E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

জাফলংয়ে পাথর বোঝাই ৫০ নৌকা জব্দ

২০২৫ জুলাই ২৮ ১৩:৫০:০৪
জাফলংয়ে পাথর বোঝাই ৫০ নৌকা জব্দ

স্টাফ রিপোর্টার : সিলেটের জাফলংয়ে মোবাইল কোর্ট অভিযানে ২৭ জুলাই রবিবার পাথর বোঝাই ৫০টি নৌকা এবং বালুসহ পাঁচটি ট্রাক জব্দ করা হয়েছে।

এছাড়া, সুনামগঞ্জের তাহিরপুরে গত ২৪ জুলাই মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধভাবে উত্তোলন করা পাঁচ হাজার ২ শত ৫০ ঘনফুটের বেশি পাথর জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য দুই লাখ ৬২ হাজার ৫১০ টাকা।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আজ ২৮ জুলাই সোমবার তথ্য অধিদপ্তরের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানা গেছে।

তথ্য বিবরণীতে বলা হয়, প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং সরকারের রাজস্ব নিশ্চিত করতে অবৈধ খনিজ সম্পদ আহরণ ও পরিবহনের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

(ওএস/এএস/জুলাই ২৮, ২০২৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test