E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সালথা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

২০২৫ আগস্ট ১৬ ১৮:৩৭:৩২
সালথা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে সালথা প্রেসক্লাবের হল রুমে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সালথা প্রেসক্লাবের সভাপতি মো. সেলিম মোল্যার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালথা প্রেসক্লাবের পৃষ্ঠপোষক ও উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাহিদের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, সালথা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক আবিদুর রহমান নিপু, সিনিয়র সাংবাদিক আবু নাসের হুসাইন, সালথা থানার উপপরিদর্শক উজ্জ্বল সরকার, সাংবাদিক এমকিউ হোসাইন বুলবুল, মজিবুর রহমান, সালথা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মনির মোল্লা, সহ-সভাপতি হারুন-অর-রশীদ, সাইফুল ইসলাম, রেজাউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক শরিফুল হাসান, দপ্তর সম্পাদক জাকির হোসেন, প্রচার সম্পাদক লাভলু মিয়া, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পারভেজ মিয়া, সাহিত্য ও পাঠাগার সম্পাদক আকাশ সাহা, সাধারণ সদস্য আজিজুর রহমান, মিঞা মো. লিয়াকত হুসাইন, মোশাররফ হোসেন, নিজাম তালুকদার প্রমুখ।

(এএন/এসপি/আগস্ট ১৬, ২০২৫)

পাঠকের মতামত:

০৩ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test