ফরিদপুরে ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ
দিলীপ চন্দ, ফরিদপুর : পার্টনারশীপ ইন ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ফরিদপুরে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ ও কৃষক সমিতি গঠন সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে ফরিদপুর সদর উপজেলা পরিষদ হলরুমে এই সভার আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সহযোগিতায় ছিল ব্র্যাক ব্যাংক। এতে পৌরসভার ডোমরাকান্দী ও সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের কৃষক সমিতির ৪টি দলের মোট ১৩০ জন কৃষক-কৃষাণী অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. শাহাদুজ্জামান। প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা। প্রধান আলোচক ছিলেন ঢাকা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (পিআরএল) কৃষিবিদ ড. বিজয় কৃষ্ণ বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশাসন ও অর্থ উইং এবং (লিগ্যাল ও সাপোর্ট সার্ভিসেস) এর উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ নজরুল ইসলাম ও ফরিদপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউশনের অধ্যক্ষ বাবলু কুমার সূত্রধর।
স্বাগত বক্তব্য রাখেন ফরিদপুর সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আনোয়ার হোসেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ডলি রানী বিশ্বাস। এছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মাসুদ রানা, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শরীফ মোল্লাসহ প্রশিক্ষণার্থী কৃষক-কৃষাণীরা।
বক্তারা বলেন, কৃষকদের উচ্চ ফলনশীল ফসলের জাত ও টেকসই চাষাবাদ পদ্ধতিতে রূপান্তরে সহায়তা করতে হবে। অনাবাদি পতিত জমি সর্বোত্তমভাবে ব্যবহার করে বিভিন্ন সবজি চাষে কৃষকরা স্বাবলম্বী হতে পারবেন। একই সঙ্গে পরিবারের পুষ্টি নিশ্চয়তায় সঠিক পরিচর্যার পরামর্শ ও প্রশিক্ষণ দিয়ে সরকারের প্রতিটি নির্দেশনা বাস্তবায়নে কৃষি অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
(ডিসি/এসপি/আগস্ট ১২, ২০২৫)
পাঠকের মতামত:
- সালথায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- টাকার অভাবে নিভতে চলেছে ১৮ মাসের মেশিংওয়াং’র জীবন প্রদীপ
- ঈশ্বরদী রেল পুলিশের সহায়তায় পরিবারের কাছে ফিরল হারিয়ে যাওয়া শিশু
- ফরিদপুরে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি সভা
- এলাকাবাসী পেলো কাঠের সেতু
- নড়াইলে জুয়েলারি দোকান থেকে ৩৫ ভরি স্বর্ণ, রুপা ও টাকা চুরি, দুই নারী আটক
- প্যারোলে মুক্তি পেয়েও বাবার জানাজায় অংশ নিতে পারেননি যুবলীগ কর্মী
- কর্মক্ষেত্রে এবং জনসমক্ষে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে
- কালিগঞ্জে বিকাশ এজেন্টকে মারধর করে ১০ লাখ টাকা ছিনতাই
- ঈশ্বরদীতে গভীর রাতে ব্যবসায়ীর বাড়িতে ছিনতাই, আগ্নেয়াস্ত্র উদ্ধার
- রাতে মোকামতলা-সোনাতলা সড়কে সিএনজি ভাড়ায় নৈরাজ্য, যাত্রীরা জিম্মি
- বড়াইগ্রামের মহুয়া নূর কচি আলোচনার শীর্ষে
- পড়ন্ত বিকেলে বিয়ে করলেও মহুয়া মৈত্রের একটি সন্তান দরকার
- নীলফামারীতে সারস্বতীপুর একাডেমির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
- রাজবাড়ীতে পাটের গোডাউনে আগুন, আহত ৩ ফায়ার ফাইটার
- নড়াইলে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক রাজার ইন্তেকাল
- নগরকান্দায় যুবতীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১
- বুধবার বসছে সরকারি দলের সংসদীয় সভা
- যুদ্ধের কারণে বিশ্বকাপ প্লে-অফ পিছিয়ে দেওয়ার অনুরোধ ইরাকের
- ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে মনিরুজ্জামান
- ‘ফয়সাল যেন বলির পাঁঠা না হয়, পুরো গ্যাং যেন সামনে আসে’
- সড়কের গাছ কাটতে নিতে হবে অনুমতি
- এবার ঈদে ইত্যাদির চমক বুবলীর গান
- মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা আইজিপির
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- এলাকাবাসী পেলো কাঠের সেতু
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
-1.gif)








