হত্যার উদ্দেশ্যে হামলা, দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন
রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর শহরে হীরা ও আনন্দকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা ও কুপিয়ে আহত করার ঘটনায় অভিযুক্ত জাকিরসহ দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী।
এ ঘটনায় আজ বৃহস্পতিবার দুপুরে শহরের পাথালিয়া বকুলতলায় মানববন্ধন করে স্থানীয়রা। পরে সেখান থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। 'পাথালিয়া এলাকাবাসী'র ব্যানারে এ বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক হাছিনা বেগম বরাবর স্মারকলিপি দেন ভুক্তভোগীরা।
এ সময় এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন আরিফ হোসেন বাহাজ, আহত মঈন উদ্দিনের স্ত্রী সুমি আক্তার, এলাকাবাসী রাহাত প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ৩০ জুলাই সকাল সাড়ে ১০ টার দিকে পাথালিয়া বকুলতলা মোড়ে আখলাক শেখের ছেলে মো. হীরার দোকানে নামাবাড়ি এলাকার মৃত মশর শেখের ছেলে মো. বিপুল (৩০), মো. জাকির হোসেন (৪০), মো. মিঠু (৪৫), মো. সুমন (৩৫), মো. রফিকুল ইসলাম (৪৮) ও মো. ইউসুফ (৪২) সন্ত্রাসী হামলা চালায়। হামলায় কয়েকজন গুরুতর আহত হয়। আহতরা জামালপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, প্রকৃতপক্ষে ওই ঘটনার সময় থানায় গ্রেফতারকৃত ব্যক্তি ওই গ্রামের মৃত আলফাজ শেখের ছেলে মো. ময়েন উদ্দিন দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু পুলিশ কোনোপ্রকার তদন্ত না করে উল্টো তাকে গ্রেফতার করে থানা হেফাজতে নিয়া আসে। এ ঘটনা তদন্ত করে সন্ত্রাসীদের গ্রেফতার করে নিরীহ ব্যক্তিকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা একান্ত প্রয়োজন।
(আরআর/এসপি/জুলাই ৩১, ২০২৫)
পাঠকের মতামত:
- দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি
- ফিরছে ‘থ্রি ইডিয়টস’, এবার সংসার ও পেশাজীবনের গল্প
- লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প
- অভিষেকেই তিন বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি কেপ ভার্দে
- ভরিতে সোনার দাম বাড়লো ৫৪৮২ টাকা
- ‘চুক্তির পরও হরমুজে ড্রোন হামলা কাণ্ডজ্ঞানহীন’
- ‘বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে’
- ‘ঢাকা-বেইজিং সম্পর্ক এখন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বের’
- ‘কাউকে কোন ছাড় নয়’
- ‘গুমের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না’
- এয়ার মার্শাল আসগর খান করাচী থেকে ঢাকায় আসেন
- গোপালগঞ্জে বন্ধুর বাড়ি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের উদ্বোধন
- চাটমোহরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮
- গোপালগঞ্জে মাদক বিরোধী র্যালী ও আলোচনা সভা
- কুড়িগ্রাম সীমান্তের ঘেরাটোপে আটকে আছে তিন যুবকের ভাগ্য
- মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন
- তিস্তার তীব্র ভাঙনে ৩০ বাড়ি বিলীন, দিশেহারা তীরবর্তী মানুষ
- শহীদ জননী জাহানারা ইমাম: যুদ্ধাপরাধী বিচারের অগ্রদূত ও অকুতোভয় চেতনার বাতিঘর
- ফরিদপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত
- ধূমকেতু এক্সপ্রেসে ১০ লাখ টাকার হেরোইনসহ দম্পতি গ্রেফতার
- অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রসার ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলা
- চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- তিয়েনআনমেন স্কয়ারে চীনের বিপ্লবী বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তিতে ১১ দলের ৩৬ দিনের কর্মসূচি
- বিশ্বজয় করতে ফিরছে নতুন ‘বাহুবলী’
- উত্তম ও অধম
- ‘বুড়িগঙ্গার পানি যেন খাওয়া যায় সে ব্যবস্থা করবো’
- শাহজাদপুরে মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেফতার
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- মরা নদের গল্প
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- কুয়াকাটায় ১৩ জেলে আটক, জাল ও ট্রলার জব্দ
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- বিশ্ব শিক্ষক দিবস আজ
- বিশ্ব শিক্ষক দিবস আজ
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- ‘চুক্তির পরও হরমুজে ড্রোন হামলা কাণ্ডজ্ঞানহীন’
-1.gif)







