হামলাকারীরা ডাকাত দলের সদস্য
মির্জা ফখরুলের ভাইয়ের ওপর হামলা ছিলো পূর্বপরিকল্পিত
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির মহাসচীব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোটভাই মির্জা ফয়সল আমিনের ওপর হামলাটি ছিলো পূর্ব পরিকল্পিত।
গত ১২ জুলাই বালিয়াডাঙ্গী উপজেলার সমিরউদ্দিন স্মৃতি কলেজ মাঠে উপজেলা বিএনপির সম্মেলন শেষে হামলা ও গাড়ি ভাঙচুড়ের এ ঘটনা ঘটে। হামলাকারীরা প্রত্যেকেই চিহ্নিত ডাকাত দলের সদস্য বলে জানাযায়।
এ ঘটনার এক সপ্তাহ পরেই হামলাকারীদের প্রধান লাল চাঁন ওরফে নবাব (৩০) কে উপজেলার রুপগঞ্জ এলাকায় রাস্তায় ডাকাতিকালে দেশীয় ধারালো অস্ত্রসহ আটক করে এবং ৯৯৯ এ কল করে তাকে পুলিশে সোপর্দ করে স্থানীয় লোকজন। লাল চাঁন বালিয়াডাঙ্গী উপজেলার আলমগীর হোসেনের ছেলে। এ ব্যাপারে বালিয়াডাঙ্গী উপজেলার সর্বমঙ্গলা গ্রামের রব্বানী আলীর ছেলে ভুক্তভোগী রনি হোসেন (২৪) বাদী হয়ে বালিয়াডাঙ্গী থানায় একটি মামলা দায়ের করেন।
ভুক্তভোগী রনি হোসেন ও প্রত্যক্ষদর্শীদের কাছে জানাযায়, লাল চাঁন ওরফে নবাব এলাকায় একটি ত্রাসের পরিবেশ সৃষ্টি করে রেখেছিলো। ভয়ে কেউ কথা বলতে পারতোনা তার বিরুদ্ধে। সে হর হামেশাই এ ধরনের লুটতরাজ, চাঁদাবাজি ও ডাকাতির মত ঘটনা ঘটিয়ে আসছিলো। আর বিগত সরকারের নেতারা ছাড়াও তাকে শেল্টার দিয়ে আসছিলো উপজেলা বিএনপির সৈয়দ আলম ও মাহবুবুর রহমান। তাই অপরাধ করার পরও সে আইনের হাত থেকে বেঁচে যেতো।
নাম প্রকাশে অনিচ্ছুক বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির নেতাকর্মীরা জানান, এ উপজেলাটিতে পলাতক ফ্যাসিস্ট সরকারের শাসনামলে বিএনপির সব নেতা কর্মীদের ওপর যথেষ্ট অত্যাচার নিপিড়ণ চালানো হয়। তাদের দোসররা এখনো চায়না এখানে বিএনপির একটি সুসজ্জিত কমিটি হোক । তাই এ ধরনের হামলার মত ঘটনা তারা ঘটিয়েছে। সঠিক বিচার না হলে এর পুনরাবৃত্তি তারা করতেই থাকবে।
হামলার বিষয়ে পরবর্তীতে গত ১৩ জুলাই সংবাদ সম্মেলন করে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক পয়গাম আলী লিখিত বক্তব্যে জানান, নির্বাচনী ফলাফল ঘোষণার আগেই অ্যাড. সৈয়দ আলম ও ড. মাহবুবর রহমানের নেতৃত্বে তাদের সমর্থকরা গণনা কক্ষে প্রবেশ করে ব্যালট বক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং নেতাদের জোর করে ফলাফল ঘোষণায় বাধ্য করতে চায়। এই সময় নেত্রীবৃন্দকে প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়। পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গণনাকক্ষে উপস্থিত মির্জা ফয়সল আমীন পরিস্থিতি বিবেচনায় কৌশলে নেতৃবৃন্দকে উদ্ধার করেন।”
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, এ ব্যপারে ডাকাতির সময় ধৃত লাল চাঁন ওরফে নবাব (৩০) কে ডাকাতির মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং তার সহযোগীদের ধরতে আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে। তবে তাদের বিষয়ে বা মির্জা ফয়সলের ওপর হামলার ঘটনায় বিএনপির পক্ষ থেকে এখনো কোন মামলা হয়নি।
(এফআর/এসপি/জুলাই ২১, ২০২৫)
পাঠকের মতামত:
- ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল
- পটুয়াখালীতে বজ্রপাতে একদিনে ৪ জনের মৃত্যু
- ‘মুক্তিবাহিনী চট্টগ্রামের রামগড়ে শক্ত প্রতিরোধ ব্যুহ গড়ে তোলে’
- ভুয়া ফুয়েল কার্ডে তেল নিতে গিয়ে দুই যুবকের অর্থদণ্ড
- সাতক্ষীরায় কেমিক্যাল মিশিয়ে পাকানো ৯ হাজার কেজি আম জব্দ
- সুবর্ণচরে ভূমি দখলবাজ বিএনপি নেতা কামাল মেম্বারের বিরুদ্ধে মানববন্ধন
- সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার
- স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ
- সোনাতলায় বিএসটিআই’র অভিযানে অদিতী দই ভান্ডারকে ২৫ হাজার টাকা জরিমানা
- ঈশ্বরদীতে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন
- শ্যামনগরে মাছের প্রজেক্ট থেকে রান্না করা হরিণের মাংস উদ্ধার
- চাটমোহরে খাস জলাশয়ে মাছ ছাড়া নিয়ে দুইপক্ষের সংঘর্ষ, আহত ১০
- টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, গর্ভবতী নারীসহ আহত ১০
- নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রী নিহত, ট্রলি জব্দ
- ‘সাতক্ষীরার গাবুরা থেকে ইলিশপুর পর্যন্ত লিগ্যাল এইড থাকবে অসহায়ের শেষ ঠিকানা’
- হারানো ৪৭ মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হস্তান্তর
- টুঙ্গিপাড়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে, আহত ১৫
- সড়কের কাজ চলাকালে বজ্রপাতে কিশোর শ্রমিকের মৃত্যু
- ২৮ বছরে রাশিয়ার ৯০ শতাংশ ঋণ পরিশোধ করতে হবে
- গোপালগঞ্জে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২ প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- মাছ ধরতে নদীতে নেমে বজ্রপাতে যুবকের মৃত্যু
- রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র চালু হচ্ছে
- মহম্মদপুরে ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক
- আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী, স্মৃতিচারণে গৌরবময় ৭৫ বছর
- কাশির ধরনে বুঝে নিন ডেল্টা না ওমিক্রনে আক্রান্ত
- প্রকৃত অপরাধীদের বিচার সত্যিই হবে তো?
- দেশব্যাপী সন্ত্রাস ও ধর্ষণের প্রতিবাদে শরীয়তপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ
- নরসিংদীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- তজুমদ্দিনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- বাধাহীন প্রত্যাশা
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
-1.gif)








