নড়াইলে একাত্তরের চেতনায় বৃক্ষরোপণ
বট, পাকুড় আর কৃষ্ণচূড়ার ডালে বেঁচে থাকবে একাত্তরের গল্প
রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের কালিয়া উপজেলায় খাশিয়াল ইউনিয়নে একাত্তরের চেতনাকে ধারণ করে তিন বছর আগে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। একটি সড়কের দুই পাশে রোপণ করা হয়েছিল ১৯৭১টি বৃক্ষের চারা। সে সব গাছগুলোর কিছু নষ্ট হয়ে যাওয়ায় ফের শুরু হয়েছে নতুন করে চারা রোপণের কার্যক্রম।.
গত সোমবার উপজেলার বড়দিয়া ফেরিঘাট এলাকা থেকে এ কর্মসূচির পুনরায় উদ্বোধন করা হয়। যতদিন সকল গাছ রোপণ শেষ না হবে, ততদিন চলবে।
ইউপি চেয়ারম্যান ও সদস্যরা জানান, একাত্তরের স্বাধীনতা সংগ্রামের চেতনাকে ধারণ করে ২০২২ সালে ইউনিয়ন পরিষদের বৃক্ষরোপণ ও পরিবেশবিষয়ক স্ট্যান্ডিং কমিটি বৃক্ষরোপণের এই উদ্যোগ গ্রহণ করে। সে সময় পরিষদের চেয়ারম্যান, সদস্য ও তাদের স্থানীয় শুভাকাঙ্ক্ষীরা নিজস্ব অর্থায়নে ইউনিয়নের প্রধান সড়কের (বড়দিয়া-কালিয়া) দুই পাশে ১৯৭১টি ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করেন। নিয়মিত সে সব গাছের দেখভালও করা হয়। তিন বছরের ব্যবধানে এসব গাছের অধিকাংশতেই এখন ফুল-ফল এসেছে। তবে নানা কারণে বেশ কিছু গাছ মারাও গেছে।
ফলে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন হয়নি। এ কারণে এ বছর নতুন করে সড়কের পাশে আরও ৬০০ গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। গাছের মধ্যে রয়েছে—বট, পাকুড়, অশ্বত্থ, কাঠবাদাম, আমলকী, বহেরা, অর্জুন, চালতা, বকুল, কৃষ্ণচূড়া, আমড়া, টগর, রক্ত করবী, শিমুল, কদম, ছাতিম এবং জারুল গাছসহ অন্যান্য গাছ।
এছাড়াও ইউনিয়নের প্রতিটি বাড়ি বৃক্ষরোপণের আওতায় আনা হচ্ছে জানিয়ে তারা বলেন, ইউনিয়নে প্রায় ৩ হাজার বাড়ি আছে। ২০২২ সালে সড়কের পাশে গাছ লাগানোর পাশাপাশি প্রতিটি ওয়ার্ডের ৭১টি বাড়িতেও ফুল ও ফলের চারা রোপণ করা হয়। পরে ধাপে ধাপে আরও বাড়িতে গাছ লাগানো হয়। এখন পর্যন্ত ২ হাজার বাড়িতে চারা রোপণ করা হয়েছে। বাকি এক হাজার বাড়িতে এ বছর দুটি করে আমের চারা লাগানো হবে।
এ কার্যক্রমের প্রধান উদ্যোক্তা ইউপি চেয়ারম্যান বি এম বরকত উল্লাহ। তিনি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) নড়াইল জেলা শাখার সভাপতি। তিনি বলেন, 'আমরা মুক্তিযুদ্ধের স্মরণে এ কর্মসূচি বাস্তবায়ন করছি। ভবিষ্যতে সুযোগ পেলে ১৯৫২-এর ভাষা আন্দোলন, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান, ১৯৯০-এর গণঅভ্যুত্থান এবং অবশ্যই ২০২৪-এর গণঅভ্যুত্থান স্মরণেও কাজ করব।'
তিনি বলেন, ঐতিহাসিক ঘটনা ও মানুষের লড়াই বেঁচে থাকে তাঁর চেতনার মধ্যে, ইতিহাসের মধ্যে, তাঁর শিল্প-সাহিত্য ও সংস্কৃতির মধ্যে। আমরা একটু ভিন্নধর্মী আয়োজন করেছি—বৃক্ষ এবং ফুলের মধ্যে এই চেতনা-স্বপ্ন বেঁচে থাকুক।
এ সময় আক্ষেপ করে তিনি বলেন, 'নিজস্ব অর্থায়নে করা আমাদের এ কাজের জন্য কোনো ধরনের স্বীকৃতি দেওয়া হয়নি। অথচ সরকারি টাকায় কোনো কাজ না করে, শুধু কাগজে-কলমে দেখানোদের জাতীয় পুরস্কার দেওয়া হচ্ছে। অবশ্য আমরা পুরস্কারের আশায় কাজ করিনি এবং সরকারের একটি টাকাও এখানে ব্যয় করিনি।'
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে উপস্থিত ছিলেন খাশিয়াল ইউনিয়ন পরিষদের সদস্য পারভীন ইসলাম, ইতিকা দাস, শিরিনা বেগম, রিজ্জাক খন্দকার, বাবলু শেখ, ঈমান আলী, রাজিব খান, ওহিদুর খান, বড়দিয়া উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রবীর রায় প্রমুখ।
(আরএম/এসপি/আগস্ট ০৫, ২০২৫)
পাঠকের মতামত:
- রোহিঙ্গাদের অস্তিত্ব অস্বীকার করলো মিয়ানমার
- ‘আন্তর্জাতিক বাজারের সূত্রেই সয়াবিন তেলের দাম সমন্বয়’
- হাঁটু পানিতে ডুবে আছে গ্রাম, ঘরবাড়ি থেকে বিদ্যালয় এমনকি কবরস্থানও
- ৮নং সেক্টরে মুক্তিবাহিনী পাকসেনাদের ইছাখালী বিওপি আক্রমণ করে
- মাদারীপুরে পুলিশের পিকআপ উল্টে পুলিশ সদস্য নিহত, আহত ১০
- দুটি ওয়ান শুটার গান, একটি চাইনিজ পিস্তল ও ১১ রাউণ্ড গুলিসহ আরিফুল ইসলাম আটক
- থানায় মধ্যরাতে অবস্থান, ইউএনও কার্যালয়ে পাল্টা অভিযোগ
- কৃষি খাতকে এগিয়ে নিতে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে যোগ দিলো ব্র্যাক ব্যাংক
- গ্রেপ্তার আব্দুস সোবহানকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমাণ্ড আবেদন
- বাগেরহাটে প্রকাশ্য দিবালোকে বিকাশ পরিবেশকের দুই লাখ টাকা ছিনতাই
- বাগেরহাটে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- রাজিব বাস সংস্কার মানববন্ধনে হামলা, আহত ছাত্রশক্তি-যুবশক্তির দুই নেতা
- ব্যস্ত কর্মজীবনে স্বাচ্ছন্দ্য আনবে আল্ট্রা ওয়াইড ওডিসি মনিটর
- ডিজিটাল জ্ঞান উন্নয়নের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা
- ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
- খুলনায় সফল ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের পুরস্কৃত করল উপায়
- সুবর্ণচরে পূর্বচরবাটা ইউনিয়নে মাদক-সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত
- জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, চালক-শ্রমিকের নিরাপত্তা দাবি
- ফরিদপুরে বিরোধপূর্ণ জমির ধানক্ষেতে বিষ প্রয়োগ ও হত্যার হুমকির অভিযোগ
- রামায়ন ও কবি গানে মানুষের হৃদয়ে জয় করেছে মৃনাল সরকার
- বিভাগীয় কমিশনারের ফুলপুর পরিদর্শন ও প্রকল্প উদ্বোধন
- প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে ইউনিলিভার বাংলাদেশ
- ঈশ্বরদীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
- জন্মাষ্টমীর শোভাযাত্রা নিয়ে ডিএমপির নির্দেশনা
- আদালতে হাজির হয়েও জামিন পাননি নায়ক রিয়াজ
- বরগুনায় তীব্র তাপপ্রবাহে ছাত্রলীগের ব্যতিক্রমী উদ্যোগ
- কলাপাড়ায় ১৯ টি বিদ্যালয়ের কন্যা শিশুদের ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ
- ব্যাটারদের নিজেদেরও একটা প্ল্যান রাখার পরামর্শ বাশারের
- মাদক বিক্রিতে বাধা দেয়ায় কিশোরকে হত্যার চেষ্টা ফরিদপুরে
- পায়রা বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ক্ষতিগ্রস্ত পরিবারের আট দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
- খাদ্যবান্ধব কর্মসূচির ৫৬০ মেঃটন খাদ্যশস্য কালোবাজারে, দুই কোটি টাকা খাদ্য কর্মকর্তার পেটে
- আল্লাহ আগামীতে যেন দাঁড়িপাল্লাকে সংসদে পাঠায়: আমির হামজা
- কলাপাড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা
- কলাপাড়ায় প্রাণ-প্রকৃতি ও নদী রক্ষার দাবিতে নদীতে পুস্পার্ঘ অর্পণ
- নেত্রকোনা জেলা প্রশাসকের কেন্দুয়ায় ব্যাস্ততম সারাদিন
- জীবন তো বহমান স্রোত
- পলাশবাড়ীতে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
- পটুয়াখালীতে গ্রাহকদের টাকা নিয়ে পলাতক রিক কর্মকর্তা গ্রেফতার
- পঞ্চগড় জেলা পর্যায়ে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- ‘পাঁচ বছরেই দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব’
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ৮নং সেক্টরে মুক্তিবাহিনী পাকসেনাদের ইছাখালী বিওপি আক্রমণ করে
-1.gif)








