নড়াইলের আলোচিত সেই কৃষি কর্মকর্তার পদাবনতি
রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ইভা মল্লিক ঘুষ, অনিয়ম, স্বেচ্ছাচারিতায় একের পর এক খবরের শিরোনামে আসেন। অবশেষে আলোচিত সেই উপজেলা কৃষি কর্মকর্তাকে অতিরিক্ত কৃষি অফিসার পদে বদলির আদেশ দিয়েছেন কৃষি বিভাগ।
আজ বুধবার দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তার বদলির বিষয়টি নিশ্চিত করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জসীম উদ্দীন।
এর আগে মঙ্গলবার (১৯ আগস্ট) কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক মো. ছাইফুল আলম স্বাক্ষরিত আদেশে নড়াইলের কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ইভা মল্লিককে খুলনার ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি অফিসার পদে যোগদানের নির্দেশ দেয়া হয়।
চিঠিতে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক অফিস আদেশে চার উপজেলা কৃষি কর্মকর্তার বদলি করা হয়।
আদেশে বলা হয় আগামী ২৭ আগস্ট বর্তমান কর্মস্থল থেকে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন, অন্যথায় পরদিন ২৮ আগস্ট থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।
উল্লেখ্য, কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ইভা মল্লিকের বিরুদ্ধে বাংলাদেশ ও বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে পরিচালিত উপজেলার ১৪টি কৃষকদের পার্টনার ফিল্ড স্কুলগুলোতে চরম অব্যবস্থাপনা সহ কৃষকদের সেশনের প্রাপ্য নাস্তা ও সম্মানী বাবদ পাওনা টাকা নিয়ে নয়-ছয়ের অভিযোগ ওঠে। গত মাসের ৩১ জুলাই ওই কর্মকর্তার অনিয়মের স্পষ্ট প্রমাণসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় অনুসন্ধানী প্রতিবেদন প্রচারিত হয়। রাতারাতি দেশের বিভিন্ন গণমাধ্যমে কৃষি কর্মকর্তা ইভা মল্লিকের অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার খবর প্রকাশিত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয় তার অনিয়মের বিভিন্ন বক্তব্য, আর জন্ম দেয় তীব্র সমালোচনার।
এর আগে ওই কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবি, হেনস্তা এবং ডিলারশিপ বাতিলের হুমকি দেয়ার অভিযোগ এনে জেলা প্রশাসক ও জেলা কৃষি কর্মকর্তার কার্যালয় বরাবর অভিযোগ দেন সার ও বীজ ডিলার শেখ জামিল আহমেদ। এ নিয়ে কয়েক দফায় তদন্ত করেন কৃষি বিভাগ ও জেলা প্রশাসন।
আর বিভিন্ন গণমাধ্যমে খবরের শিরোনামে বারংবার আসেন কালিয়া উপজেলা কৃষি বিভাগের এই কর্মকর্তা। আলোচিত কৃষি বিভাগের ওই কর্মকর্তা ২০২৩ সালের মে মাসের ১৭ তারিখ কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা পদে যোগদান করেন।
তবে কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা থেকে অতিরিক্ত কৃষি কর্মকর্তা পদ অবনমন ও বদলির বিষয় জানতে ইভা মল্লিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
(আরএম/এসপি/আগস্ট ২০, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘লং মার্চ জনগণের ভোগান্তি সৃষ্টি করবে’
- ভরিতে সোনার দাম কমলো ২২১৬ টাকা
- হাইকোর্টে জামিন পেলেন বিদিশা
- রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৭
- ‘রাষ্ট্র ব্যর্থ হলে জুলাইয়ের ছাত্র-জনতা পরাস্ত হবে’
- দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
- মুক্তিবাহিনী পালং থানার রাজগঞ্জের কাছে নদীর পাড়ে এ্যামবুশ পাতে
- ‘১৭ বছরে ফ্যাসিবাদী সরকার দেশে কোন গ্যাস কূপ খনন করে নাই’
- প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আনন্দ র্যালি
- ‘শিক্ষিত জাতি গঠনে নিরলস কাজ করছেন তারেক রহমান’
- কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ
- শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মনির, সম্পাদক লিটন
- রাজবাড়ীতে বৃদ্ধার বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, লাশ গুমের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার
- এই সরকার জ্বালানি সংকট তৈরি করেনি: শামা ওবায়েদ
- পঞ্চগড়ে এক সাথে দু’টি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন
- ফরিদপুরে জুমার নামাজ শেষে নারীর বাড়ি ভাঙচুর, জেলা ছাড়তে আল্টিমেটাম
- সাতক্ষীরায় চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি কারাগারে
- রাজবাড়ীতে সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু
- রাষ্ট্রপতি হয়ে প্রথম নিজ জেলা সফরে যাচ্ছেন মির্জা ফখরুল
- গোপালগঞ্জে সাংবাদিক পরিচয়ে ২০ হাজার টাকা দাবি, দুই যুবক আটক
- দিনাজপুরে ধান প্রযুক্তি গ্রাম পরিদর্শন করলেন কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল
- জামালপুরে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
- সোনাতলায় জিপিএ-৫ প্রাপ্ত ১৯৪ কৃতি শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা
- মহম্মদপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- সীমান্ত এলাকা থেকে ৪৭০টি ইয়াবা উদ্ধার, চোরাকারবারি আটক
- চেয়ারম্যান পদে লড়ছেন ৬ প্রার্থী
- খালেদা জিয়াকে ১৬ বছর নির্যাতন করেছে স্বৈরাচার হাসিনা : রিজভী
- পঞ্চগড় জেলা পর্যায়ে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- টাঙ্গাইলে ‘বিরতি’ রিসোর্ট থেকে তিন খদ্দেরসহ সাত যৌনকর্মী গ্রেপ্তার
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- ‘পাঁচ বছরেই দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব’
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- হেমন্ত মানে
- চট্টগ্রামে ৩ দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন উদ্বোধন করবেন সুরস্রষ্টা শেখ সাদী খান
- ফকির আপ্তাব উদ্দিন খাঁর ৯১তম ওরশে ভক্তদের ঢল
- বাংলার ঘরে ঘরে পালিত হল ভাই ফোঁটা
- কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
- পঞ্চগড়ে ‘আমরাই প্রকৃতির স্বজন’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- নড়াইলের আলোচিত সেই কৃষি কর্মকর্তার পদাবনতি
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা
-1.gif)








