বলেন, হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
হামলার অভিযোগ পুরোপুরি অস্বীকার করে বরিশাল জেলা উত্তর যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু বলেন, এ ধরনের হামলা ও মারধরের কোন ঘটনা আমার জানা নেই।
মেহেন্দীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক নাঈম উদ্দিন তুহিন বলেন, হামলার খবর পেয়েছি, তবে কে বা কারা এ হামলা চালিয়েছে তা আমার জানা নেই।
(টিবি/এসপি/জুলাই ১৭, ২০২৫)
পাঠকের মতামত:
- নবাগত ইউএনও’র সঙ্গে নগরকান্দার সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা
- ব্যাংক খাত সংস্কারে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
- ২০২৬ বিশ্বকাপকেই সবচেয়ে সফল বললেন ফিফা সভাপতি
- চিকিৎসা কষ্টে থাকা কাঙালিনী সুফিয়ার দায়িত্ব নিলো বসুন্ধরা ফাউন্ডেশন
- ভালুকায় একটানা বিয়াল্লিশ ঘন্টা যুদ্ধে পাকবাহিনীর ১২৫ জন সেনা নিহত হয়
- সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি
- সাতক্ষীরাবাসীকে ‘ধর্মান্ধ’ বলায় ডিসির বিরুদ্ধে মানববন্ধন
- প্রতিকার চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ সাতক্ষীরার আমজাদ হোসেনের
- ফরিদপুরে ‘এসকাফ’ সিরাপসহ নারী গ্রেফতার, মামলা দায়ের
- এখতিয়ার বহির্ভূত বিচারে বিবাহ বিচ্ছেদের রায়!
- ঈশ্বরদীতে ৭৬ বোতল কোডিন সিরাপসহ নারী গ্রেফতার
- দিনাজপুর সীমান্তে ভারত থেকে চারজনের অনুপ্রবেশ, জিজ্ঞাসাবাদ করছে বিজিবি
- ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি
- দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান
- প্রবাসীদের সংগঠন ‘নয় বাড়ীয়া ফোরাম’র নতুন কমিটি ঘোষণা
- ফুলপুরে আ.লীগ ও অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মী গ্রেফতার
- গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২
- শ্যামনগরে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, গ্রেফতার ২
- সুনামধন্য গরিবের ডাক্তার সামির হোসেন মিশু গ্রেপ্তার
- মৌলভীবাজারে পৌরকর ২০ গুণ বৃদ্ধি!
- টুঙ্গিপাড়ায় রাস্তা নির্মাণে বাধা, অবরুদ্ধ ২০ পরিবার
- ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সালথায় অবহিতকরণ সভা
- আমার বটবৃক্ষ
- নড়াইলে এনসিপির বিক্ষোভ মিছিল সমাবেশ
- প্রাথমিক শিক্ষার বিবর্তন ও এসডিজি ৪ অর্জন
- তারুণ্যের ঈদ ভাবনা
- প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সুযোগ প্রদানের দাবি
- শ্রীমঙ্গলে যুবলীগ নেতার বিরুদ্ধে গ্রাম্য সালিশে দিনমজুর বৃদ্ধকে মারধরের অভিযোগ
- প্রেমের টানা কুষ্টিয়ায় চীনা যুবক, বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ
- ‘ফেনীর বন্যা সমাধানে সেনাবাহিনীর মাধ্যমে নদীর বেড়িবাঁধ নির্মাণ হবে’
- প্রতিষ্ঠাবার্ষিকী ও পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নীলফামারী জেলা আ.লীগের বর্ণিল আয়োজন
- শরীয়তপুরের দুই রুটে ফেরি চলাচল বন্ধ
- মাদারীপুরে বিষ প্রয়োগে ১৫ লাখ টাকার মাছ নিধন
- উত্তম ও অধম
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- মরা নদের গল্প
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- এক কিশোর মুক্তিযোদ্ধার বীরত্ব গাথা
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
২৫ জুন ২০২৬
- নবাগত ইউএনও’র সঙ্গে নগরকান্দার সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা
- চিকিৎসা কষ্টে থাকা কাঙালিনী সুফিয়ার দায়িত্ব নিলো বসুন্ধরা ফাউন্ডেশন
-1.gif)







