ফরিদপুরের কানাইপুরে ফুল বাগানে মিললো দু'টি ককটেল বোমা
রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ভাটি কানাইপুর এলাকায় আব্দুল ওয়াদুদ মোল্যার বাড়ির ফুল বাগান থেকে দু'টি ককটেল বোমা উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালের দিকে ওই ককটেল বোমা দু'টি উদ্ধার করে ফরিদপুর র্যাব-১০ (সিপিসি-৩) কিছু সদস্যবৃন্দ। উদ্ধারকৃত ককটেল বোমা দু'টিকে উপস্থিত থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে, ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, স্থানীয় ভাটি কানাইপুরের আব্দুল ওয়াদুদ মোল্যা ওরফে ওয়াদুদ মেম্বার (সাবেক মেম্বার) এর বাড়ির ফুল বাগানে দু'টি ককটেল বোমা সাদৃশ্য বস্তু পড়ে আছে। পরে স্থানীয় সংবাদকর্মীদের মাধ্যমে খবর পেয়ে ফরিদপুর কোতয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আহাদুজ্জামানের নেতৃত্বে একটি পুলিশ টিম ঘটনাস্থলে এসে উৎসূক জনতাকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। প্রায় একই সময় বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়া খবর পেয়ে স্থানীয় ৯ নং কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হুসাইন উপস্থিত হন।
এরপর র্যাব-১০ (সিপিসি-৩) এর কিছু র্যাবসদস্য ঘটনাস্থলে আসেন। কিছুক্ষণ পর্যবেক্ষণের পর ওই র্যাব সদস্যদের মধ্য থেকে একজন রিস্ক নিয়ে কোনো প্রকার সুরক্ষা সামগ্রী ছাড়াই ককটেল বোমা দু'টি বেলচা দিয়ে তুলে একটি পানি ভর্তি বালতিতে রেখে দেন। ককটেল বোমা দু'টি পানির বাতলিতে রাখার সাথে সাথে বুদবুদের সৃষ্টি হতে থাকে। কিছুক্ষণের মধ্যে বুদবুদ বন্ধ হলে বালতির পরিস্কার পানি কিঞ্চিত ঘোলা হয়ে যায়।
পরে পুলিশের উর্ধতন কর্মকর্তাদের নির্দেশে কোতয়ালি থানা পুলিশ ওই অবস্থায় ককটেল বোমা দু'টিকে থানা হেফাজতে নিয়ে যান।
এর আগে, সরেজমিনে ঘটনাস্থলে গেলে ওই বাড়ির মালিক ওয়াদুদ মোল্যার স্ত্রী মমতাজ বেগম (৫৮) উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, সকাল আনুমানিক সাড়ে ছয়টার দিকে আমি প্রথমে ফুল বাগানের মধ্যে লাল টেপে পেঁচানো কৌটা সাদৃশ্য বস্তু দুটিকে পড়ে থাকতে দেখি। এরপর আশেপাশের লোকজনকে জানালে তারা পর্যবেক্ষণ করে জানায় ওগুলো ককটেল বোমা। পরে আমার বড় ছেলে মিজানুর রহমান (৪০) স্থানীয় সাংবাদিক, পুলিশ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সংবাদ দেন।'
ওই বাড়ির মালিক ওয়াদুদ মোল্যা উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, 'কে বা কারা এই ককটেল বোমা দু'টি রেখে গেছেন জানি না। তবে, জমি সংক্রান্ত বিষয় নিয়ে স্থানীয় কিছু লোকজনের সাথে আমাদের ঝামেলা রয়েছে। ধারণা করছি তাদের কেউ এগুলো রেখে যেতে পারেন।' এসময় বিষয়টি তদন্তের দাবি করে ঘটনায় জড়িত দোষীদের খুঁজে বের করে তাদের শাস্তির দাবিও জানান স্থানীয় সাবেক মেম্বার ওয়াদুদ মোল্যা।
ফরিদপুর সদরের ৯নং কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হুসাইন ঘটনাস্থল থেকে উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, 'ঘটনাটির সঠিক তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনবে স্থানীয় প্রশাসন তেমনটি আশা করছি।' এসময় তিনি এমন ঘটনা এড়াতে বাড়ির মালিক ওয়াদুদ মোল্যাকে তাঁর বাড়িটিতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরামর্শ দেন।
ঘটনাস্থল থেকে ফরিদপুর কোতয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আহাদ উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, 'ওয়াদুদ মোল্যার বাড়ির ফুলের বাগান থেকে উদ্ধারকৃত ককটেক বোমা সাদৃশ্য বস্তু দু'টি থানায় নিয়ে যাচ্ছি।' এছাড়া, পুলিশের উর্ধতন কর্মকর্তাদের নির্দেশনায় পরবতী আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও এসময় গণমাধ্যমকে জানান তিনি।
(আরআর/এসপি/আগস্ট ০৫, ২০২৫)
পাঠকের মতামত:
- 'শেখ মুজিবুর রহমান সাতকোটি বাঙালির নেতা'
- কাপাসিয়ায় এমপি সালাউদ্দিন আইউবীকে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধনা
- কাপ্তাইয়ে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
- শহীদ ক্যাডেটের শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
- ‘ফরিদপুরকে অত্যাধুনিক শান্তিময় শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চাই’
- রাজবাড়ীতে ১২০১ নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ
- মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, কিশোর নিহত
- বগুড়ায় লক্ষ্মী মন্দিরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা
- ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য
- ঈদকে সামনে রেখে সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা
- গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত
- প্রত্যক্ষ ভোটে সরস্বতীপুর একাডেমির নতুন কমিটি নির্বাচিত
- কাপ্তাইয়ে দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা
- গোপালগঞ্জে নিখোঁজের ২ দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
- সালথায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- ঈশ্বরদীতে সাবেক এমপিকে বহিষ্কারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন
- দিনাজপুরে ওজনে কম ও লাইসেন্স ছাড়াই জ্বালানি তেল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
- কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে ‘ইংলিশ বুস্টার’ বইয়ের মোড়ক উন্মোচন
- ‘সরকার বলছে তেল আছে, তবে ভোগান্তি কেন’
- রেকর্ড ১৩১ কোটি রুপি বোনাস পাচ্ছে বিশ্বকাপজয়ী ভারতীয় দল
- ‘অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা রয়েছে’
- অনিয়মে নিয়োগ, বিটিআরসির ২৯ জনের বিষয়ে ব্যবস্থা নিতে রুল
- কাপ্তাইয়ে পণ্যবাহী ট্রাক উল্টে চালক নিহত
- ‘জ্বালানিতে কোনো সংকট নেই, আতঙ্ক থেকে পাম্পে ভিড়’
- সোনার দাম ভরিতে বাড়লো ৩২৬৬ টাকা
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
-1.gif)








