বদলির কারবারে চট্টগ্রাম ভূমি অফিসে তৌহিদের রাজত্ব!
স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখার ছত্রচ্ছায়ায় এক ‘অভিনব প্রভাবশালী’ অফিস সহায়ক বারবার নিজের সুবিধামতো বদলি নিচ্ছেন বিভিন্ন উপজেলায়। গত তিন বছরে ছয়বার বদলি হওয়া এই কর্মচারী বর্তমানে কর্ণফুলী উপজেলা ভূমি অফিসে কর্মরত। তার নাম মো. তৌহিদুল আলম।
অভিযোগ রয়েছে, তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টরদের ‘ম্যানেজ’ করে নিজ পছন্দসই জায়গায় বদলি নিচ্ছেন। বিশেষ করে যেখানে দুর্নীতির সুযোগ ও অর্থনৈতিক সুবিধা বেশি—সেই অফিসেই পদায়নের প্রবণতা স্পষ্ট।
বিভিন্ন দপ্তরের আদেশ পর্যালোচনায় দেখা গেছে, ২০২২ সালের ১৫ সেপ্টেম্বর লোহাগাড়া উপজেলা ভূমি অফিস থেকে তৌহিদুল আলমকে বদলি করা হয় সন্দ্বীপ উপজেলার মাইটভাঙ্গা ইউনিয়ন ভূমি অফিসে। সেখান থেকে ৭ ডিসেম্বর বদলি হন বোয়ালখালী উপজেলার সরোয়াতলী ইউনিয়নে।
২০২৩ সালের ১৪ মে বোয়ালখালী থেকে তাকে পটিয়া উপজেলা ভূমি অফিসে বদলি করা হয়। এরপর ২০২৪ সালের ২০ আগস্ট বদলি হন মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নে। সর্বশেষ ২০২৫ সালের ২১ মে বদলি হয়ে তিনি কর্ণফুলী উপজেলা ভূমি অফিসে যোগ দেন।
তিন বছরে ছয়বার বদলির ঘটনাকে অস্বাভাবিক মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের অভিযোগ—এই অফিস সহায়ক নিজের সুবিধামতো পোস্টিং নিচ্ছেন প্রশাসনিক প্রভাব খাটিয়ে।
অনুসন্ধানে জানা গেছে, পটিয়া উপজেলা ভূমি অফিসে কর্মরত থাকাকালে সেবাগ্রহীতাদের জিম্মি করে টাকা আদায়, প্রকাশ্য ঘুষ গ্রহণ, গোপন বালাম বই অনুমতি ছাড়া বের করে খতিয়ান সরবরাহসহ নানা অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন তিনি। অভিযোগ রয়েছে, অফিসের অন্যান্য কর্মচারীদের তিনি রাজনৈতিক শক্তির ভয় দেখিয়ে দমন করতেন।
স্থানীয় সূত্র জানায়, বিগত সরকারের সময় তৌহিদুল নিজেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের ঘনিষ্ঠ হিসেবে পরিচয় দিয়ে আধিপত্য চালাতেন। নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে নৌকার পক্ষে পথসভা—সবখানে সরকারি কর্মচারী হয়েও ছিলেন সরব। তার রাজনৈতিক তৎপরতার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে এখনো রয়েছে।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বহু প্রভাবশালী মন্ত্রী দেশ ছেড়ে পালালেও তৌহিদুল আলম বহাল তবিয়তে আছেন। বরং বর্তমান শাসনব্যবস্থার পরিবর্তন সত্ত্বেও তার প্রতাপ যেন অটুট। প্রশ্ন দেখা দিয়েছে—জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখায় এখনো তার খুঁটির জোর কোথায়?
চট্টগ্রামের একটি উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি), নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, “প্রায়ই দেখা যায় রেভিনিউ ডেপুটি কালেক্টরের অফিস থেকে হঠাৎ কোনো অফিস সহায়কের বদলির আদেশ আসে—তাও একাধিকবার। আমরা কারণ জানতে চাইলেও সুনির্দিষ্ট ব্যাখ্যা দেওয়া হয় না।”
এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। একজন অফিস সহায়কের বারবার পছন্দের স্থানে বদলির রহস্য উদঘাটন ও ঘুষ-দুর্নীতির অভিযোগ তদন্তে দুর্নীতি দমন কমিশনের হস্তক্ষেপ এখন সময়ের দাবি।
এ বিষয়ে জানতে চাইলে অফিস সহায়ক মো. তৌহিদুল আলম বলেন, 'কতৃপক্ষ আমাকে বদলি করলে আমি কি করব। আমি তো তদবির করে বদলি করেছি এ রকম কোন প্রমাণ নেই।'
জানতে চাইলে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব শাখার রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) পান্না আক্তার বলেন, 'যে কোন বদলি করার পেছনে কয়েকটি কারণ থাকে। কোন না কোন অভিযোগ পেলে আমরা বদলি করে থাকি। সম্ভবত তার বিরুদ্ধে এমন কোনো অভিযোগ ছিলো তাই বদলি করা হয়েছে। আর আমার স্বাক্ষরিত আদেশে বদলি হলেও সেটা জেলা প্রশাসক স্যারের নির্দেশে হয়ে থাকে। স্যার যখন অনুমোদন করেন, তখন আমি স্বাক্ষর করি।'
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাদি উর রহিম জাদিদ বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। কেউ অভিযোগও করেনি। তবে আমি বিষয়টি খোঁজ নিচ্ছি। তারপর যদি কিছু ব্যবস্থা নেওয়ার থাকে নেওয়া হবে।'
(জেজে/এএস/জুলাই ২৭, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘শ্রমিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হলেই মানবিক বাংলাদেশ সম্ভব’
- সোনার দামে সকালে পতন সন্ধ্যায় উত্থান
- ‘পাকিস্তানি বাহিনীর অত্যাচারের থেকে বাঁচার জন্যে লাখ লাখ বাঙালি ভারতে আশ্রয় নেয়’
- ‘আমরা পাবনাকে একটি দুর্নীতিমুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবো’
- ফরিদপুরে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
- অক্সিজেন সিলিন্ডার মাথায় পড়ে প্রাণ গেলো রোগীর
- সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু
- ব্রহ্মপুত্রের ভাঙনে আতঙ্কে জনপদ, স্কুল বাঁচাতে মানববন্ধনে শিশুদের কান্না
- সাতক্ষীরায় ভ্যান চুরির সময় দুই যুবক আটক, পুলিশে সোপর্দ
- বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে
- গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি
- কাপাসিয়ায় খাল পুনঃখনন উদ্বোধন
- গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে টার্নিটিন সফটওয়ার ব্যবহার
- পঙ্গু স্বামী ও ৩ বছরের কন্যাকে রেখে প্রেমিকের সঙ্গে পালালো স্ত্রী
- সমালোচনার জবাবে মুখ খুললেন ড. জীবন দেবনাথ
- ফরিদপুরে নিখোঁজের ছয়দিন পর শিশু কবিতার লাশ উদ্ধার
- কাপ্তাইয়ে ‘পার্টনার’ ফিল্ড কংগ্রেসের উদ্বোধন
- গোপালগঞ্জে চর সরসপুর ও আন্ধারকোটা বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন
- কাপ্তাই উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চিৎমরম ও কারিগর পাড়া প্রাথমিক বিদ্যালয়
- ধামরাইয়ে মাধব মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে লীলা কীর্তন, জমে উঠেছে মেলা
- চিৎমরমে বুদ্ধ পূর্ণিমায় উৎসবের আমেজ বোধিবৃক্ষে জল ঢেলে মৈত্রী প্রার্থনা
- শ্রমিকবান্ধব বঙ্গবন্ধু ও আজকের বাংলাদেশ: অধিকার ও মর্যাদার পথরেখা
- সোনাতলায় ৩ দিনব্যাপী ফলিত পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- সাবেক মন্ত্রী মোশাররফের ২৭ কোটি টাকার এফডিআরসহ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
- ফুলপুরে নাতির হাতে দাদি খুন
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- বাধাহীন প্রত্যাশা
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
-1.gif)








