পরিবারে দুশ্চিন্তার কালো মেঘ
অর্থাভাবে ফিকে হয়ে আসছে অর্পিতার শিক্ষা জীবন
রূপক মুখার্জি, নড়াইল : পঞ্চম শ্রেণি পর্যন্ত অর্পিতা পড়েছেন নিজ গ্রামে, নড়াইলের লোহাগড়া উপজেলার শাহবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এরপর ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হন পার্শ্ববর্তী কাশিপুর এ.সি. মাধ্যমিক বিদ্যালয়ে। সেই স্কুল থেকেই এসএসসিতে অংশ নিয়ে এ বছর জিপিএ-৫ পেয়েছেন অর্পিতা। বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরের এই স্কুলে প্রায়ই হেঁটেই যাতায়াত করতে হতো তাকে।
শুরু থেকেই লেখাপড়ায় ভালো ছিলো। স্বপ্ন দেখতেন বিজ্ঞান বিভাগ নিয়ে পড়বেন, জানবেন মহাকাশের অজানা সব তথ্য। কিন্তু বিজ্ঞান বিভাগের ল্যাব ফি, টিউশন, কোচিংসহ নানা ব্যয় বহন করার সামর্থ্য নেই তার পরিবারের। তাই স্বপ্ন বদলাতে হয়। বিজ্ঞানের বদলে মানবিক বিভাগ বেছে নিয়েই মনোযোগ দিয়ে পড়তে শুরু করেন অর্পিতা।
পড়াশোনার প্রতি প্রবল আগ্রহ, ছিল বিজ্ঞান নিয়ে পড়ার স্বপ্নও। কিন্তু অভাবের চাপে বই-খাতা কেনার টাকাটুকু জোগাড় করাও যেখানে কঠিন, সেখানে ব্যয়বহুল বিজ্ঞান বিভাগে পড়া যেন বিলাসিতা। বাধ্য হয়ে মানবিক বিভাগে পড়লেও নিজেকে দমিয়ে রাখেননি অর্পিতা বিশ্বাস। ফলাফল, এসএসসিতে জিপিএ-৫।
অর্পিতা নড়াইলের লোহাগড়া উপজেলার শাহবাজপুর গ্রামের মেয়ে। তার বাবা অসীম কুমার বিশ্বাস কৃষিশ্রমিক। অন্যের জমিতে হালচাষ, নিড়ানি দেওয়া, ধান কাটা— যা কাজ পান, তাই করেন। পারিশ্রমিক যা পান, তা দিয়ে তিন মেয়ে ও স্ত্রীসহ পাঁচজনের সংসার চালানোই যেখানে কষ্টসাধ্য, সেখানে মেয়ের ভালোভাবে পড়াশোনার খরচ জোগানো প্রায় অসম্ভব।
অর্পিতা বলেন, ছোটবেলা থেকে মহাকাশ সম্পর্কে জানার ভীষণ আগ্রহ ছিল আমার। ইচ্ছা ছিল, তাই বিজ্ঞান বিভাগে পড়ব। কিন্তু আমাদের পরিবারটা খুবই অসচ্ছল। বিজ্ঞান বিভাগ থেকে পড়ার জন্য যে আর্থিক সামর্থ্য প্রয়োজন, সেটা আমাদের ছিল না। বাধ্য হয়ে সিদ্ধান্ত নিই, মানবিকে পড়ব। সেখানেও সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি।
তিনি আরও বলেন, আমার স্বপ্ন এখন পড়াশোনাটা ঠিকঠাকভাবে চালিয়ে যাওয়া, সুশিক্ষায় শিক্ষিত মানুষ হওয়া। স্বপ্ন দেখি, একদিন বিসিএস ক্যাডার হয়ে দেশের সেবা করব। বাবা-মা, শিক্ষকসহ যারা আমার জন্য কষ্ট করেছেন, তাদের সকলের মুখ উজ্জ্বল করব।
শুধু বইয়ের পেছনেই নয়, জীবনযুদ্ধের প্রতিটি ধাপেই লড়াই করতে হয়েছে তাকে। কখনো বই-খাতা কেনার টাকা ছিল না, কখনো স্কুলে যাতায়াতের। অর্থের অভাবে ঠিকমতো প্রাইভেট পড়তেও পারেননি। নিজের পড়াশোনার খরচ চালাতে করেছেন টিউশনি। তবু অর্পিতা ক্লাসে ছিলেন নিয়মিত, পরীক্ষায় ছিলেন এগিয়ে।
অর্পিতার বাবা অসীম বিশ্বাস বলেন, মেয়েটা আমার ছোটবেলা থেকেই খুব মনোযোগী। সব পরীক্ষায় ও ভালো ফল করিছে। ওরে কখনো পড়তে বলা লাগেনি। অভাবের সংসার হওয়ায় যে যত্ন নেওয়া দরকার, তা পারিনি। পড়াশোনার খরচ ঠিকমতো দিতে পারিনি। ও নিজেও প্রাইভেট পড়াইছে। কষ্ট করেই মেয়েটা আমার এ পর্যন্ত আইছে।
জিপিএ-৫ পাওয়ার পর পরিবারের মধ্যে খুশির আবহ। কিন্তু সামনে আরও কঠিন পথ। কলেজে ভর্তি হওয়া, ভবিষ্যৎ শিক্ষাজীবন চালিয়ে যাওয়া-সবই নির্ভর করছে অর্থনৈতিক সহায়তার ওপর। স্থানীয়ভাবে কেউ এগিয়ে এলে কিংবা কোনো সংস্থা সহায়তার হাত বাড়ালে অর্পিতার স্বপ্ন আবার ডানা মেলতে পারে।
অর্পিতার মা সুমিতা বিশ্বাস বলেন, আমাগে তিনটা মেয়ে। অর্পিতা সবার বড়। মাইঝে মেয়েটা পঞ্চম শ্রেণিতে পড়ে। পরিবারের একজন মাত্র আয় করে। তিনিও শারীরিকভাবে অসুস্থ। এহন অর্পিতার পড়াশোনা কীভাবে চলবে, সেই চিন্তায় দিন যায় আমাগে। এতো মেধাবী মেয়েটা আমার, টাকার অভাবে পড়াশোনা কি বন্ধ হয়ে যায়?
অর্পিতার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নীলিমা সুলতানা বলেন, ছোটবেলা থেকে অর্পিতা খুবই মেধাবী ছিল। সবসময় ভালো ফলাফল করেছে। পিএসসিতেও আমাদের বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছিল। ওর মতো মনোযোগী, ভদ্র আর আত্মনিবেদিত শিক্ষার্থী খুব কম দেখি। ওর সাফল্যে আমরা গর্বিত, কিন্তু একই সঙ্গে শঙ্কিতও। এই মেয়ের লেখাপড়া যদি অর্থের অভাবে থেমে যায়, তাহলে সেটা সমাজের জন্যও একটা বড় ক্ষতি হবে। এ জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত বলে মনে করেন ওই শিক্ষক।
(আরএম/এসপি/আগস্ট ২৮, ২০২৫)
পাঠকের মতামত:
- 'শেখ মুজিবুর রহমান সাতকোটি বাঙালির নেতা'
- কাপাসিয়ায় এমপি সালাউদ্দিন আইউবীকে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধনা
- কাপ্তাইয়ে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
- শহীদ ক্যাডেটের শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
- ‘ফরিদপুরকে অত্যাধুনিক শান্তিময় শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চাই’
- রাজবাড়ীতে ১২০১ নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ
- মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, কিশোর নিহত
- বগুড়ায় লক্ষ্মী মন্দিরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা
- ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য
- ঈদকে সামনে রেখে সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা
- গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত
- প্রত্যক্ষ ভোটে সরস্বতীপুর একাডেমির নতুন কমিটি নির্বাচিত
- কাপ্তাইয়ে দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা
- গোপালগঞ্জে নিখোঁজের ২ দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
- সালথায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- ঈশ্বরদীতে সাবেক এমপিকে বহিষ্কারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন
- দিনাজপুরে ওজনে কম ও লাইসেন্স ছাড়াই জ্বালানি তেল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
- কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে ‘ইংলিশ বুস্টার’ বইয়ের মোড়ক উন্মোচন
- ‘সরকার বলছে তেল আছে, তবে ভোগান্তি কেন’
- রেকর্ড ১৩১ কোটি রুপি বোনাস পাচ্ছে বিশ্বকাপজয়ী ভারতীয় দল
- ‘অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা রয়েছে’
- অনিয়মে নিয়োগ, বিটিআরসির ২৯ জনের বিষয়ে ব্যবস্থা নিতে রুল
- কাপ্তাইয়ে পণ্যবাহী ট্রাক উল্টে চালক নিহত
- ‘জ্বালানিতে কোনো সংকট নেই, আতঙ্ক থেকে পাম্পে ভিড়’
- সোনার দাম ভরিতে বাড়লো ৩২৬৬ টাকা
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
-1.gif)








