E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নড়াইলে আল-মামুন হত্যায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

২০২৫ আগস্ট ২৫ ১৮:৫৮:৫৫
নড়াইলে আল-মামুন হত্যায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার যোগানিয়ায় প্রবাসী মো.হাবিবুর রহমানের ছেলে স্কুল শিক্ষার্থী আল-মামুন (১৬) হত্যা মামলায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকালে উপজেলার নড়াগাতী থানার যোগানিয়া বাজার বাসষ্টান্ডে ছাত্র সমাজ ও এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে হত্যাকানণ্ডের বিচার চেয়ে নিহতের স্বজন সহপাঠি, শিক্ষকসহ আরো বক্তব্য রাখেন কাকা মিয়া লস্করসহ আরো অনেকে। এতে স্থানীয় এলাকাবাসী, নিহত আল-মানুনের স্বজন, সহপাঠী ছাড়াও যোগানিয়া ডিএন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকগণসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এ সময় স্থানীয় বাসিন্দা মো. তনু শেখ বলেন, এতদিন অতিবাহিত হলেও পুলিশ কোন আসামী ধরতে পারেনি এবং স্কুল কর্তৃপক্ষও কোন পদক্ষেপ গ্রহণ করেনি এটা দুঃখজনক। আমরা হত্যাকারীদের দ্রুত আটক করে আইনের আওতায় আনার দাবী জানান তিনি।

যোগানীয়া ডিএন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক খাইরুল আলম ভুইয়া বলেন, আল-মামুন হত্যার ঘটনায় প্রকৃত দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।

মামুনের মামা আমানত ইসলাম পারভেজ বলেন, আগস্ট মাসের ৮ তারিখে চিকিৎসাধীন অবস্থায় আল- মামুনের মৃত্যু হয়েছে। (১১ আগস্ট) মামলা হয়। তবে আজ (২৫ আগস্ট), অথচ পুলিশ কোন আসামী গ্রেফতার করতে পারেনি। দ্রুত আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্যই আজকের মানববন্ধন বলে তিনি জানান।

নিহতের বাবা হাবিবুর রহমান ও বোন মুসলিমা ও জাকিয়া সুলতানা বলেন, আল-মামুনকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি চাই। কিশোর গ্যাং এর বর্বরতায় আর কোন মা-বাবার বুক যেন খালি না হয় সে জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

এ বিষয়ে নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান মুঠোফোনে ঢাকা মেইলকে বলেন, আল-মামুন হত্যা মামলায় একজন আসামী গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিরা পলাতক রয়েছে, তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, তুচ্ছ ঘটনা নিয়ে নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার যোগানিয়া বাজারের প্রহ্লাদ বিশ্বাসের সেলুনে গত (২২ জুলাই) দুপুরে চুল কাটাতে গেলে একই এলাকার নলীন নন্দীর ছেলে শিমুল নন্দীর সঙ্গে কথা কাটাকাটি হয় আল-মামুন এর। একপর্যায়ে শিমুল সেলুনে থাকা চুল কাটা কাঁচি দিয়ে মামুনের গলায় আঘাত করে।

এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে (৮ আগষ্ট) সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় (১১ আগষ্ট) নিহত আল-মামুনের বাবা প্রবাসী মো. হাবিবুর রহমান বাদী হয়ে হত্যায় জড়িত ১৩ জনকে আসামী করে নড়াগাতী থানায় হত্যা মামলা দায়ের করেন।

(আরএম/এসপি/আগস্ট ২৫, ২০২৫)

পাঠকের মতামত:

১১ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test