উপজেলা ও পৌর বিএনপির দু’টি কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ, পাল্টা শো-ডাউন কমিটির নেতাদের
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কেন্দুয়া উপজেলা ও পৌর বিএনপির কমিটিকে পকেট কমিটি আখ্যা দিয়ে ২০২ সদস্যের দু’টি কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও শো-ডাউন করেছে বিএনপির একাংশের কয়েক হাজার নেতাকর্মী। অপর দিকে মোটর সাইকেল বহর নিয়ে পাল্টা বিশাল শো-ডাউন করেছেন নতুন কমিটির নেতাকর্মী ও সমর্থকরা।
গত ২৩ আগস্ট কেন্দুয়া উপজেলা ও পৌর বিএনপির ২০২ সদস্যের দু’টি কমিটি প্রকাশের পর ২৪ আগস্ট রোববার বিক্ষোভে ফেটে পরেন উপজেলা ও পৌর বিএনপির একাংশের কয়েক হাজার নেতাকর্মী। এতে নেতৃত্বদেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ড. সৈয়দ আলমগীর, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন ভূঞা দুলাল, জিয়া পরিষদ কেন্দ্রীয় নেতা রোটারিয়ান এম নাজমুল হাসান, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মোস্তাফা-ই জামান সেলিম ও বিএনপি নেতা মজনু রহমান খন্দকার সহ আরও অনেকেই। তারা উপজেলা সদরে বিক্ষোভ সমাবেশ করে দু’টি কমিটি অবিলম্বে বাতিলের দাবি জানান।
সোমবার বেলা ৩ টায় তারা দুই শতাধিক মোটর সাইকেলের বহর নিয়ে শো-ডাউন করে নেত্রকোনা জেলা প্রেসক্লাবে গিয়ে দু’টি কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেন।
এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহা-সচিব, নেত্রকোনা জেলা বিএনপির আহবায়ক ও ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক কমিটি বরাবর কমিটি বাতিলের দাবিতে লিখিত আবেদন করেন।
এ প্রসঙ্গে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. সৈয়দ আলমগীর ও মো: দেলোয়ার হোসেন ভূঞা দুলাল বলেন, নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালী তার ভগ্নীপতি ও নিকট আত্মীয় স্বজনদের অন্তভুক্ত করে দু’টি পকেট কমিটি করেছেন। আমরা তৃণমূলের হাজার হাজার নেতাকর্মী এই কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছি। আমরা এই কমিটি মানি না। অপর দিকে সোমবার দুপুরে দুই শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে বিশাল শো-ডাউন করেন নব গঠিত উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। তারা শ্লোগান দিয়ে বলেন, ত্যাগীদের নিয়েই কমিটি গঠন করা হয়েছে। এ প্রসঙ্গে নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব ও ৩০ আগস্ট অনুষ্ঠিতব্য নেত্রকোনা জেলা বিএনপির সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী রফিকুল ইসলাম হিলালী সমকালকে বলেন, যারা কমিটি বাতিলের দাবিতে প্রথম সারিতে থেকে মিছিল করেছেন তাদের প্রত্যেককেই কমিটির অর্ন্তরভুক্ত করা হয়েছে। এই কমিটিতে স্থান পেয়েছেন সৈয়দ আলমগীর, এডভোকেট নাজমুল হক ভূঞা কচি, মো: দেলোয়ার হোসেন ভূঞা, ইঞ্জিনিয়ার মোস্তাফা-ই জামান সেলিম, মজনু রহমান খন্দকার সহ আরও অনেকেই। হিলালী বলেন, বিগত দিনে যারা বিএনপির জন্য হামলা মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন তাদেরকে নিয়েই ২০২ সদস্য বিশিষ্ট দু’টি কমিটি গঠন করা হয়েছে। বিএনপি একটি জনপ্রিয় দল। এই দলে অনেক ত্যাগী নেতা কর্মী আছেন। তবে সকলকে কমিটিতে স্থান দেওয়া সম্ভব হয়নি। কমিটি বাতিলের দাবিতে যারা বিক্ষোভ সমাবেশ করছেন তাদের সমাবেশ ও বিক্ষোভ উদ্দেশ্য মূলক। তাদের এ কর্মকান্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
(এসবিএস/এএস/আগস্ট ২৫, ২০২৫)
পাঠকের মতামত:
- প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ, নতুন বিনিয়োগে আগ্রহ
- পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় নানা পাটেকরের শেষ বিদায়
- ‘রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার’
- মুক্তিবাহিনী বাগেরহাট পাকসেনা ঘাঁটি আক্রমণ করে
- ‘পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের দেশের প্রতি দায়বদ্ধতা রয়েছে’
- রামপাল থানার ওসির মৃত্যু
- ‘প্রতিবন্ধীদেরকে দেশের সম্পদে পরিনত করার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে’
- সুন্দরবনে বনদস্যুদের ফেলে যাওয়া ৯টি আগ্নেয়াস্ত্র ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার
- চাটমোহরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
- কাশিয়ানীতে শিক্ষকের ‘নির্যাতনে’ স্কুল ছাড়ল শিশু শিক্ষার্থী
- বাগেরহাটে গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু
- গোপালগঞ্জে চ্যাম্পিয়ন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ, প্রচার প্রচারনায় প্রার্থীরা
- কাশিয়ানীতে ২৩০ জেলে পরিবার পেল ৫ হাজার ৭৫০ কেজি চাল
- প্রাইম ব্যাংক ও সন্ধানী গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া খুন, গ্রেপ্তার নাহিদ-শিপন ৫ দিনের রিমাণ্ডে
- নড়াইলে ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি আটক
- সোনাতলায় থামল ঢাকাগামী বুড়িমারী এক্সপ্রেস
- স্বাস্থ্যসেবায় গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে আরোগ্য’র সাথে ব্র্যাক ব্যাংকের চুক্তি
- ফুলপুরে দুস্থ ও অসহায়দের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ
- নুরুন্নবী চেয়ারম্যান মার্কেটে উচ্ছেদ ঘিরে মুখোমুখি মালিকপক্ষ-সিডিএ
- জামালপুরে ছাত্রলীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার
- নহাটা শ্মশান কালীবাড়ি প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার আলোয় ৩০ শিশু
- ঈশ্বরদীতে জেলি মেশানো চিংড়ি জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
- বাজারে এলো ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ারের টাইটান ব্যাটারি স্মার্টফোন রিয়েলমি সি১০০
- দ্বি-বার্ষিক নির্বাচন ঘিরে মুখর নীলফামারী প্রেস ক্লাব
- শাহরাস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ বসত ঘর পুড়ে ছাই, আহত ৩
- সরকারি বিল ইজারা নিয়েও মাছ ধরতে পারছেনা জেলেরা
- সিলেটের ঘরে ঘরে পাকা ধানের মৌ মৌ গন্ধ
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- যশোরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি
- নিরাপত্তা নিয়ে শঙ্কা নুরের, স্বতন্ত্র প্রার্থী ঘিরে নজরদারি দাবি
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- ধামরাইয়ে রাস্তা ঘাট এবং ড্রেন নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতা উজ্জ্বলের মৃত্যু
- রাজশাহীতে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা
- ‘দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত’
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- উপজেলা ও পৌর বিএনপির দু’টি কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ, পাল্টা শো-ডাউন কমিটির নেতাদের
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ফানুস উৎসব থেকে বলছি
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- মুক্তিবাহিনী বাগেরহাট পাকসেনা ঘাঁটি আক্রমণ করে
- ৭১’র যুদ্ধদিনে আমার বাবা গুলিবিদ্ধ
-1.gif)








