ছাত্রীর সাথে শিক্ষকের অনৈতিক সম্পর্কের অভিযোগ, পদত্যাগের দাবিতে বিক্ষোভ
বিশেষ প্রতিনিধি : রাজবাড়ীর পাংশা উপজেলার বাগদুলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে ওই স্কুলের সহকারী শিক্ষক মো: ফজলুল রহমান(৫২) কে পদত্যাগের দাবি তুলে বিক্ষোভ করেছে ছাত্রছাত্রী, অভিভাবক ও এলাকাবাসী। তবে ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করেনি।
বুধবার (১৩ আগষ্ট) দুপুর থেকে বাগদুলী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।পরে তোপের মুখে ওই শিক্ষককে পাংশা মডেল থানা পুলিশ উদ্ধার করে নিয়ে যায়।
স্থানীয় সুত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষক মো: ফজলুল রহমান দীর্ঘদিন ধরে কোচিং বাণিজ্যের আড়ালে ছাত্রীদের সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে। আজ সকালে নবম শ্রেণির এক ছাত্রীর সাথে কোচিং সেন্টারে অনৈতিক কার্যকলাপে লিপ্ত হয়। এসময় ঘটনাটি এক ছাত্র দেখে বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী, অভিভাবক ও এলাকাবাসীর জানালে দুপুরের মধ্যে উত্তাল হয়ে উঠে বিদ্যালয় প্রাঙ্গন। বিদ্যালয়ের প্রধান গেট ভেঙে ভিতরে প্রবেশ করে উচ্ছুক জনতা। পাংশা মডেল থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরে পুলিশ পাহাড়ায় ওই শিক্ষককে থানায় নেওয়া হয়।পুলিশ ঘটনা স্থল ত্যাগ করলে ওই শিক্ষককের ব্যবহিত মোটরসাইকেল পুড়িয়ে দেয় উচ্ছুক জনতা।
দশম শ্রেণির ছাত্র বাঁধন মন্ডল বলেন, ফজলু স্যার মৌরাট ইউনিয়নের চেয়ারম্যানের ছেলে। সে দীর্ঘদিন ধরে এই বিদ্যালয় টা কে কুক্ষিগত করে রেখেছিল। এই শিক্ষক কোচিং সেন্টারের আড়ালে ছাত্রীদের সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে।তার মতো শিক্ষকের এই বিদ্যালয়ে থাকার দরকার নেই, তাই আমরা তার পদত্যাগের দাবি করছি।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আ: খালেক বলেন, দীর্ঘদিন ধরে সহকারী শিক্ষক মো: ফজলুল রহমান এর বিরুদ্ধে কোচিং সেন্টারের আড়ালে ছাত্রীদের সাথে অনৈতিক কার্যকলাপে অভিযোগ শুনেছি। দুপুরে ছাত্রছাত্রী, অভিভাবক ও এলাকাবাসী বিক্ষোভ শুরু করে। পরিস্থিতির অবনতি হলে পুলিশ কে খবর দেয়।এর মধ্যে বিক্ষোভ কারীরা বিদ্যালয়ের প্রধান গেট, বিদ্যালয়ের জানালার গ্লাস ভেঙে ফেলেছে। পুলিশ এসে ওই শিক্ষককে উদ্ধার করে নিয়ে যায়।
তিনি আরও বলেন, এই বিদ্যালয়ের সভাপতি উপজেলা সমবায় কর্মকর্তা। বিষয়টি তাকে মুঠোফোনে জানিয়েছি।আমরা একটি মিটিং এর মাধ্যমে সিদ্ধান্ত নিবো।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, বাগদুলী উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষককের বিরুদ্ধে বিক্ষোভের করছে ছাত্রছাত্রী, অভিভাবক ও এলাকাবাসী এমন তথ্যের ভিত্তিতে ঘটনা স্থলে যায়।পরিস্থিতি বেগতিক দেখে ওই শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
(একে/এএস/আগস্ট ১৩, ২০২৫)
পাঠকের মতামত:
- সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে বন্দুক হামলা, নিহত ১১
- বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া
- প্রতিশ্রুতি রাখেনি বিএনপি সরকার, মানবাধিকার সুরক্ষা খর্ব করেছে ৩ আইন
- অপ্রতিম হত্যা মামলায় আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
- ‘ন্যারেটিভ তৈরি করে ষড়যন্ত্রের ছক কষছে রিয়াল’
- ২ কোটি বাজেটের সিনেমার আয় ৩৫৯ কোটি রুপি
- মূল্যস্ফীতি নিয়ে এডিবির অশনি সংকেত
- ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার
- ‘বিভাজন নয়, জনগণের ঐক্যই প্রয়োজন’
- বাসের ভাড়া পুনঃনির্ধারণ, প্রজ্ঞাপন জারি
- জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী
- মুক্তিবাহিনী মানিকগঞ্জের দৌলতপুরে পাকবাহিনীর ওপর আক্রমণ চালায়
- ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড
- পাংশায় কৃষক নারী ও প্রতিবন্ধীদের সহায়তা, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
- বাগেরহাটে আহাদ হত্যার ২৪ ঘণ্টার মধ্যে চরমপন্থি ক্যাডারসহ ৩ আসামি গ্রেপ্তার
- ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও
- বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ঝালকাঠিতে বাংলা কিউআর নিয়ে মতবিনিময় সভা
- চাটমোহরে ভ্যান-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, ভ্যান চালক নিহত
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৮৯৯ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট শুরু
- ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ১৬ দিন পর ফেরি চলাচল স্বাভাবিক
- পঞ্চগড় মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
- গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফসহ আর্থিক সহায়তা দিয়েছে ওয়ালটন প্লাজা
- গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- ‘বিভাজন নয়, জনগণের ঐক্যই প্রয়োজন’
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
- আফগানদের বিদায় করে ফাইনালে ইংল্যান্ড
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- সিরাজগঞ্জে সংঘবদ্ধ চোর চক্রের ৪ সদস্য আটক
- আমার বটবৃক্ষ
- ভিপি নুর পেলেন ট্রাক, হাসান মামুনের ঘোড়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








