খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় কার্গো আটক
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলার সময় স্থানীয় জনতা একটি কার্গো আটক করেছে। গত শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে খোলপেটুয়া নদীর ভাঙন কবলিত চৌদ্দরশি এলাকায়। “আল্লাহর রহমত” নামীয় আটক কার্গো মালিক শাহাজাম ওমর।
এদিকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় উক্ত কার্গো আটকের পর বালুমহাল লুটে জড়িতরা এসব গ্রামবাসীকে নানাভাবে হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
কার্গো আটককালে ঘটনাস্থলে উপস্থিত সাইফুল ইসলাম জানান, চৌদ্দরশিসহ আশপাশের এলাকা মারাত্মক ভাঙন কবলিত। যে কারণে সরকারিভাবে ১৪৩২ সালের জন্য এসব এলাকার কোন চরকে বালুমহাল ঘোষণা করা হয়নি। বালু লুটের হোতা সাতক্ষীরা -৪ আসনের সাবেক সাংসদ আওয়ামী লীগ নেতা এস এম জগলুল হায়দারের সুন্দরবন ও বালু বিষয়ক সম্পাদক আব্দুর রহমান বাবু কৌশলে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আনোয়ারুল ইসলাম আঙ্গুরের নামে আশাশুনির হিজলিয়া চরের ৫ একর জায়গা বালু উত্তোলনের জন্য অনুমতি পান। অথচ দিনের বেলা আশাশুনির নির্দিষ্ট বালুমহাল হতে বালু কাটলেও রাতে প্রায় ৩০টি বডি ও কার্গো দিয়ে খোলপেটুয়া নদীসহ কপোতাক্ষ নদ হতে বালু লুটে নিচ্ছে বাবু বাহিনীর সদস্যরা। এ ঘটনায় তারা হাজারো এলাকাবাসী তীব্র ভাঙন আতঙ্কে রয়েছেন।
আশরাফ আলী নামের স্থানীয় এক গ্রামবাসী জানান, অবৈধভাবে বালু কাটতে বারবার নিষেধ করা হয়েছে। কিন্তু বাবু বিভিন্ন রাজনৈতিক দলের বড় বড় নেতাদের নাম ব্যবহার করে তার বিশাল বাহিনী দিয়ে ভাঙ্গন কবলিত এসব এলাকায় বালু তুলছে। নিষেধ করলে বরং নানামুখী হয়রানির ভয় দেখাচ্ছে। বাধ্য হয়ে শুক্রবার সন্ধ্যার পরপরই তারা শাহাজান ওমরের মালিকানাধীন সাত হাজার ফুট বালি উত্তোলনের সক্ষমতা সম্পন্ন কার্গো আটক করেন।
তিনি অভিযোগ করেন উক্ত কার্গো আটকের পর থেকে মোবাইল ফোনে তাদেরকে হুমকি দেয়া হচ্ছে। নাঈম ও রমজান ঘরামি নামের দুজন তাদেরকে কেন্দ্রীয় যুবদলের সাবেক নেতা আমিনুর রহমানের সমর্থক পরিচয়ে দেখে নেওয়ার হুমকি দিয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
এ বিষয়ে জানতে চাইলে নিজেকে মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে রমজান ঘরামী জানান তিনি নিজেও ভাঙ্গন কবলিত এলাকা থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে। তিনি কাউকে হুমকি দেননি দাবী করে বলেন গরিব মানুষ হওয়ায় নিজেদের ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা পেতে এসব ভাঙ্গন কবলিত অংশ হতে বালু উত্তোলন না করে নির্দিষ্ট বালুমহাল আশাশুনি থেকে বালু সংগ্রহে পরামর্শ দিয়েছেন।
(আরকে/এসপি/আগস্ট ০২, ২০২৫)
পাঠকের মতামত:
- নবাগত ইউএনও’র সঙ্গে নগরকান্দার সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা
- ব্যাংক খাত সংস্কারে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
- ২০২৬ বিশ্বকাপকেই সবচেয়ে সফল বললেন ফিফা সভাপতি
- চিকিৎসা কষ্টে থাকা কাঙালিনী সুফিয়ার দায়িত্ব নিলো বসুন্ধরা ফাউন্ডেশন
- ভালুকায় একটানা বিয়াল্লিশ ঘন্টা যুদ্ধে পাকবাহিনীর ১২৫ জন সেনা নিহত হয়
- সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি
- সাতক্ষীরাবাসীকে ‘ধর্মান্ধ’ বলায় ডিসির বিরুদ্ধে মানববন্ধন
- প্রতিকার চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ সাতক্ষীরার আমজাদ হোসেনের
- ফরিদপুরে ‘এসকাফ’ সিরাপসহ নারী গ্রেফতার, মামলা দায়ের
- এখতিয়ার বহির্ভূত বিচারে বিবাহ বিচ্ছেদের রায়!
- ঈশ্বরদীতে ৭৬ বোতল কোডিন সিরাপসহ নারী গ্রেফতার
- দিনাজপুর সীমান্তে ভারত থেকে চারজনের অনুপ্রবেশ, জিজ্ঞাসাবাদ করছে বিজিবি
- ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি
- দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান
- প্রবাসীদের সংগঠন ‘নয় বাড়ীয়া ফোরাম’র নতুন কমিটি ঘোষণা
- ফুলপুরে আ.লীগ ও অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মী গ্রেফতার
- গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২
- শ্যামনগরে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, গ্রেফতার ২
- সুনামধন্য গরিবের ডাক্তার সামির হোসেন মিশু গ্রেপ্তার
- মৌলভীবাজারে পৌরকর ২০ গুণ বৃদ্ধি!
- টুঙ্গিপাড়ায় রাস্তা নির্মাণে বাধা, অবরুদ্ধ ২০ পরিবার
- ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সালথায় অবহিতকরণ সভা
- আমার বটবৃক্ষ
- নড়াইলে এনসিপির বিক্ষোভ মিছিল সমাবেশ
- প্রাথমিক শিক্ষার বিবর্তন ও এসডিজি ৪ অর্জন
- তারুণ্যের ঈদ ভাবনা
- প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সুযোগ প্রদানের দাবি
- শ্রীমঙ্গলে যুবলীগ নেতার বিরুদ্ধে গ্রাম্য সালিশে দিনমজুর বৃদ্ধকে মারধরের অভিযোগ
- প্রেমের টানা কুষ্টিয়ায় চীনা যুবক, বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ
- ‘ফেনীর বন্যা সমাধানে সেনাবাহিনীর মাধ্যমে নদীর বেড়িবাঁধ নির্মাণ হবে’
- প্রতিষ্ঠাবার্ষিকী ও পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নীলফামারী জেলা আ.লীগের বর্ণিল আয়োজন
- শরীয়তপুরের দুই রুটে ফেরি চলাচল বন্ধ
- মাদারীপুরে বিষ প্রয়োগে ১৫ লাখ টাকার মাছ নিধন
- উত্তম ও অধম
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- মরা নদের গল্প
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- এক কিশোর মুক্তিযোদ্ধার বীরত্ব গাথা
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
২৫ জুন ২০২৬
- নবাগত ইউএনও’র সঙ্গে নগরকান্দার সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা
- চিকিৎসা কষ্টে থাকা কাঙালিনী সুফিয়ার দায়িত্ব নিলো বসুন্ধরা ফাউন্ডেশন
-1.gif)







