সিএনজি চালকও সন্ত্রাসী! কর্ণফুলীতে পুলিশের ‘ডেভিল নাটক’
স্টাফ রিপোর্টাের : চট্টগ্রামের কর্ণফুলীতে চিহ্নিত চোর-ছিনতাইকারী ও ডাকাতদের সুনির্দিষ্ট মামলার বদলে রাজনৈতিক নাশকতা মামলায় ‘ডেভিল আসামি’ বানিয়ে আদালতে পাঠানোর অভিযোগ উঠেছে থানার ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে। এতে আইনের ভয়াবহ অপব্যবহার ঘটছে বলে দাবি স্থানীয়দের।
অভিযোগ রয়েছে, ওসি রাজনৈতিক মামলার সংখ্যা বাড়িয়ে সিএমপি কমিশনারের কাছে বাহবা পেতেই এই কৌশল নিয়েছেন। এমনকি সিএনজি চালক পর্যন্তকে ‘ডেভিল আসামি’ বানানো হয়েছে। ফলে স্থানীয়রা আতঙ্কিত এবং পুলিশ বাহিনীর ওপর আস্থা হারাচ্ছেন।
গত ১৭ আগস্ট রাতে শিকলবাহা থেকে সাজ্জাদ (২১) নামে এক সিএনজি চালককে আটক করে পুলিশ। পরদিন তাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলা (নং-২১) এ গ্রেপ্তার দেখানো হয়। অথচ তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার কোনো তথ্য নেই।
এর আগে চুরি, ছিনতাই, ডাকাতি ও অস্ত্র মামলার আসামি নুর হোসেন ওরফে আরিফকে গ্রেপ্তার করেও রাজনৈতিক মামলায় দেখানো হয়। পুলিশের নথি অনুযায়ী, তার বিরুদ্ধে অন্তত ১৩টি মামলা রয়েছে। স্থানীয়রা বলছেন, “একজন চিহ্নিত ছিনতাইকারীকে সুনির্দিষ্ট অপরাধে গ্রেপ্তার না করে রাজনৈতিক মামলায় পাঠানো মানে অপরাধ আড়াল করা।”
এভাবেই নুরুল আমিন ওরফে টিটু ও ছিনতাইকারী আবদুল কাইয়ুম ফাহাদকেও রাজনৈতিক মামলায় দেখানোর অভিযোগ উঠেছে। অথচ তাদের বিরুদ্ধেও মাদক ও চাঁদাবাজিসহ একাধিক মামলা আগে থেকেই ছিল।
আইনজীবী আনোয়ার হোসেন বলেন, “চিহ্নিত অপরাধীর বিরুদ্ধে রাজনৈতিক মামলা ব্যবহার করা আইনের অপব্যবহার। এতে বিচারপ্রক্রিয়া দুর্বল হয় এবং প্রকৃত অপরাধ আড়ালে থেকে যায়।”
বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব জিয়া হাবীব আহসান বলেন, “সাম্প্রতিক সময়ে রাজনৈতিক মামলার অপব্যবহার বেড়েছে। এতে অপরাধ চাপা পড়ে যাচ্ছে, রাজনৈতিক মামলাও দুর্বল হয়ে ভেঙে পড়ছে।”
এ বিষয়ে ওসি শরীফ বলেন, “গ্রেপ্তারের পর কোন মামলায় দেখানো হয়েছে তা ওসি তদন্ত জানবে। পরে বিষয়টি জেনেছি।” তবে কেন রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে জানতে চাইলে তিনি বলেন “উপরের নির্দেশ” তারপর ফোন কেটে দেন।
সিএমপি সহকারী কমিশনার মো. জামাল উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, “বিষয়টি খোঁজ নেবো।” আর সিএমপি সদর দপ্তরের উপকমিশনার ফয়সাল আহমেদ জানান, “সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সংবাদ করতে পারেন। খোঁজ নেওয়া হবে, যাতে আইনের ব্যত্যয় না ঘটে।”
(জেজে/এএস/আগস্ট ২২, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘শ্রমিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হলেই মানবিক বাংলাদেশ সম্ভব’
- সোনার দামে সকালে পতন সন্ধ্যায় উত্থান
- ‘পাকিস্তানি বাহিনীর অত্যাচারের থেকে বাঁচার জন্যে লাখ লাখ বাঙালি ভারতে আশ্রয় নেয়’
- ‘আমরা পাবনাকে একটি দুর্নীতিমুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবো’
- ফরিদপুরে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
- অক্সিজেন সিলিন্ডার মাথায় পড়ে প্রাণ গেলো রোগীর
- সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু
- ব্রহ্মপুত্রের ভাঙনে আতঙ্কে জনপদ, স্কুল বাঁচাতে মানববন্ধনে শিশুদের কান্না
- সাতক্ষীরায় ভ্যান চুরির সময় দুই যুবক আটক, পুলিশে সোপর্দ
- বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে
- গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি
- কাপাসিয়ায় খাল পুনঃখনন উদ্বোধন
- গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে টার্নিটিন সফটওয়ার ব্যবহার
- পঙ্গু স্বামী ও ৩ বছরের কন্যাকে রেখে প্রেমিকের সঙ্গে পালালো স্ত্রী
- সমালোচনার জবাবে মুখ খুললেন ড. জীবন দেবনাথ
- ফরিদপুরে নিখোঁজের ছয়দিন পর শিশু কবিতার লাশ উদ্ধার
- কাপ্তাইয়ে ‘পার্টনার’ ফিল্ড কংগ্রেসের উদ্বোধন
- গোপালগঞ্জে চর সরসপুর ও আন্ধারকোটা বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন
- কাপ্তাই উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চিৎমরম ও কারিগর পাড়া প্রাথমিক বিদ্যালয়
- ধামরাইয়ে মাধব মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে লীলা কীর্তন, জমে উঠেছে মেলা
- চিৎমরমে বুদ্ধ পূর্ণিমায় উৎসবের আমেজ বোধিবৃক্ষে জল ঢেলে মৈত্রী প্রার্থনা
- শ্রমিকবান্ধব বঙ্গবন্ধু ও আজকের বাংলাদেশ: অধিকার ও মর্যাদার পথরেখা
- সোনাতলায় ৩ দিনব্যাপী ফলিত পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- সাবেক মন্ত্রী মোশাররফের ২৭ কোটি টাকার এফডিআরসহ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
- ফুলপুরে নাতির হাতে দাদি খুন
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- বাধাহীন প্রত্যাশা
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
-1.gif)








