E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

হালিশহরে থানা পুলিশের অভিযানে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

২০২৫ আগস্ট ১৪ ১৭:২৪:৪৪
হালিশহরে থানা পুলিশের অভিযানে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম : টানা ৪৮ ঘণ্টার অভিযানে রাজধানীর শুলশান থেকে অর্থঋণ আদালতের মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আব্দুল্লাহ আল সগির (৪৩) কে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের হালিশহর থানা।

গতকাল বুধবার রাতের দিকে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করেন থানার এসআই স্বপন কুমার সরকার।

গ্রেপ্তার আব্দুল্লাহ আল সগির চট্টগ্রাম নগরের হালিশহর থানাধীন মধ্যম রামপুর ১ নম্বর পানির কল এলাকার মৃত সোলতান আহমেদের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

পুলিশ জানায়, আব্দুল্লাহ অর্থঋণ মামলার আসামি। মামলায় তার ৬ মাসের সাজা রয়েছে।

এসআই স্বপন কুমার সরকার জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। দুপুরে তাকে চট্টগ্রাম আদালতে তোলা হয়েছে।

হালিশহর ওসি জানান, তার বিরুদ্ধে হালিশহর ও পাহাড়তলি থানায় চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

(জেজে/এসপি/আগস্ট ১৪, ২০২৫)

পাঠকের মতামত:

০১ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test