বর্ণিল আয়োজনে সোনাতলায় উদযাপিত হলো জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি
বিকাশ স্বর্ণকার, সোনাতলা : বগুড়া সোনাতলায় ৫ আগষ্ট মঙ্গলবার দিনব্যাপী বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি। এই দিন সকালে উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিক বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে নিয়ে শহীদ আব্দুল আহাদ সৈকতের বাড়িতে যান এবং শহীদ পরিবারের সদস্য সহ শহীদ সৈকতের কবরে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানান।
শহীদ আব্দুল আহাদ সৈকত গতবছর বৈষম্য বিরোধী আন্দোলনে ৫ আগষ্ট ঢাকার সাভারে ফ্যাসিস্টদের বুলেটের আঘাতে প্রাণ হারান।এসময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মিলাদুন-নবী সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গ্ৰামের গণ্যমান্য ব্যক্তিবর্গ। এদিকে একই দিবস উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় মিছিল বের করা হয়। উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে খন্ড খন্ড বিজয় মিছিল এসে ঘোড়াপির দলীয় কার্যালয়ে একত্রিত হয়। তাতে করে শহর পরিনত হয় মিছিলের শহরে এবং একপর্যায়ে সেটি জনসমুদ্রে রুপ নেয়।
বিজয় মিছিলটির লোকজনেরা ঢাকঢোল পিটিয়ে ৩৬শে নানা ধরনের স্লোগান দেয়।পরে উপজেলা বিএনপি সভাপতি জাকিরের নেতৃত্বে মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে অংশগ্রহণকারী কয়েকজন জানান, ৩৬ জুলাই ২০২৪ সালে আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের পতনের ১বছর পুর্তি উপলক্ষে আজ আমরা বিজয় মিছিল করছি আমরা স্বাধীন। মিছিল পরবর্তী পৌরসভার সৈকত চত্ত্বরে পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নোবেল এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি এ,কে,এম আহসানুল তৈয়ব জাকির।
এতে উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি জাকির তার বক্তব্য কালে এনসিপি'র দলের কড়া সমালোচনা করে বলেন আপনারা চাঁদাবাজি করবেন আর দোষ দিবেন বিএনপি'র।
এদিকে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্দোগে জুলাই বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিজয় মিছিলে প্রচুর পরিমাণে নেতাকর্মী অংশগ্রহণ করেন। তাদের বিজয় মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে মাদ্রাসার মোড়ে জুলাই কেন্দ্রিক প্রামাণ্য চিত্র দেখানো হয়। এসময় উপজেলা জামায়াতে ইসলামী নেতাকর্মী ছাড়াও স্থানীয়রা এটি উপভোগ করেন।
(বিএস/এএস/আগস্ট ০৬, ২০২৫)
পাঠকের মতামত:
- গণভোটের ফল কার্যকরের দাবিতে ১১ দলের ১৫ দিনের কর্মসূচি
- ফিরলো ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি
- ‘যশোহর ক্যান্টনমেন্ট থেকে এসে পাকসেনারা পুনরায় কুষ্টিয়া দখল করে নেয়’
- মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পিতা গ্রেফতার
- দিনাজপুরে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে বিএনপি নেতার ড্রেজার মেশিন জব্দ
- মিলেছে বায়রার ক্লিয়ারেন্স, এপ্রিলের শেষে উদ্বোধন
- অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে ভিকটিম উদ্ধার, জড়িত ৫ যুবক গ্রেফতার
- ফরিদপুর বিআরটিএ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, এক দশকে সম্পদের পাহাড়
- মুন্সীগঞ্জে বজ্রপাতে নিহত ২
- রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
- বিএনপি নেতার বিরুদ্ধে ইটভাটার ম্যানেজারকে মারপিট ও চাঁদাবাজির অভিযোগ
- পদ্মা সেতুর উপর ও মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৭
- নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু
- সুবর্ণচরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত
- অনলাইনে ভুয়া কবিরাজি: ৩ প্রতারক গ্রেপ্তার, ২৬ ভরি গয়না উদ্ধার
- স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হিসেবে যুক্ত হলো এসইবিএল
- গোপালগঞ্জে চাকরি মেলা ও সেমিনার
- সালথার ইউসুফদিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত
- ফোড়ার অপারেশন করাতে গিয়ে রোগীর মৃত্যু, হাসপাতাল ভাঙচুর বিক্ষোভ
- ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সীমান্ত: যাচ্ছে সোনা, আসছে মাদক
- দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবির ‘মৌচোষা’ বিওপির উদ্বোধন
- সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া
- ফুলপুর পৌরসভার জলাবদ্ধতা নিরসনে স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা
- নারী অধিকার
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
-1.gif)








