সাতক্ষীরা-৪ আসনের পুনর্বিন্যাসের প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা-৪ আসনের সীমানা পুনর্বিন্যাস সংক্রান্ত ইসির সিদ্ধান্তের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন করেছে জামায়াত।
শনিবার দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরের চৌরাস্তা মোড়ে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে উপজেলা জামায়াতের নেতাকর্মীসহ স্থানীয় জনগণ অংশ নেন।
মানববন্ধনকারীরা অবিলম্বে সাতক্ষীরা-৪ আসনের সীমানা পুনর্বিন্যাস সংক্রান্ত ইসির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন।
তাদের দাবি, পূর্বের সাতক্ষীরার পাঁচটি আসন ফিরিয়ে শুধু শ্যামনগরকে নিয়ে একটি আসন ঘোষণা করা হোক। অন্যথায় ইতোপূর্বে শ্যামনগর ও কালিগঞ্জ আংশিক এলাকা নিয়ে যে সাতক্ষীরা-৪ আসন ছিল সেটি ফিরিয়ে দেওয়া হোক।
উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাও. গোলাম মোস্তফার সঞ্চালনায় ও উপজেলা জামায়াতের আমির মাও. আব্দুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, নায়েবে আমির মাওলানা মহিউদ্দীন আহমেদ, সহকারী সেক্রেটারি মাস্টার রেজাউল করিম, মাও. আমিনুর রহমান প্রমুখ।
প্রকাশিত নির্বাচন কমিশনের খসড়া অনুযায়ী, সাতক্ষীরার চারটি আসনের মধ্যে দুইটা আসনের সীমানা পরিবর্তন করা হচ্ছে। এ দুটি হলো সাতক্ষীরা-৩ ও সাতক্ষীরা-৪। পুনর্বিন্যাস করার আগে সাতক্ষীরা-৪ আসনটি শ্যামনগর উপজেলার ১১টি ইউনিয়ন, ১টি পৌরসভা ও পাশের কালীগঞ্জ উপজেলার একাংশের ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত ছিল। এবার পুনর্বিন্যাস করে শ্যামনগর উপজেলার ১১টি ইউনিয়ন, ১টি পৌরসভা ও আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়ন নিয়ে সাতক্ষীরা-৪ আসন গঠনের প্রস্তাব করা হয়েছে। একইভাবে কালিগঞ্জ ও দেবহাটা উপজেলা নিয়ে সাতক্ষীরা-৩ আসনের প্রস্তাব করা হয়েছে।
প্রসঙ্গত, শ্যামনগর দেশের সবচেয়ে বড় উপজেলা ও প্রাকৃতিক দুর্যোগপ্রবণ একটি জনপদ। একইভাবে আশাশুনিও প্রাকৃতিক দুর্যোগপ্রবণ একটি উপজেলা। দুটি উপজেলার ভৌগোলিক অবস্থান বা সড়ক যোগাযোগ ব্যবস্থা মোটেও সুবিধাজনক অবস্থানে নেই।
(আরকে/এসপি/আগস্ট ০২, ২০২৫)
পাঠকের মতামত:
- দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি
- ফিরছে ‘থ্রি ইডিয়টস’, এবার সংসার ও পেশাজীবনের গল্প
- লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প
- অভিষেকেই তিন বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি কেপ ভার্দে
- ভরিতে সোনার দাম বাড়লো ৫৪৮২ টাকা
- ‘চুক্তির পরও হরমুজে ড্রোন হামলা কাণ্ডজ্ঞানহীন’
- ‘বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে’
- ‘ঢাকা-বেইজিং সম্পর্ক এখন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বের’
- ‘কাউকে কোন ছাড় নয়’
- ‘গুমের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না’
- এয়ার মার্শাল আসগর খান করাচী থেকে ঢাকায় আসেন
- গোপালগঞ্জে বন্ধুর বাড়ি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের উদ্বোধন
- চাটমোহরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮
- গোপালগঞ্জে মাদক বিরোধী র্যালী ও আলোচনা সভা
- কুড়িগ্রাম সীমান্তের ঘেরাটোপে আটকে আছে তিন যুবকের ভাগ্য
- মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন
- তিস্তার তীব্র ভাঙনে ৩০ বাড়ি বিলীন, দিশেহারা তীরবর্তী মানুষ
- শহীদ জননী জাহানারা ইমাম: যুদ্ধাপরাধী বিচারের অগ্রদূত ও অকুতোভয় চেতনার বাতিঘর
- ফরিদপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত
- ধূমকেতু এক্সপ্রেসে ১০ লাখ টাকার হেরোইনসহ দম্পতি গ্রেফতার
- অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রসার ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলা
- চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- তিয়েনআনমেন স্কয়ারে চীনের বিপ্লবী বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তিতে ১১ দলের ৩৬ দিনের কর্মসূচি
- বিশ্বজয় করতে ফিরছে নতুন ‘বাহুবলী’
- উত্তম ও অধম
- ‘বুড়িগঙ্গার পানি যেন খাওয়া যায় সে ব্যবস্থা করবো’
- শাহজাদপুরে মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেফতার
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- মরা নদের গল্প
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- কুয়াকাটায় ১৩ জেলে আটক, জাল ও ট্রলার জব্দ
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- বিশ্ব শিক্ষক দিবস আজ
- বিশ্ব শিক্ষক দিবস আজ
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- ‘চুক্তির পরও হরমুজে ড্রোন হামলা কাণ্ডজ্ঞানহীন’
-1.gif)







