তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
দীপক চন্দ্র পাল, ধামরাই : ঢাকার ধামরাইয়ে তিন বছরের ছেলে শামীমকে দেখতে গিয়ে তালাকপ্রাপ্ত স্ত্রী সেলিনা আক্তার পিংকি (২৫) কুপিয়ে হত্যার পর বদর উদ্দিন বদু (৩৫) বিষপান করে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সকালে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের কালামপুর গ্রামে। পরে পুলিশ দুইজনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চলের সৃষ্টি করেছে।
সরেজমিনে গিয়ে জানা গেছে, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার নবগ্রাম পশ্চিমপাড়ার বাসিন্দা ট্রাক চালক বদর উদ্দিন বদু স্ত্রী নিয়ে সাত বছর আগে ধামরাইয়ে কালামপুর গ্রামের আনছার আলীর বাড়িতে ভাড়া থেকে ট্রাক চালিয়ে উপার্জন করে সংসার চালিয়ে আসছিলেন।
কিছুদিন থাকার পরই বাড়ির মালিক আনছার আলীর মেয়ে সেলিনা আক্তার পিংকির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিবাহ করেন। দ্বিতীয় বিবাহ করায় প্রথম স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। এরপর পিংকির সংসারে তার ছেলে সন্তানের জন্ম হয়। বর্তমানে ছেলে শামীমের বয়স তিন বছর। এরই মধ্যে বদু প্রায়ই নেশা করে বাসায় ফিরতো। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো এবং এই কারণেই গত চার মাস আগে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়। এরপর বদু কালামপুর বাজারের পাশেই বাসা ভাড়া থাকতো। আর মাঝে মধ্যেই ছেলে শামীমকে দেখার জন্য পিংকির বাড়িতে আসা-যাওয়া ছিল বদুর। গতকাল বুধবার সকাল ৮টার দিকে বদু ছেলেকে দেখার জন্য কয়েকটি চিপস, চানাচুর ও জুস নিয়ে পিংকির বাড়িতে যায়।
এসময় পিংকির মা পোশাককর্মী রোমানা বেগম কর্মস্থলে ও তার বাবা আনছার আলী বাড়িতে না থাকার সুযোগে বাসার দরজা লাগিয়ে পিংকিকে উপর্যুপরি কুপিয়ে জখম করে। এসময় পিংকির নাড়ি-ভুড়ি বের হয়ে ঘটনাস্থলেই মারা যান এবং বদু বিষপান করে ঘাটের মধ্যেই অচেতন হয়ে পড়ে। এসময় তার তিন বছরের ছেলে শামীম কক্ষের ভেতরেই কান্না করতে থাকলে আশেপাশের লোকজন দরজা ভেঙ্গে কক্ষে প্রবেশ করে। পরে খবর পেয়ে পুলিশ বদর উদ্দিন বদুকে অচেতন অবস্থায় উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।
নিহত সেলিনা আক্তার পিংকির মা রোমানা বেগম জানান, বদু আমাদের বাসায় ভাড়া থেকে আমাদের অমতে প্রেমের সম্পর্ক করে পিংকিকে বিয়ে করেছিল। বদু নেশা করে বাসায় ফিরলে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এ কারণেই গত চার মাস আগে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়। আমাদের অনুপস্থিতিতে ছেলেকে দেখার জন্য মাঝে মধ্যেই বদু আমাদের বাড়িতে আসতো। বুধবারও আমাদের অনুপস্থিতিতে বাড়িতে এসে আমার মেয়েকে কুপিয়ে হত্যা করেছে। এখন এই তিন বছরের নাতি শামীমের কি হবে?
ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম জানান, তালাকপ্রাপ্ত স্ত্রীকে হত্যার পর বদর উদ্দিন বদু বিষপান করে আত্মহত্যা করেছে। দুটি লাশই ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
(ডিসিপি/এসপি/আগস্ট ২১, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘করপোরেট খাতে বিনিয়োগ ৪০ শতাংশের মধ্যে নামিয়ে আনতে হবে’
- নির্জন স্বাক্ষর
- ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পেরু
- অপ্রতিম হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হচবে আগামী ২৯ নভেম্বর
- ‘শেষ পর্যন্ত কী হবে জানি না, সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি’
- শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- সিরাজকে বাদ দেওয়া নিয়ে ভারতে বিতর্ক, ধর্মীয় বৈষম্যের অভিযোগ
- শীতে ত্বক ফাটবে না, বদলে ফেলুন এই অভ্যাসগুলো
- রূপপুরের অন-সাইট জরুরি প্রস্তুতিতে ঘাটতি পায়নি আইএইএ, জাতীয় সমন্বয় জোরদারে সুপারিশ
- সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
- ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন
- ‘মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো রাষ্ট্রের দায়’
- ‘২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়’
- নিরাপদ রাজধানী গড়তে জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা
- ২৪ ডিসেম্বর ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই
- ‘গোপালগঞ্জে বিজিবিকে পানি সরবরাহে আ.লীগের সম্পৃক্ততার অভিযোগ ভিত্তিহীন’
- আন্তর্জাতিক বিচার আদালতের রায়কে অন্যায্য বললো মিয়ানমার
- মুক্তিবাহিনী কুমিল্লায় রাজাকারের ঘাঁটিতে আক্রমণ করে
- দিনমজুরের তিন মাসের বিদ্যুৎ বিল ৫০ হাজার টাকা!
- চাটমোহরের বিভিন্ন বিলে বিষ প্রয়োগে মাছ নিধন
- ঢাকা-পাবনা রুটের উদ্বোধনী ট্রেনের চাটমোহর স্টেশনে যাত্রাবিরতি
- দু’দিন পর সাতক্ষীরা-গোপালগঞ্জ রুটে বাস চলাচল শুরু
- মুক্তিপন দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পেলেন বাগেরহাট বিএনপি নেতা
- কাদা-পানি, অকার্যকর ড্রেনেজে নাকাল ক্রেতা-বিক্রেতা
- প্রধানমন্ত্রীর জন্মদিনে বাগেরহাট যুবদলের দোয়া মাহফিল
- ধামরাইয়ে চলছে জোড় প্রচারণা, ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছে প্রার্থীরা
- প্রচারণায় এগিয়ে বিএনপি, নীরবে এগুচ্ছে স্বতন্ত্র
- উখিয়ায় রোহিঙ্গা শিবিরে ৩ তরুণকে কুপিয়ে ও গুলি করে হত্যা
- পলাশবাড়ীতে বসুন্ধরা শুভ সংঘের আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি
- টানা পঞ্চমবার ‘সাহসী সাংবাদিকতা’ সম্মাননা পেলেন ছাবেদ সাথী
- হাজীগঞ্জ রণক্ষেত্র : নিহত ৬, আহত ৬০
- ধামরাইয়ে নতুন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট যোগদান
- ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- নেমন্তন্ন
- ‘খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ’
- আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস
- ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাসায় অগ্নিসংযোগ
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- সাভারে জেলহত্যা দিবস পালিত
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- বিজুলী আলোক
-1.gif)








