বিএনপি নেতার বাসা থেকে গুলিসহ পাইপ গান উদ্ধার
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে বিএনপি নেতার বাসার বাথরুম থেকে এক রাউন্ড গুলিসহ দেশীয় পাইপগান উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ ব্যাপারে এখন পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি। গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত গভীর রাতে গোপালগঞ্জ শহরের থানাপাড়া এলাকার জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য ডা. কেএম বাবরের ভাড়া বাসার বাথরুম থেকে দেশীয় পাইপগানসহ এক রাউন্ড গুলি উদ্ধার করে যৌথ বাহিনী । ডা. কেএম বাবার ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক।
পুলিশ সুপার মো: মিজানুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাত ২ টার দিকে গোপালগঞ্জ শহরের থানাপাড়া এলাকার ডা. কেএম বাবরের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে সেনা ও পুলিশের যৌথ বাহিনীর একটি টিম। এ সময় ওই বাসার বাথরুমের লোডাউনের (ফ্লাশার) মধ্য থেকে পলিব্যাগে পেঁচানো অবস্থায় একটি দেশীয় পাইপগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে যৌথবাহিনীর সদস্যরা । পরে উদ্ধারকৃত গুলি ও পাইপগান গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয় ।
এ বিষয়ে বিএনপি নেতা কে এম বাবর বলেন, “আমি ও আমার স্ত্রী দুজনেই চিকিৎসক। বৃহস্পতিবার দুপুরে আমি ঢাকায় যাই। মা ১৫ দিন আগে গ্রামের বাড়িতে যান, অভিযানের সময় বাসায় আমার স্ত্রী, দুই সন্তান ও গৃহকর্মী ছিল। রাত দুইটার দিকে সেনাবাহিনীর সদস্যরা বাসায় গিয়ে পরিচয় দেওয়ার পর আমার স্ত্রী গেট খুলে দেয়। তারা বাসায় প্রবেশের কয়েক মিনিটের মধ্যে আমার মায়ের কক্ষের বাথরুমে গিয়ে ফ্লাশারের ভেতর থেকে একটি পলিথিনে মোড়ানো ব্যাগ বের করে। ব্যাগ খুলে দেখা যায় এর মধ্যে লেড মেশিনে তৈরি দেশীয় একটি পাইপগান ও এক রাউন্ড গুলি রয়েছে। অথচ আমার বাসায় একটা চাকুও থাকে না। আমাকে ফাঁসাতে প্রতিপক্ষ এই কাজ করেছে।
প্রতিপক্ষ কারা ফাঁসাতে পারে এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন অথবা আমার দলীয় সংগঠনের লোকজনও হতে পারে। তবে আমার সুনির্দিষ্ট কোন ধারণা নাই। আমি সেনাবাহিনীর সদস্যদের কাছে অনুরোধ করছি, বিষয়টি তদন্ত করলে প্রকৃত সত্য উদ্ঘাটন করতে হবে। যারা এ তথ্য দিয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করে নিরপেক্ষ তদন্ত করলেই প্রকৃত ঘটনা বেড়িয়ে হবে ।”
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, গতরাতে কে এম বাবরের বাসার বাথরুম থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় একটি পাইপগান ও গুলি উদ্ধার করা হয়েছে। আমাদের প্রাথমিক ধারণা প্রতিপক্ষ তাকে ঘায়েল করতে এটা করতে পারে ,বা অন্য কোন কিছু হতে পারে, এ বিষয়ে তদন্ত করা হচ্ছে । যেহেতু তদন্ত চলছে তাই আপাতত আমরা দায়ের করা হচ্ছে না। তদন্তের পরে ব্যবস্থা নেওয়া হবে।
(টিবি/এএস/আগস্ট ২২, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার’
- ‘বাংলাদেশ’ ধাপ্পার স্বরূপ এখন অনেকটা উম্মোচিত হয়েছে
- হেলিকপ্টারে বসে সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী
- সালথার ফুলবাড়িয়ায় ৩শ' ফুট রাস্তার অভাবে দুর্ভোগে এলাকাবাসী
- কাপ্তাইজুড়ে ওয়াগ্যোয়াই উৎসবের আমেজ, রথ ও ফানুস তৈরিতে ব্যস্ত তরুণরা
- ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের কাচারীঘাটে নির্বিঘ্নে প্রতিমা বিসর্জন
- মাদারীপুরে বোরকা পরে হামলা চালাতে গিয়ে যুবক নিহত, আহত ৩
- ফের ছাত্রীদের শ্লীলতাহানিসহ নানা অভিযোগ শিক্ষক শহীদুলের বিরুদ্ধে
- প্রতিমা বিসর্জন ইছামতি নদীতে, হলো না দুই বাংলার মিলনমেলা
- শ্রীপুরে ভয়াবহ আগুনে পুড়ল মসজিদসহ বহু স্থাপনা
- গাজীপুরে গ্যাস বিস্ফোরণে ফুলপুরের একই পরিবারের তিনজন নিহত
- নিউইয়র্কে দুর্গাপূজা
- জনগণ কি শুধু নির্বাচনের সময়ই গুরুত্বপূর্ণ
- সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা
- ইরানের সঙ্গে আলোচনা বন্ধ, তবে শিগগিরই কিছু ঘটবে
- অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
- ‘পদত্যাগ করে ভয়াবহ চক্রান্ত থেকে নিজেকে রক্ষা করেছি’
- ‘বার্সাকে দেখিয়ে দিলাম আমরাই এখন বিশ্বের সেরা’
- সোনার দাম কমলো, আজ থেকেই কার্যকর
- মহম্মদপুরে ১২৮ মণ্ডপে প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
- ‘১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই’
- ‘সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ চলছে’
- ‘দেশের ইতিহাসে এবারই প্রথম এত সুন্দর পূজা উদযাপন হয়েছে’
- প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দিনাজপুরে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
- 'জনগণ চায় পিপলস পার্টির হাতে ক্ষমতা হস্তান্তর করা হোক'
- ঘন কুয়াশায় মেঘনা নদীতে দুটি লঞ্চের সংঘর্ষ, নিহত ৪
- সাবেক ইউপি চেয়ারম্যান ফকরুল মিয়ার মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক
- নবীনগরে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক কারাগারে
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- সেনাসদ্যসের বৈঠক ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় তোলপাড়, ঘটনা সাজানো দাবি করে মানববন্ধন
- কুমিল্লা-৩ আসন থেকে মনোনয়নপত্র নিলেন আসিফ
- নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরও এক মর্টারশেল উদ্ধার
- খাল খনন কর্মসূচিকে আরও প্রসারিত করা হবে : প্রতিমন্ত্রী নুর
- 'তোমার সহজাত উদারতা তোমাকে আকাশের সীমানায় উন্নীত করলেও তোমার ঘনিষ্ঠ অনেকের প্রশ্নবিদ্ধ আচরণ তোমার নৃশংস মৃত্যুর পথে কোনই বাধা হয়ে দাঁড়াতে পারেনি'
- সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ
- লাশবাহী অ্যাম্বুলেন্সে দুর্ঘটনা
- সালথার ফুলবাড়িয়ায় ৩শ' ফুট রাস্তার অভাবে দুর্ভোগে এলাকাবাসী
- বহুমাতৃক গবেষণা বৈজ্ঞানিক অগ্রগতির জন্য অপরিহার্য: গোবিপ্রবি উপাচার্য
- সড়ক দুর্ঘটনায় যশোরের একই পরিবারের তিনজন নিহত
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- রাঙা প্রভাত
-1.gif)








