ফরিদপুরে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
৩৪ জন শিক্ষার্থী পেলেন সনদ, ক্রেস্ট ও অর্থ পুরস্কার
দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলা পরিষদে ২০২২ ও ২০২৩ সালের কৃতি এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের মাল্টিপারপাস হলরুমে পারফরম্যান্স বেজড গ্র্যান্ট ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন (HPDPI) স্কিমের আওতায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুস্মিতা সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের প্রোগ্রাম কো-অর্ডিনেটর প্রফেসর খন্দকার মিজানুর রহমান, উপ-পরিচালক মো. শওকত মোল্লা, ফরিদপুর মুসলিম মিশনের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অপূর্ব কুমার সাহা।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ইকবাল হাসান। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইসরাত জাহান তন্বী। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন ডা. শামসুর রহমান।
আলোচনা পর্বে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধুমাত্র পাঠ্যপুস্তক নয়—সাধারণ জ্ঞান ও মূল্যবোধ গঠনের দিকেও নজর দিতে হবে। একজন ভালো শিক্ষার্থীকে দায়িত্বশীল ও নৈতিকভাবে গড়ে তুলতে হবে। তারা বলেন, বর্তমান প্রতিযোগিতার যুগে নিজেদের মানসিকভাবে প্রস্তুত করা জরুরি।
অনুষ্ঠানের শুরুতে জুলাই মাসের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পাশাপাশি ঢাকার উত্তরা দিয়াবাড়িতে মাল্টিপারপাস স্কুল অ্যান্ড কলেজে দুর্ঘটনায় নিহত শিক্ষক-শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করা হয়।
অনুষ্ঠানে মোট ৩৪ জন কৃতি শিক্ষার্থীকে সনদপত্র, ক্রেস্ট এবং জন প্রতি ২৫,০০০ টাকা অর্থ পুরস্কার প্রদান করা হয়। এসময় শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
(ডিসি/এসপি/জুলাই ৩১, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে’
- ‘ঢাকা-বেইজিং সম্পর্ক এখন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বের’
- ‘কাউকে কোন ছাড় নয়’
- ‘গুমের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না’
- এয়ার মার্শাল আসগর খান করাচী থেকে ঢাকায় আসেন
- গোপালগঞ্জে বন্ধুর বাড়ি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের উদ্বোধন
- চাটমোহরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮
- গোপালগঞ্জে মাদক বিরোধী র্যালী ও আলোচনা সভা
- কুড়িগ্রাম সীমান্তের ঘেরাটোপে আটকে আছে তিন যুবকের ভাগ্য
- মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন
- তিস্তার তীব্র ভাঙনে ৩০ বাড়ি বিলীন, দিশেহারা তীরবর্তী মানুষ
- শহীদ জননী জাহানারা ইমাম: যুদ্ধাপরাধী বিচারের অগ্রদূত ও অকুতোভয় চেতনার বাতিঘর
- ফরিদপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত
- ধূমকেতু এক্সপ্রেসে ১০ লাখ টাকার হেরোইনসহ দম্পতি গ্রেফতার
- অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রসার ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলা
- চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- তিয়েনআনমেন স্কয়ারে চীনের বিপ্লবী বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তিতে ১১ দলের ৩৬ দিনের কর্মসূচি
- বিশ্বজয় করতে ফিরছে নতুন ‘বাহুবলী’
- জিম্বাবুয়ে সফরের ওয়ানডে দল ঘোষণা
- ‘বাজেটে শ্রমজীবী মানুষের প্রত্যাশা ও প্রাপ্তির বড় ব্যবধান রয়েছে’
- ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে কানাডা
- সোনার দাম বিশ্ববাজারে আরও কমলো
- পবিত্র আশুরা আজ
- সিদ্ধ ডিম পুনরায় গরম করার আগে যেসব বিষয় জানা জরুরি
- এক কিশোর মুক্তিযোদ্ধার বীরত্ব গাথা
- উত্তম ও অধম
- ‘বুড়িগঙ্গার পানি যেন খাওয়া যায় সে ব্যবস্থা করবো’
- শাহজাদপুরে মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেফতার
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- কুয়াকাটায় ১৩ জেলে আটক, জাল ও ট্রলার জব্দ
- মরা নদের গল্প
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







